রিযিক শপ

রিযিক শপ আসসালামু আলাইকুম! স্বাগতম রিযিক শপ পেইজ এ

আমরাই একমাত্র খাটি, ফ্রেশ অর্গানিক পণ্য আপনাদের কাছে পৌছিয়ে দিচ্ছি ২০২০ সাল থেকে। ক্রেতার প্রথম পছন্দ আমাদের পণ্য। ক্রেতার চাহিদা এবং সন্তুষ্টি পূরণই আমাদের মূল লক্ষ্য।

একবার হযরত উমর রা. বাজারের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তো তিনি বাজারে যখন এক ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করছিলেন, তখন শুনতে পেলে...
23/01/2024

একবার হযরত উমর রা. বাজারের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তো তিনি বাজারে যখন এক ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করছিলেন, তখন শুনতে পেলেন সেই ব্যক্তি দো'আ করছে-
'হে-আল্লাহ! আমাকে আপনার অল্পসংখ্যক লোকের মধ্যে গন্য করে নিন, হে-আল্লাহ! আমাকে আপনার অল্পসংখ্যক লোকের মধ্যে গন্য করে নিন।
হযরত উমর রা. সেই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন- 'তুমি এই দো'আ কোথা থেকে শিখেছো?'
উত্তরে সেই ব্যক্তি বললো- 'আল্লাহর ক্বোরআন থেকে। আল্লাহ ক্বোরআনে বলেছেন,
'এবং আমার বান্দাদের মধ্যে অল্পসংখ্যকই কৃতজ্ঞ।'(৩৪:১৩)
উত্তর শুনে হযরত উমর রা. কাঁদতে লাগলেন, এবং নিজেকে উপদেশ দিতে লাগলেন- 'হে-উমর! মানুষ তোমার থেকে অধিক জ্ঞানি।' সাথে তিনিও দো'আ করতে লাগলেন-
'হে-আল্লাহ! আমাকেও আপনার অল্পসংখ্যক লোকের মধ্যে গন্য করে নাও।'
আমরা দেখেছি, আমরা যখন কোনো ব্যক্তিকে কোনো পাপকাজ বা আল্লাহর অবাধ্যতা ছেড়ে দিতে বলি, তখন সেই ব্যক্তি যুক্তি দেখায়- 'এই কাজ তো অধিকাংশ ব্যক্তিই করে, আমি করলে কি সমস্যা?'
এখন যদি আমরা ক্বোরআনে 'অধিকাংশ ব্যক্তি' বা ‘অধিকাংশ’ লিখে অনুসন্ধান করি তখন পাবো-
অধিকাংশ ব্যক্তিই তা জানে না। ( ৭:১৮৭)
অধিকাংশ ব্যক্তিই কৃতজ্ঞতা আদায় করে না। (২:২৪৩)
অধিকাংশ ব্যক্তিই বিশ্বাস করে না। (১১:১৭)
তোমাদের অধিকাংশই অবাধ্য। (৫:৫৯)
তাদের অধিকাংশই মূর্খ। (৬:১১১)
তাদের অধিকাংশই সত্য জানে না। (২১:২৪)
তাদের অধিকাংশই বুঝে না। (৪৯:৪)
অতঃপর তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছ, তারা শোনে না। (৪১:৫)
তারপর আমরা যদি 'অল্পসংখ্যক' লিখে অনুসন্ধান করি তখন পাবো আল্লাহ বলেছেন-
আমার বান্দাদের মধ্যে অল্পসংখ্যকই কৃতজ্ঞ। (৩৪:১৩)
অল্পসংখ্যকই তাঁর সাথে ঈমান এনেছিলো। (১১:৪০)
একদল পূর্ববর্তীদের মধ্য থেকে। এবং অল্পসংখ্যক পরবর্তীদের মধ্য থেকে। (৫৬:১৩-১৪)
তাই আসুন আমরা এই অল্পসংখ্যক ব্যক্তিদের দলে শামিল হই।
আল্লাহ আমাদের তাঁর অল্পসংখ্যক লোকদের অন্তুভুক্ত করুন আমীন।

জঙ্গলের রাজা বাঘ মশাই ঢাকঢোল পিটিয়ে জানিয়ে দিলো - "কোনো শিশুকে নিরক্ষর রাখা চলবে না।। সবার জন্য যথাযথ শিক্ষা সুনিশ্চিত ক...
10/01/2024

জঙ্গলের রাজা বাঘ মশাই ঢাকঢোল পিটিয়ে জানিয়ে দিলো - "কোনো শিশুকে নিরক্ষর রাখা চলবে না।। সবার জন্য যথাযথ শিক্ষা সুনিশ্চিত করতে হবে।।"

সব ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে হবে।। পড়াশুনা শেষ হলে,, সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে।।

শুরু হলো সর্ব শিক্ষা অভিযান!!

