Mauchak.com

Mauchak.com আমি 2014 সালে নিজে মধু ক্রয় করতে গিয়ে ঠগেছি,এরপর নিজেই নিয়্যাত করলাম মানুষ কে ভেজালমুক্ত মধু খাওয়াবো

22/03/2023
মধুতে ময়েশ্চার বা পানি বেশি থাকলে সেটা তাড়াতাড়ি নস্ট হবার সুযোগ থাকে। এর থেকে পরিত্রাণ এর  উপায় কি ??? ১. ভাল মানের সংগ্...
20/03/2023

মধুতে ময়েশ্চার বা পানি বেশি থাকলে সেটা তাড়াতাড়ি নস্ট হবার সুযোগ থাকে।
এর থেকে পরিত্রাণ এর উপায় কি ???

১. ভাল মানের সংগ্রহ করা, অথবা

২. মধু প্রসেসড করা

সব সময়ই ভাল মানের মধু পাওয়া যায় না। সেক্ষেত্রে যারা বড় ব্যবসায়ী কিংবা যারা দীর্ঘদিন মধু রেখে বিক্রি করেন তাদের আসলে প্রসেসড করা ছাড়া বিকল্প থাকেনা।

এখন প্রশ্ন হল প্রসেসড মধু কি খারাপ? বা প্রসেসড করলেই কি মধু নস্ট হয়ে যায়??

এর উত্তর হল। সাধারণভাবে তাপ দিলে মধু নস্ট হবেই। কিন্ত বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে কম তাপমাত্রায় এবং ধীরে ধীরে তাপ দিলে মধুর ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব। এখন কতটুকু তাপ দিবেন তা নিয়ে বিভিন্ন মতামত পাওয়া যায়। কেউ কেউ ৬০ ডিগ্রি এর নিচে বলেছেন, কেউবা ৫০ কেউবা ৪০। তবে ৬০ এর নিচেই নিরাপদ তবে ৪০ এর নিচে হলে উত্তম। তাই ৪০/৫০/৬০ যেভাবেই প্রসেসড করা হোক না কেন মধু খারাপ সেটা বলার সুযোগ নেই যদিনা তা সঠিকভাবে প্রসেসড করা হয়। সঠিকভাবে বলতে?? ভাল মেশিন, ভাল অপারেটর এবং সম্যক জ্ঞান থাকা জরুরি।

পরিশেষে এটাই বলব কাঁচা মধুর তুলনা হয় না। সবচেয়ে উত্তম হয় ভাল মানের কাঁচা মধু উৎপাদন করা। সেটা সম্ভব হলে অর্থাৎ ভাল মানের মধু উৎপাদন করা গেলে প্রসেসিং এর প্রয়োজনই পড়বে না। কিন্ত বিভিন্ন কারনে সেটা সম্ভব হয় না বিধায় মধু প্রসেসড করা জরুরি হয়ে পড়ে। সেক্ষেত্রে ভাল জায়গা থেকে প্রসেসড করা জরুরি।

তাই যারা নতুন ব্যবসায়ী তাদের জন্য পরামর্শ থাকবে প্রথম অবস্থায় কাঁচা ও ভাল মানের মধু নিয়ে কাজ করার৷ আস্তে আস্তে ব্যবসার পরিধি বড় হলে তখন প্রসেসড মধুর কথা ভাববেন।

অনেকেই প্রশ্ন করে থাকেন কাঁচা মধু নাকি প্রসেসড মধু নিব? কোনটা ভাল?? মধুতে প্রধানত তিনটি উপাদান থাকে।১.গ্লুকোজ+ফ্রুক্টোজ ...
19/03/2023

অনেকেই প্রশ্ন করে থাকেন কাঁচা মধু নাকি প্রসেসড মধু নিব? কোনটা ভাল??

