Amader Gram

Amader Gram আমাদের গ্রাম একটি অনলাইন প্ল্যাটফর্ম যা নিরাপদ খাদ্য ও দেশীয় পন্য পৌছে দেবে আপনার ঘরে।

বিকেল বা সন্ধ্যার ছোট্ট ক্ষুধায় তো বরাবর কত কিছুই খাওয়া হয়, আপনাদের ছোট বেলার কথা মনে পড়ে কিনা জানিনা তবে আমার ছোট্টবেলা...
16/02/2024

বিকেল বা সন্ধ্যার ছোট্ট ক্ষুধায় তো বরাবর কত কিছুই খাওয়া হয়, আপনাদের ছোট বেলার কথা মনে পড়ে কিনা জানিনা তবে আমার ছোট্টবেলায় যেমন আমি মুড়ি মুড়কির মোয়া খেয়েছি যখন ইচ্ছা তখন, এখনো বাসা থেকে শহরে ফিরলেই মা ঠিক ব্যাগে দিয়ে দেয়।

আমাদের গ্রামের মোয়া, মুড়িগুলো যেমন হাতে বাছায় করে, কালো আর পোড়া বাছাই করে পরিচ্ছন্ন করে নেয়া, তেমনি গুড়টাও শতভাগ বিশুদ্ধ আর খাঁটি।

বিস্তারিত আরো তথ্য ও প্রয়োজনে ইনবক্সে মেসেজ অথবা সরাসরি কল করতে পারেন ০১৭৪৫৪৮৭০৪০ নাম্বারে।
আপনাদের জন্য নিরাপদ খাবার ও আমাদের ছোট্ট প্রচেষ্টা, দুটোই চলুক আমার ছোট্ট গ্রাম, আমাদের গ্রাম থেকে!

রান্না করতে যেয়ে ঢেলে দিলেন একগাদা হলুদ মরিচ ধনিয়ার গুড়ো!এই রঙ হয় তো সেই স্বাদ হয়না?খেতে বসলে দাতের নিচে বালির মত অস্বস্...
16/02/2024

রান্না করতে যেয়ে ঢেলে দিলেন একগাদা হলুদ মরিচ ধনিয়ার গুড়ো!
এই রঙ হয় তো সেই স্বাদ হয়না?
খেতে বসলে দাতের নিচে বালির মত অস্বস্তি?

থাক না হয়, নাইবা খেলেন কমার্শিয়ালি বানানো বাজারের এইসব গুড়ো মশলা!

আমাদের গ্রাম তো ছোট্ট, তাই টন টন বানানোর মাথা ব্যাথাও নেই।
আপনাদের জন্য ছোট পরিসরে আমরা হলুদ, মরিচ, জিরা আর ধনিয়ার গুড়ো বানাই একেবারে বেছে বেছে।

টিভির বিজ্ঞাপনের মত অবশ্য আমরা বলতে পারছি না যে হাতের স্পর্শ ছাড়া আমরা মশলা বানাই।

আমাদের বানানো মশলাতে হাতের ছোয়া আছে, যত্নের ছোয়া। শতভাগ নিরাপদ খাদ্যের যে নিশ্চয়তা নিয়ে আমাদের গ্রামের যাত্রা শুরু, সেখানে হাতের স্পর্শের যত্নটুকূ থাকবেই!

বিস্তারিত আরো তথ্য ও প্রয়োজনে ইনবক্সে মেসেজ অথবা সরাসরি কল করতে পারেন ০১৭৪৫৪৮৭০৪০ নাম্বারে।
আপনাদের জন্য নিরাপদ খাবার ও আমাদের ছোট্ট প্রচেষ্টা, দুটোই চলুক আমার ছোট্ট গ্রাম, আমাদের গ্রাম থেকে!

পিঠা খাওয়ার সময় কি শেষ?উহহু, বছর জুড়ে আমাদের চাউলের গুড়ো তো লেগেই থাকে, হোক সেটা পিঠা পুলিতে অথবা চালের রুটি!ঝরঝরে শুকনো...
16/02/2024

পিঠা খাওয়ার সময় কি শেষ?
উহহু, বছর জুড়ে আমাদের চাউলের গুড়ো তো লেগেই থাকে, হোক সেটা পিঠা পুলিতে অথবা চালের রুটি!

ঝরঝরে শুকনো, দীর্ঘদিন সংরক্ষন উপোযোগী আমাদের গ্রামের চাউলের গুড়ো!

১, ২, ৫ ও ১০ কেজির প্যাকে সারাদেশ জুড়ে পেয়ে যাবেন আমাদের গ্রামের চাউলের গুড়ো!

বিস্তারিত আরো তথ্য ও প্রয়োজনে ইনবক্সে মেসেজ অথবা সরাসরি কল করতে পারেন ০১৭৪৫৪৮৭০৪০ নাম্বারে।
আপনাদের জন্য নিরাপদ খাবার ও আমাদের ছোট্ট প্রচেষ্টা, দুটোই চলুক আমার ছোট্ট গ্রাম, আমাদের গ্রাম থেকে!

