10/09/2025
সকল প্রশংসা ঐ মহান আল্লাহ তায়ালার যিনি আমাদের সৃষ্টিকর্তা ও পালনকর্তা, তিনি আমাদের রব, যিনি আমাদের একমাত্র মালিক, যার হাতে আমাদের জীবন, তিনি চাইলেই আমরা সুস্থতার সাথে জীবন যাপন করতে পারবো অন্যথায় নিজ চেষ্টার বলে আমরা সুস্থ থাকতে পারবো না।
ইনশাআল্লাহ আজকে পাইলস্ রোগ নিয়ে কিছু কথা বলার চেষ্টা করছি আল্লাহ যদি চান এই কথা থেকে অনেকেই সুস্থতার নেয়ামত ফিরে পেতে পারেন।
পাইলস কি ?
পাইলস হচ্ছে মলদ্বারের ভিতরে অথবা বাহিরে ফুলা ভাব অনুভব করা ,যার কারণে পায়খানা স্বাভাবিক হতে বাধাগ্রস্ত হওয়া, পায়খানা ক্লিয়ার না হওয়া,অর্থাৎ পায়খানা কষা থাকা, দুই দিন একদিন পরপর পায়খানা হওয়া,অসহ্য ব্যথা, জালা হওয়া, কাটা কাটা অনুভব করা, প্রথম বাথরুমটি শক্ত ও মোটা আকারে হওয়া, কম অথবা বেশি ব্লাড যাওয়া, পায়খানার রাস্তায় চুলকানি হওয়া, কারো কারো ক্ষেত্রে বেশি চাপ দিয়ে পায়খানা করলে পায়খানার রাস্তা বাহির হয়ে আসা, ইত্যাদি সমস্যা গুলিকে আমরা পাইলস বলে অবহিত করে থাকি। যা এখানে সংক্ষেপে তুলে দেওয়া হল।
পাইলস কেন হয় ?
বংশগত কারণেও হতে পারে স্বাভাবিকভাবে পরিবেশ ও খাদ্যব্যাসের কারণে ও হতে পারে, যেমন অতিরিক্ত গরুর মাংস খাওয়ার কারণে, ইলিশ মাছ, চিংড়ি মাছ, তৈলাক্ত জাতীয় খাবার,ভাজাপোড়া খাবার,ফাস্টফুড,জাঙ্ক ফুড,মিষ্টি জাতীয় খাবার বেশি খাওয়ার কারণে, চকলেট, চিংগাম, চিপস, জুস, কোমল পানীয় বেশি খাওয়ার কারণে,পানি কম খাওয়ার কারণে,শাকসবজি না খাওয়ার কারণে , ভুনা জাতীয় খাবার বেশি খাওয়ার কারণে,এবং গর্ব অবস্থায় পেটে অতিরিক্ত চাপের কারনে,অতিরিক্ত ওজন বৃদ্ধির কারণে, রাতে ঘুম স্বাভাবিক না হওয়ার কারণে, লং টাইম সময় কৃমি ঔষধ না খাওয়ার কারণে, ইত্যাদি সমস্যা জনিত কারণে পাইলস রোগ হতে পারে ।
পাইলস রোগ থেকে পরিত্রাণের উপায় উপায় নিম্নে দেওয়া হল :
সর্ব অবস্থায় আল্লাহর হুকুম মেনে জীবনকে পরিচালনা করা,
রাতে তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া, তাড়াতাড়ি ঘুম থেকে উঠা, ফজরের সালাত জামাতের সাথে আদায় কমপক্ষে ৪০ মিনিট হাটা,সকালে খালি পেটে হালকা কুমকুমা এক গ্লাস পানি পান করা, সারাদিন কমপক্ষে ৮ থেকে ১০ গ্লাস পানি পান করা, শাকসবজি বেশি খাওয়া, ভুনা জাতীয় খাবার ছেড়ে ঝোল জাতীয় খাবারে আসা, সকল প্রকার ঝাল জাতীয় খাবার বর্জন করা, তৈলাক্ত জাতীয় খাবার বর্জন করা, ইলিশ মাছ গরুর গোস্ত, চিংড়ি মাছ বর্জন করা,মিষ্টি জাতীয় খাবার না খাওয়া,নিজের ওজনকে নিয়ন্ত্রণ রাখা ইত্যাদি।সর্বোপরি সর্ব অবস্থায় নিজেকে আল্লাহর কাছে সপর্দ করে নিজের অর্জিত গুনাহ থেকে পানা চেয়ে,নিজের রোগ থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা।
পাইলস রোগের জন্য অপারেশন ছাড়া হোমিওপ্যাথি চিকিৎসাতে স্থায়ী ভাবে ভালো হওয়া সম্ভব, ইনশাআল্লাহ।
ইসলামিয়া হোমিও চিকিৎসালয়
ডা: মোঃ আহসান উল্লাহ খান
০১৮১৯-৪০৮০৫৫