OsmanJannat

OsmanJannat সাবিহাওসমান জান্নাত

24/05/2025

আবেদনের লিংক দেখতে এখানে ক্লিক করুন.

24/05/2025

বাবা সম্পদ বন্টননামা এবং নামজারী করার নিয়ম

সম্পত্তি বন্টননামা:

যদি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে একাধিক ওয়ারিশ থাকেন, তাহলে তাদের মধ্যে একটি আপোষ বণ্টননামা দলিল সম্পাদন করে রেজিস্ট্রি করতে হবে। বন্টননামা করার নিয়ম:

১. সকল ওয়ারিশগণকে সম্মতিতে আসতে হবে যে কিভাবে সম্পত্তি ভাগ করা হবে।
২. একটি বন্টননামার খসড়া তৈরি করতে হবে, যেখানে সম্পত্তির বিবরণ এবং প্রত্যেক ওয়ারিশের অংশ স্পষ্টভাবে উল্লেখ থাকবে।
৩. স্ট্যাম্প পেপারে বন্টননামাটি লিখতে হবে এবং সকল ওয়ারিশকে স্বাক্ষর করতে হবে।
৪. বন্টননামা দলিলটি রেজিস্ট্রি করার জন্য সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিসে উপস্থাপন করতে হবে।
৫. রেজিস্ট্রেশন ফি এবং অন্যান্য প্রয়োজনীয় খরচ পরিশোধ করতে হবে।

বন্টননামা দলিলের রেজিস্ট্রেশন খরচ সম্পত্তির মূল্যের উপর নির্ভর করে। এছাড়া স্ট্যাম্প শুল্ক, ই-ফি এবং অন্যান্য আনুষঙ্গিক খরচও প্রযোজ্য হবে।

নামজারী:

নামজারী হলো জমিতে নতুন মালিকের নাম সরকারি রেকর্ডে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া। উত্তরাধিকার সূত্রে বা ক্রয় সূত্রে বা অন্য কোনো প্রক্রিয়ায় জমির মালিকানা পরিবর্তন হলে নামজারী করা আবশ্যক। নামজারী করার নিয়ম:

১. সহকারী কমিশনার (ভূমি) অফিসে নামজারীর জন্য আবেদন করতে হবে। বর্তমানে অনলাইনেও নামজারীর আবেদন করা যায়।
২. আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে:
* জমির মালিকানার প্রমাণপত্র (যেমন: বন্টননামা, ক্রয় দলিল, ওয়ারিশ সনদ)।
* খতিয়ানের অনুলিপি।
* দাখিলা বা খাজনার রশিদ।
* আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র ও ছবি।
* প্রয়োজনে অন্যান্য প্রাসঙ্গিক কাগজপত্র।
৩. আবেদন ফি এবং নোটিশ জারী ফি অনলাইনে বা সংশ্লিষ্ট অফিসে জমা দিতে হবে।
4. সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক জমির রেকর্ড ও দাখিলকৃত কাগজপত্র যাচাই-বাছাই করা হবে।
5. প্রয়োজনে সরেজমিনে তদন্ত করা হতে পারে।
6. সকল কিছু সঠিক থাকলে নামজারীর অনুমোদন দেওয়া হবে এবং নতুন খতিয়ান তৈরি হবে।
7. অনুমোদিত হলে ডিসিআর (DCR) ফি প্রদান করে খতিয়ানের কপি সংগ্রহ করতে হবে।

বর্তমানে ই-নামজারীর মাধ্যমে এই প্রক্রিয়াটি অনেক সহজ হয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই নামজারী সম্পন্ন হওয়ার কথা।

উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির ক্ষেত্রে, সম্প্রতি ভূমি মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে যে, বন্টননামা দলিল না থাকলেও শুধু ওয়ারিশগণের যৌথ আবেদনের ভিত্তিতে নামজারী করা যাবে। তবে, ভবিষ্যতে আইনি জটিলতা এড়াতে বন্টননামা করে নেওয়া উত্তম।