হাতির বাচ্চা স্কুলে এলো।‌। বাঁদর,, মাছ,, কচ্ছপ,, বিড়াল,,উট ,, জিরাফ,, সবার বাচ্চা স্কুলে পৌঁছে গেলো।।

শুরু হলো ধুমধাম করে পড়াশোনা।‌।

"ফার্স্ট ইউনিট টেষ্ট" হলো।। হাতির বাচ্চা ফেল।।

- "কোন সাবজেক্টে ফেল ??" হাতি এসে প্রশ্ন করে।‌।

-- "গাছে ওঠা" সাবজেক্টে ফেল করেছে।।"

হাতি পড়লো মহা চিন্তায়।। তার ছেলে ফেল ?? এটা কোনো ভাবেই মেনে নেওয়া যাবে না।।

শুরু হলো খোঁজাখুঁজি,, ভালো টিউটর পেতেই হবে।। সন্তানের শিক্ষার ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না।।

হাতির এখন একটাই টেনশন,, যেভাবেই হোক,, ছেলেকে গাছে চড়া শেখাতে হবে !! "গাছে ওঠা' সাবজেক্টে টপার করে তুলতে হবে।।

ফার্স্ট সেশন অতিক্রান্ত।। ফাইনাল রেজাল্ট আউট হলো।। দেখা গেলো - হাতি,, উট,, জিরাফ,, মাছ,, সবার বাচ্চা ফেল।। বাঁদরের বাচ্চা টপার হয়ে গেছে।।

প্রকাশ্য মঞ্চে বিভিন্ন গেষ্টদের আমন্ত্রিত করে,, বিরাট অনুষ্ঠান আয়োজন করা হলো।। সেখানে টপার হিসাবে বাঁদরের বাচ্চার গলায় মেডেল পরিয়ে দেওয়া হলো।।

চুড়ান্ত অপমানিত হয়ে হাতি,, উট,, জিরাফ,, নিজ নিজ সন্তানকে দারুণ পিটুনি দিলো।। এতো টিউশন,, এতো খরচ,, এর পরেও চূড়ান্ত অসম্মান!!
তারা মেনে নিতে পারলো না।।

-- "ফাঁকিবাজ,, এতো চেষ্টা করেও তোর দ্বারা গাছে চড়া সম্ভব হলো না ?? নিকম্মা কোথাকার।। শিখে নে, বাঁদরের বাচ্চার কাছে শিক্ষা নে,, কিভাবে গাছে চড়তে হয়।।"

ফেল কিন্তু মাছের ছেলেও হয়ে গেছে।। সে আবার প্রত্যেক সাবজেক্টে ফেল,, কেবলমাত্র "সাঁতার" কাটা ছাড়া।।

প্রিন্সিপাল বললো -- "আপনার সন্তানের এ্যটেন্ডেন্স প্রবলেম।। পাঁচ মিনিটের বেশী ক্লাসে থাকতে পারে না।।"

মাছ নিজের সন্তানের দিকে ক্রোধান্বিত হয়ে তাকিয়ে রইলো।।

বাচ্চা বলে --" মা-গো,, দম নিতে পারি না,, ভীষণ কষ্ট হয়।। আমার জন্য জলের মধ্যে কোনো স্কুল দেখলে হতো না ??"

মাছ বলে -- "চুপ কর বেয়াদব।। এতো ভালো স্কুল আর কোথাও খুঁজে পাবি না।। পড়াশোনায় মন দে,, স্কুল নিয়ে তোকে ভাবতে হবে না।।"

হাতি,, উট,, জিরাফ,, নিজের নিজের ফেলিওর বাচ্চাকে পিটুনি দিতে দিতে বাড়ি ফিরে চলেছে।। পথিমধ্যে বুড়ো খেঁকশিয়ালের সঙ্গে দেখা।।

শিয়াল বলে -- "কি হয়েছে সেটা তো বলো ??"

হাতি বলে -- "এত বড়ো শরীর নিয়ে,, গাছে চড়তে পারলো না।। বাঁদরের ছেলে টপার হলো,, মান ইজ্জত কিছুই অবশিষ্ট থাকলো না।।"

শিয়াল অট্টহাসিতে ফেটে পড়ে।।
শিয়াল বলো -- "তোমাদের গাছে চড়ার কি প্রয়োজন সেটাই তো বুঝতে পারলাম না‌।। শোনো হাতি,, তুমি নিজের বিশালাকার শুঁড় উঠিয়ে ধরো,, গাছের সবচেয়ে বড়ো ফলটি পেড়ে ভক্ষণ করো।। তোমার গাছে ওঠা লাগবে না।।"

-- "উট ভাই,, তোমার অনেক উঁচু ঘাড় রয়েছে।। ঘাড় বাড়িয়ে দাও,, গাছের সর্বশ্রেষ্ঠ ফল,, পাতা পেড়ে খাও।।"

-- "বোন মাছ,, তোমার সন্তানকে নদীর স্কুলে ভর্তি করে দাও।। ওকে মনভরে সাঁতার কাটতে শেখাও।। দেখবে,, একদিন তোমার ছেলে নদী অতিক্রম করে সমুদ্রে পাড়ি দেবে।। সাত সমুদ্র পার করে,, তোমার নাম উজ্জ্বল করে দেবো।। ওকে রাজার স্কুলে মোটেও পাঠিও না।। ও মারা যাবে।।"

