Khankah Emdadia Ashrafia Khulna

Khankah Emdadia Ashrafia Khulna Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Khankah Emdadia Ashrafia Khulna, Grocers, Khulna.

21/11/2022

আল্লাহর জন্য একনিষ্ঠ হয়ে কাজ করতে থাকুন এবং কবুলিয়্যাতের আশা ও কবুলিয়্যাত পরিপন্থী কিছু ঘটে যাওয়ার ভয়ও করতে থাকুন, এবং কবুলিয়্যাতের জন্য আল্লাহর নিকট খুব দোয়া করতে থাকুন।

কবুলিয়্যাত হাসিলের জন্য সহায়ক আমল: যখন কোনো কাজ করার তাওফীক হয়, তখন নিম্নোক্ত দোয়া টি পড়ে নিবেন:
الحمد لله الذي بنعمته تتم الصالحات.
উচ্চারণ: আলহামদু লিল্লাহিল্লাযি বিনি'মাতিহী তাতিম্মুছ ছালিহাাত।
অর্থ: সকল প্রকার প্রশংসা আল্লাহর ই জন্য, তারই অনুগ্রহে যাবতীয় নেক কাজ পরিপূর্ণ/সম্পূর্ণ হয়।

এটা পড়লে আল্লাহ আপন মেহেরবানীতে আপনার জন্য অহংকার থেকে বাঁচা সহজ করে দিবেন আর জেনে রাখুন, অহংকার আল্লাহর নিকট কবুল হওয়ার অন্যতম প্রতিবন্ধক।

আর অহংকার মুক্ত আমল যখন আল্লাহর নিকট কবুল হবে, তো এটা আমার নাজাতের উসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ।

12/11/2022

যার দৃষ্টি নিয়ন্ত্রণে নেই তার অন্তরও নিয়ন্ত্রণহীন। যার অন্তর নিয়ন্ত্রণহীন তার লজ্জাস্থানও তার নিয়ন্ত্রণে থাকবে না।
[হযরত মুজাদ্দিদে আলফে সানী রহ.]
বই : এখন যৌবন যার
মূল : শায়খ যুলফিকার আহমাদ নকশবন্দী
ভাষান্তর : আবু মিদফা সাইফুল ইসলাম
উমেদ প্রকাশ
[পৃষ্ঠা নং ৮৩ থেকে]

23/10/2022

তাড়াতাড়ি_বিয়ে হওয়ার পরিক্ষিত আমল-

🟫 প্রতিদিন দুই রাকা'ত সালাতুল হাজত পড়বে (প্রথম রাকা'তে সূরা ফাতেহার পরে আয়াতুল কুরছি আর দ্বিতীয় রাকা'তে সূরা ফাতেহার পরে সূরা এখলাস তথা ক্বুলহুয়াল্লাহ) প্রতিদিন নির্দিষ্ট একই সময়ে হলে ভালো হয়। সালাম ফেরানোর পর পুন:রায় সেজদায় গিয়ে সূরা ফুরকানের ৭৪ নং আয়াত
‎ * ﺭَﺑَّﻨَﺎ ﻫَﺐْ ﻟَﻨَﺎ ﻣِﻦْ ﺍَﺯْﻭَﺍﺟِﻨَﺎ ﻭَ ﺫُﺭِّﯾّٰﺘِﻨَﺎ ﻗُﺮَّﺓَ ﺍَﻋْﯿُﻦٍ ﻭَّ
‎ﺍﺟْﻌَﻠْﻨَﺎ ﻟِﻠْﻤُﺘَّﻘِﯿْﻦَ ﺍِﻣَﺎﻣًﺎ *
"রব্বানা হাবলানা মিন আঝওয়া জিনা ওয়া যুররিয়্যা তিনা ক্বুর-রতা আ'য়ইউনিউ হবে নইলে উচ্চারণ ঠিক হবেনা) ৪০ বার পড়বে।
এই আমল কমপক্ষে ৪০ দিন করবে। আন্তরিকতার সাথে করলে ইনশা'আল্লাহ এই আমল চলাকালীনই বিয়ে হয়ে যাবে।
অনেকে বলেন ফরজ নামাজের পর সুরা ফুরকানের ৭৪ নং আয়াতটা পড়তে। কারণ হাদিসের ভাষ্যমতে, ফরজ নামাজের পর দুয়া কবুল হয়। আর এটাও একটা দুয়া!! (তিরমিযি -৩৪৯৯ হাসান)

🟫 বিয়ের নিয়ত এ সুন্দরভাবে দুই রাকআত নফল
নামাজ পড়ে ১০০০ বার "ইয়া লাত্বিফু"
পড়ে বিয়ের জন্য দোয়া করবেন।

🟫 বেশি বেশি করে ইস্তেগফার, দুরুদ শরীফ পড়বেন। নিয়মিত সালাতুল হাজত ও তাহাজ্জুদ নামাজ পড়বেন। বিয়ের নিয়ত করে সামর্থ্য অনুযায়ী দান সদকা করবেন। বেশি বেশি কুরআন তেলাওয়াত করবেন। সম্ভব হলে সোমবার ও বৃহস্পতিবার বিয়ের নিয়ত করে রোজা রাখবেন।

🟫 প্রতি ফরজ নামাজের পর দোয়া করবেন,
আর এই দোয়াটা মুখস্থ করে পড়বেন বেশি বেশি করে...

اللَّهُمَّ لاَ سَهْلَ إِلاَّ مَا جَعَلْتَهُ سَهْلاً، وَأَنْتَ تَجْعَلُ الْحَزْنَ إِذَا شِئْتَ سَهْلاً
(হে আল্লাহ! আপনি যা সহজ করেছেন তা ছাড়া কোনো কিছুই সহজ নয়। আর যখন আপনি ইচ্ছা করেন তখন কঠিনকেও সহজ করে দেন)
উচ্চারণঃ আল্লা-হুম্মা লা সাহ্‌লা ইল্লা মা জা আ'লতাহু সাহ্‌লান ওয়া আংতা তাজ্ আ'লুল হা'ঝনা ইযা শি তা সাহ্‌লান।
(সহীহ ইবন হিব্বান ২৪২৭, (মাওয়ারিদ); ইবনুস সুন্নী, নং ৩৫১)

🟫প্রতিদিন অন্তত ১০০ বার পড়বেন
"লা হা'ওলা ওয়ালা ক্বু-ওয়াতা ইল্লা বিল্লাহ্।"

🟫 এই দোয়ার বরকতে মুসা আলাইহিমুস সালাম এর "বিয়ের বন্দোবস্ত" হয় যুগের শ্রেষ্ঠ মানুষ শুয়াইব আলাইহিমুস সালাম এর কন্যার সঙ্গে।

কপিপোস্ট

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khankah Emdadia Ashrafia Khulna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category