28/04/2025

শিশুটির হাতে মোবাইল , মোবাইলের স্ক্রিনে রীলস। অন্তহীন অর্থহীন শালীন অশালীন ভেদাভেদজ্ঞানহীন রীলস।
(✍️ কলমে: আনন্দিতা চৌধুরী )

শিশুটি দেখে যাচ্ছে টানা, নড়া নেই চড়া নেই, মাথা খাটানো নেই, আগে শিশুরা কার্টুন শো দেখতো মিনিট কুড়ির...অতক্ষণ মনোযোগ ধরে রাখার ব্যাপারও নেই। দুয়েক মিনিটের রীল...চলছে পর পর পরের পর। শিশুটি কাউকে বিরক্ত করে না ...চেঁচামেচি করে না...ঘরদোর নোংরা করে না। ভালো ব্যবস্থা...তাই না? বেশ সুবিধার ।

আর তার মনের ভিতর...তার অপরিণত নিষ্পাপ ...কাদার তালের মত যে কোনো ছাঁচে পড়ে তার রূপ ধারণ করার মতো নরম মনটার ভিতর...কি ঢুকছে পর পর পরের পর? একটু কোন সুস্থ চিন্তা... একটু কোন শোভন বিনোদন? কি মনে হয়?

দয়া করে আপনার পরিবারের খুদে সদস্যটির হাত থেকে মোবাইলটি নিয়ে একটি বই ধরান। হ্যাঁ...মানছি... এখনই পড়তে পারেনা হয়তো ...পড়ে দিতে হবে। আপনি ব্যস্ত...সত্যিই ব্যস্ত...সেটাও জানি। আচ্ছা...নাহয় ছবিই দেখুক খানিক...যখন সময় হবে পড়ে দেবেন 'খন। ছিঁড়ে ফেলবে...নষ্ট করবে? এদিকে যে মনের সুকুমার কোমল বৃত্তি নষ্ট হয়ে যাচ্ছে...তার কি হবে !

আচ্ছা বেশ...বই না হয় নাই দিলেন। সাদা কাগজ আর রং পেন্সিল দিন...হিজিবিজি কাটুক। ঘর নোংরা হবে? বিশ্বাস করুন...ওর মনে যে নোংরা ঢুকছে তার থেকে বেশী হবে না। আর নাহলে ব্লকস দিন...কাঠের বা প্লাস্টিকের। মডেলিং ক্লে। তাও না পেলে সাবেক খেলনাবাটি, গাড়ি , পুতুল। কিছু তো করুক হাত দিয়ে...মাথা দিয়ে...মন দিয়ে। অন্যের বানানো কিছু উদ্ভট কিম্ভুত কার্যকলাপের রেকর্ডিং দেখে মগজধোলাই না হয়ে নিজের মনে খামখেয়ালিপনাই করুক না হয়।

আপনার শিশুকে আপনি কি ভাবে বড়ো করবেন সে বিষয়ে আমি সামাজিক মাধ্যমে উটকো লোক গায়ে পড়ে জ্ঞান দিচ্ছি...,আপনার বিরক্তির উদ্রেক হতে পারে...মানছি। আসলে..,.চার বছরের কন্যা আয়নার সামনে নানা অঙ্গভঙ্গি সহকারে বলছে..".মা আমাকে চেক্সি লাগছে"...আর মা বাবা গদ গদ হয়ে বলছেন... "দেখেছো কি সব বলে .. কোথায় যে শেখে কে জানে" ...সদ্য দেখা এই দৃশ্য আমাকে খুব ভয় পাইয়ে দিয়েছে...জানেন।

এখনও সাবধান না হলে খুব বড়ো ক্ষতি হয় যাবে ওদের,,,, আমাদের,,,,🤔

#সংগৃহীত #পোস্ট

Address

Kasba

Telephone

+8801793758675

Website

Alerts

Be the first to know and let us send you an email when OsmanJannat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category