মনে রাখতে হবে,, *শিক্ষা আপনার সন্তানের জন্য,, শিক্ষার জন্য আপনার সন্তান নয়*
প্রত্যেক শিশুর মধ্যেই কিছু না কিছু স্পেশালিটি আছে।
আমাদের দায়িত্ব হলো, সেটা খুঁজে বের করা। তাকে সঠিক পথ দেখিয়ে দেওয়া। তাহলেই দেখবেন,, সে নিজেই নিজের গন্তব্য খুঁজে নেবে।

#সংগৃহীত

আম্মারা, যে ধরণের পাকা কলা হোক না কেন, নিশ্চিন্তে খাবেন, বাচ্চাদের খাওয়াবেন। কলা সাধারণত জাগ (হিট দিয়ে পাকানো) দিয়ে পাকা...
01/01/2024

আম্মারা, যে ধরণের পাকা কলা হোক না কেন, নিশ্চিন্তে খাবেন, বাচ্চাদের খাওয়াবেন।

কলা সাধারণত জাগ (হিট দিয়ে পাকানো) দিয়ে পাকানো হয়। এতে কোনো ক্ষতি নেই। স্বাদে কিছুটা তারতম্য হতে পারে। কেউ কেউ ইথোফেন স্প্রে করে পাকায়। তবে এতে খরচ বেশি হওয়ায় জাগ দিয়েই পাকানো হয় বেশি।

ইথোফেন দিয়ে পাকালেও ক্ষতি নেই। ইথোফেন স্প্রে করলে তা ২৪ ঘন্টার মধ্যেই নষ্ট হয়ে যায়। কলা আপনার ঘরে এসে খাওয়া পর্যন্ত ২৪ ঘন্টা পার হয়ে যায়।

বাজারে যত লাল টুকটুকে পাকা টমেটো দেখেন, তা সব ইথোফেন কেমিকেল দিয়ে পাকানো। এটাও নিশ্চিন্তে খাবেন। সমস্যা নেই। কারণ ক্ষেত থেকে আপনার রান্নাঘরে আসা পর্যন্ত ২৪ ঘন্টা পার হয়ে যায়। তারপরেও সন্দেহ হলে টমেটো কিনে বাসায় পরের দিন রান্না করবেন।

আপেল, কমলা আঙ্গুরসহ সব ধরণের ফল নিশ্চিন্তে খাবেন। ফরমালিন বা অন্য কোনো কিছুই দেয়া হয় না। বহুবার এ কথা বলেছি। দায় নিয়েই বলছি, সব ফল ভেজালমুক্ত।

আপেল কেন পচে না, আশা করি এই অবৈজ্ঞানিক প্রশ্ন করে বিব্রত করবেন না। কেন পচে না, সেটাও বহুবার বলেছি। না খেলে আমার বাসায় পাঠিয়ে দেবেন।

শুধু বড় আনারস ও বড় ড্রাগন ফ্রুট এভয়েড করবেন। এতে প্রচুর হরমোন বা টনিক দেয়া হয়।

ভাল থাকুন সবাই। বাচ্চাদের ফলের নিউট্রিশন থেকে বঞ্চিত করবেন না প্লিজ।

তথ্যসূত্র: Mahbub Kabir Milon Sir

সিজন আসতে না আসতেই খেজুরের গুড় খাবেন, খান! এই যে দেখুন, চার পাঁচ কেজি চিনি আর গরুর লালি মিক্স(চিটা গুড়) করে হয়ে যায় টস ...
01/12/2023

সিজন আসতে না আসতেই খেজুরের গুড় খাবেন, খান! এই যে দেখুন, চার পাঁচ কেজি চিনি আর গরুর লালি মিক্স(চিটা গুড়) করে হয়ে যায় টস টসে খেজুরের পাটালি গুড়। অর্ডার দেন, খান...বেশি করে খান!

সম্পূর্ণ দোষ কি কেবল ব্যাবসায়ীদের, দোষ কি ভোক্তাদের নেই? আপনারা গুড়ের চাপ ফেলবেন শীত না আসতেই। আমের গুটি ধরার আগেই পাকা আম খাওয়ার জন্যে পাগল হয়ে যাবেন! সিজন শুরু হওয়ার আগেই অর্ডার দেওয়া নেওয়া শুরু করে দিবেন... তাহলে তো এরকম অখাদ্য-কুখাদ্য পেটে যাবেই! আর আপনি কি জানেন, এই ধরনের খাবার আপনার-আমার অকাল এবং আকস্মিক মৃত্যুর কারণ হতে পারে।

Address

Nirala R/A
Khulna
9100

Telephone

+8801711384908

Website

Alerts

Be the first to know and let us send you an email when রিযিক শপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রিযিক শপ:

Share