16/07/2026
Congratulation
আলহামদুলিল্লাহ!
অত্যন্ত আনন্দ ও গর্বের সঙ্গে জানাচ্ছি যে, PATH Bangladesh-এর যুব উইং PATH Youth Forum বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছে।
এই অর্জনের পেছনে যাঁরা নিরলস পরিশ্রম, সময়, পরামর্শ ও সমর্থন দিয়েছেন—সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। বিশেষ ধন্যবাদ PATH Bangladesh-এর সকল স্বেচ্ছাসেবী, সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং আমাদের সঙ্গে পথচলা প্রতিটি মানুষকে।
আমরা বিশ্বাস করি, নিবন্ধনের এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আগামী দিনে দক্ষ, সচেতন ও মানবিক যুবসমাজ গড়ে তুলতে এবং দেশের টেকসই উন্নয়নে PATH Youth Forum আরও শক্তিশালী ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ।
সবার দোয়া, সহযোগিতা ও ভালোবাসা কামনা করছি।
PATH Bangladesh
Building Better Bangladesh Together. 🇧🇩