আমার কোন ধারনাই ছিল না!মরিংগা পাউডার - এতো এতো ঔষধীগুনে ভরপুর এটা আমি মাত্র সেদিন জানলাম! এই দারুন একতা জিনিস আমাদের দেশ...
16/02/2024

আমার কোন ধারনাই ছিল না!

মরিংগা পাউডার - এতো এতো ঔষধীগুনে ভরপুর এটা আমি মাত্র সেদিন জানলাম! এই দারুন একতা জিনিস আমাদের দেশজুড়ে আছে অথচ চট করে হাতের নাগালে রেডি পাওয়াই যায় না।

আমাদের গ্রামে পাবেন রেডিমেড দীর্ঘ সময় সংরক্ষন উপোযোগী মরিংগা পাউডার, ২৫০ গ্রাম, ৫০০ গ্রাম ও ১ কেজির প্যাকে।

বিস্তারিত আরো তথ্য ও প্রয়োজনে ইনবক্সে মেসেজ অথবা সরাসরি কল করতে পারেন ০১৭৪৫৪৮৭০৪০ নাম্বারে।
আপনাদের জন্য নিরাপদ খাবার ও আমাদের ছোট্ট প্রচেষ্টা, দুটোই চলুক আমার ছোট্ট গ্রাম, আমাদের গ্রাম থেকে!

বাবাকে কখনও ঘি কিনতে দেখিনি আমি! এটাতো মা-দাদী বাসাতেই বানায় সবসময়!আজকাল হরহামেশায় দেখি কড়া জ্বালের ঘি, দানাদার ঘি, দানা...
06/02/2024

বাবাকে কখনও ঘি কিনতে দেখিনি আমি! এটাতো মা-দাদী বাসাতেই বানায় সবসময়!

আজকাল হরহামেশায় দেখি কড়া জ্বালের ঘি, দানাদার ঘি, দানাবিহীন ঘি সহ নানা রকম ঘি দিয়ে আমার ফেসবুক ফিড ভর্তি। ব্যাপারটা বুঝতে কমেন্ট সেকশনে যেতেই হাজারো মতামতের ছড়াছড়ি। এর চেয়ে মা কে জিজ্ঞেস করলেই তো হয়!

যা বুঝলাম, ঘি শুধু এই জ্বাল আর দানা দিয়েই বিচার করতে গেলে মস্ত বড় ভুল হয়ে যাবে। একেবারে দুধের সর তোলা থেকে শুরু করে, সেটা কতক্ষন কিভাবে কেমন জায়গায় প্রিজারভ করতে হবে, কিভাবে কতক্ষন জ্বাল, কেমন তাপে জ্বাল দিতে হবে এটা সেটা একশ একটা ব্যাপার!

আমিতো প্রায় থেমেই গিয়েছিলাম, এটা কি আমি পারব!

মাকে অবশ্য বায়না করতে ছাড়িনি, বানিয়ে দিয়েছে। আমার দাদা-দাদীদের কেউ যদিও নেই, আর, নিয়ে গেলাম আমাদের ছোটদাদীর কাছে। নিজে হাতে খাইয়ে জিজ্ঞেস করলাম দাদী এটা কেমন হয়েছে, শ্বশুরবাড়ি গিয়ে বানালে কি মান সম্মান থাকবে!

আহামদুলিল্লাহ, এক্কেবারে এ+ সার্টিফিকেট পেয়ে গেছি!

আমাদের গ্রামের খাঁটি ঘি!
আমাদের অন্য খাবার গুলোর মত এটারও কোন বিশেষত্ব নেই! শুধু নিশ্চয়তা দিচ্ছি, নিজের বাসায় পরম যত্নে তৈরী করেছি এটা, অথেন্টিক স্বাদ আর গন্ধ, শতভাগ বিশুদ্ধ খাঁটি গাওয়া ঘি।

বাসায় প্রতিদিনের রান্নায় বা ধোয়া ওঠা গরম ভাতের সাথে অথবা ছোট্ট বাবুটার প্রতিবেলার রান্নায় সব ধরনের তেলের বদলে আমাদের গ্রামের গাওয়া ঘি অবশ্যই আপনার পছন্দনীয় হবেই ইনশাআল্লাহ।

নোটঃ কাচের জারেই দিচ্ছিলাম, কিন্তু ট্রান্সপোর্টে বেশ কয়েকটা ভেঙে যাওয়ায় পর আবার সেই শক্ত, স্বচ্ছ প্লাস্টিক এর জারেই দিচ্ছি, ভাইয়া এক্ষেত্রেও উদ্ধার করেছে, ভার্জিন গ্রেড প্লাস্টিক এর ৫০০ গ্রাম ও ১ কেজির জার পাঠিয়ে দিয়েছে, আপাতত এই দুই সাইজেই দিতে পারছি।

বিস্তারিত আরো তথ্য ও প্রয়োজনে ইনবক্সে মেসেজ অথবা সরাসরি কল করতে পারেন ০১৭৪৫৪৮৭০৪০ নাম্বারে।
আপনাদের জন্য নিরাপদ খাবার ও আমাদের ছোট্ট প্রচেষ্টা, দুটোই চলুক আমার ছোট্ট গ্রাম, আমাদের গ্রাম থেকে!

