25/05/2026
ঈদের আগে তো জাস্ট ট্রেইলার, আসল কার্যক্রম শুরু হচ্ছে ঈদের পরেই!
সিজনের শুরুতেই সুমিষ্ট সাতক্ষীরার হিমসাগর আমের স্বাদ গ্রহণ করার সুযোগ হয়েছিল। তবে ওটা তো কেবল শুরু ছিল, মধুমাসের আসল ধামাকাটা কিন্তু জমে উঠবে ঈদের ছুটির ঠিক পরপরই!
আর এই ধামাকার শুরুতেই, আসছে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর বিখ্যাত হিমসাগর বা ক্ষীরশাপাত আম! আহ হা... কী স্বাদ মুখে দিলেই যেন এক টুকরো অমৃত! 🤤
এখানেই কি শেষ? না, কিছু দিনের ব্যবধানে জুনেই উপস্থিতি জানাতে আসবে নিজস্ব স্বাদের ল্যাংড়া আম এবং এর পরেই নওগাঁর বিখ্যাত নাক ফজলি আম হাজির হবে। আর জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের আগেই আমের মৌসুমকে পূর্ণতা দিতে আসবে নওগাঁর মিষ্টি আম্রপালি বা রুপালি! এর সাথে থাকছে রংপুরের ব্র্যান্ড হাঁড়িভাঙ্গা, যা আপনার আমের স্বাদকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায়। এর সাথে থাকছে উৎপাদিত জাতের মিষ্টি আম বারি-৪। আর গিফট হিসেবে সিজনের মাঝেই আমাদের কালেকশনে যুক্ত হচ্ছে ব্যানানা ম্যাংগো ও অন্য সব ভিন্ন স্বাদের বিদেশী আমের জাত!
টুইস্ট কিন্তু এখানেই শেষ নয়!
আমাদের দেশীয় এই আমগুলোর সাথে আরও থাকছে লেট সিজনের অত্যন্ত জনপ্রিয় গৌড়মতী এবং বারোমাসি কাটিমন আম। এর মধ্যে কিছু আম সিজনের মাঝেই আমাদের কালেকশনে যুক্ত হবে, যা আপনাদের আমের অভিজ্ঞতাকে দেবে একদম নতুন মাত্রা!
আর, নিরাপদ ও কার্বাইডমুক্ত আমের নিশ্চয়তা তো সাথে সবসময়ই থাকছে। বর্তমানে হিমসাগর আমের প্রি-বুকিং চলছে, তাই ঈদের ছুটিতে ঘরে বসেই আপনার হিমসাগরের কোটা নিশ্চিত করে রাখুন। কারণ, এই ছুটি শেষ হতেই তো শুরু হচ্ছে আমাদের সব দেশীয় আমের যাত্রা!