08/04/2026
দোয়া ইউনুস:- বিপদ-আপদ ও দুশ্চিন্তা থেকে মুক্তির একটি অত্যন্ত কার্যকর ও পরীক্ষিত দোয়া, যা নবী ইউনুস (আ.) মাছের পেটে পাঠ করেছিলেন। এর অর্থ: "আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র; নিশ্চয়ই আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম"।
আরবি: لَا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ
(লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জ্বলিমীন।
অর্থ: "তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই; তুমি পুতঃপবিত্র, নিশ্চয় আমি জালিমদের দলভুক্ত"।
ফজিলত ও আমল:
বিপদ থেকে মুক্তি: যেকোনো বড় বিপদ, দুশ্চিন্তা বা পেরেশানির সময় এই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা মুক্তি দেন।
কবুল দোয়া: নবী করীম (সা.) বলেছেন, ইউনুস (আ.) মাছের পেটে এই দোয়া পড়ে আল্লাহকে ডেকেছিলেন, কোনো মুসলিম ব্যক্তি কোনো বিষয়ে এ দোয়ার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তা অবশ্যই কবুল করেন।
কুরআনে উল্লেখ: সূরা আল-আম্বিয়ার ৮৭ নম্বর আয়াতে এই দোয়ার কথা বর্ণিত হয়েছে। 🖤🤲