নাকে দিয়ে ঘুমাবেন না!একদম নাক জ্বলে যাবে!জ্বী বলছিলাম আমাদের গ্রামের খাঁটি সরিষার তেলের কথা।বিশেষ এটা সেটা কোন বিশেষত্ব ...
06/02/2024

নাকে দিয়ে ঘুমাবেন না!
একদম নাক জ্বলে যাবে!

জ্বী বলছিলাম আমাদের গ্রামের খাঁটি সরিষার তেলের কথা।

বিশেষ এটা সেটা কোন বিশেষত্ব নেই আমাদের খাঁটি সরিষার তেলের, দাদার থেকে সরিষা চিনতে শিখেছিলাম, এখন বাবা সাহায্য করেন। আপনাদের জন্য বেছে বেছে খুজে নেই দেশী সরিষা, ভাংগিয়ে ফেলি প্রায় ২ কিলোমিটার দুরের কাকাদের মিলে। বাসায় এনে মিহি ছাকনী দিয়ে ২ বার ছেকে ফেলি, তারপর ভার্জিন গ্রেড প্লাস্টিক এর বোতলে ভরে সোজা আপনাদের কাছে পাঠিয়ে দেই! প্লাস্টিকতো বুঝতাম না, ভাইয়া ঢাকা থেকে একগাদা কিনে পাঠিয়েছে, বলেছে এটাই নাকি সবচেয়ে নিরাপদ ফুড গ্রেড এর প্লাস্টিক, ওকে তাই সই!

একদম বিশেষত্ব বিহীন সাদামাটা সরিষার তেল!

প্রতিদিনের যেকোন রান্নায় যেমন ব্যবহার করতে পারেন, তেমনি অনেকে তো গায়ে মাখতেও ভালোবাসেন। যেমন পছন্দ ব্যবহার করে ফেলুন নিশ্চিন্তে।

বিস্তারিত আরো তথ্য ও প্রয়োজনে ইনবক্সে মেসেজ অথবা সরাসরি কল করতে পারেন ০১৭৪৫৪৮৭০৪০ নাম্বারে।
আপনাদের জন্য নিরাপদ খাবার ও আমাদের ছোট্ট প্রচেস্টা, দুটোই চলুক আমার ছোট্ট গ্রাম, আমাদের গ্রাম থেকে!

আমিতো ঝিনাইদহের ছোট্ট একটা গ্রামের মেয়ে!বেড়ে উঠেছি জন্ম থেকেই নিজ গ্রামের ছায়ায়।অনলাইনে ছোট্ট করে যখন কিছুর পরিকল্পনা কর...
03/02/2024

আমিতো ঝিনাইদহের ছোট্ট একটা গ্রামের মেয়ে!
বেড়ে উঠেছি জন্ম থেকেই নিজ গ্রামের ছায়ায়।
অনলাইনে ছোট্ট করে যখন কিছুর পরিকল্পনা করি, মাথায় তখন শুধু এই বিশুদ্ধ আর খাঁটি খাবার আপনাদের ঘরে পৌছে দেয়ার আইডিয়াটাই ঘুরেছে, এই কাজটাই সবচেয়ে ভালো পারি আমি!

আমাদের গ্রাম থেকে নিজ হাতে বেছে বেছে খাঁটি আর বিশুদ্ধ পন্য গুলোই আপনাদের জন্য বেছে নেই আমি। আর শীতের এই পড়ন্ত বেলায় নিজেদের গাছের খেজুরের রস থেকে নিজেদেরই বানানো খেজুর গুড় নিয়ে এসেছি আপনাদের জন্য।

আমাদের গ্রামে এখন পাবেন-
১. খেজুর গুড়
২. খেজুর গুড়ের পাটালী

বিশুদ্ধতার নিশ্চয়তা দিচ্ছি শতভাগ, সাথে সারাদেশ জুড়ে ডেলিভারী।

বিস্তারিত আরো তথ্য ও প্রয়োজনে ইনবক্সে মেসেজ অথবা সরাসরি কল করতে পারেন ০১৭৪৫৪৮৭০৪০ নাম্বারে।

আপনাদের জন্য নিরাপদ খাবার ও আমাদের ছোট্ট প্রচেস্টা, দুটোই চলুক আমাদের গ্রাম থেকে!

Address

Chaklapara, Jhenaidah Sadar
Jhenida
7300

Alerts

Be the first to know and let us send you an email when Amader Gram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amader Gram:

Share