মধুতে প্রধানত তিনটি উপাদান থাকে।১.গ্লুকোজ+ফ্রুক্টোজ ৬৫-৭০%,পানি ২০-৩০% আর বাদ বাকি মিনারেলস।

আমরা জানি যে মধুতে পানির পরিমান যত কম হবে সেটা তত ঘন হবে এবং সেটাকেই আমরা ভাল মানের বা গ্রেডের মধু বলে থাকি।

যদিও গ্রেডিং পরিমাপ শুধুমাত্র পানি মেপেই করা হয় না আরো মানদণ্ড আছে, সেটা ভিন্ন আলোচনা।

সাধারণত পানির পরিমাণ কম হলেই সেটাকে ভাল মধু বলা হয় এবং সেটা দীর্ঘদিন ভাল থাকে।

মধুতে ওয়াটার এক্টিভিটি কম হলে সেই মধুতে ব্যাকটেরিয়া বা ফাংগাস আক্রমণ করতে পারে না।

একইভাবে পানির পরিমাণ বেশি হলে ওয়াটার এক্টিভিটি বেড়ে যাওয়াতে ব্যাকটেরিয়া আক্রমণ করে ফলে মধু নস্ট হয়ে যায়।

যে মধু পাতলা হয় সাধারণত ৫/৬ মাস পরে নস্ট হতে শুরু করে।

এখানে আরেকটি বিষয় বলে রাখা দরকার তা হল এটিই কিন্ত একমাত্র কারন নয় মধু নস্ট হবার।

আরো কারন আছে যেমন নোংরা পাত্রে মধু সংরক্ষণ, শ্যাতশ্যাতে জায়গায় সংরক্ষণ, পাত্র এয়ারটাইট না রাখা ইত্যাদি।

তাহলে বুঝতে পারলাম মধুতে ময়েশ্চার বা পানি বেশি থাকলে সেটা তাড়াতাড়ি নস্ট হবার সুযোগ থাকে।

.com

হাজারো গুণেভরা মৌচাকের মধুতে গুকোজ ও ফ্রুকটোজ আছে যা শরীরে শক্তি যোগায়। এর অন্যান্য উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ব...
18/03/2023

হাজারো গুণেভরা মৌচাকের মধুতে গুকোজ ও ফ্রুকটোজ আছে যা শরীরে শক্তি যোগায়। এর অন্যান্য উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

*মন ভালো করতে প্রতিদিন হালকা গরম পানির সাথে মধু ও লেবুর রস মিশিয়ে খান। সঙ্গে একটু দারুচিনির গুঁড়াও ছিটিয়ে নিতে পারেন।

*প্রতিদিন সকালে খালি পেটে হালকা গরম পানিতে লেবুর রস ও মধু মিশিয়ে খেলে ওজন কমে যায় কিছুদিনের মধ্যেই। এছাড়াও এভাবে প্রতিদিন খেলে লিভার পরিষ্কার থাকে,শরীরের বিষাক্ত উপাদান গুলো বের হয়ে যায় এবং শরীরের মেদ গলে বের হয়ে যায়।

*যারা সারাক্ষন দূর্বলতায় ভুগছেন তারা প্রতিদিন সকালে এক চামচ মধু খেয়ে নিন এবং সারা দিন সবল থাকুন।

সুন্দরবনের খাটি মধু'র চ্যলেন্জ নিয়ে নেয্য মূল্যে মধু পৌছে দিব আপনার দ্বারগোড়ায়! বাংলাদেশের যে কোন প্রান্তে
ব্যাবসা নয় : সেবা! চাই ক্রেতাকে খুশি রেখে অতি সল্প পারিশ্রমিক!

দুধ আর মধু- দুটিই পুষ্টিগুণে ভরপুর খাবার। ক্যালসিয়ামের সবচেয়ে ভালো উৎস হচ্ছে দুধ। আয়ুর্বেদ চিকিৎসা অনুযায়ী, গরম দুধের সঙ...
17/03/2023

দুধ আর মধু- দুটিই পুষ্টিগুণে ভরপুর খাবার। ক্যালসিয়ামের সবচেয়ে ভালো উৎস হচ্ছে দুধ।

আয়ুর্বেদ চিকিৎসা অনুযায়ী, গরম দুধের সঙ্গে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ মধু মিশিয়ে খেলে আরও বেশি স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়৷
যেমন- চোখ ভালো রাখে,মানসিক চাপ কমায়,
কোষ্ঠকাঠিন্য কমায় ,শক্তি বাড়ায়,মনোযোগ বাড়ায়৷



ব্যস্ত জীবনে সময় নিয়ে চুলচর্চার ফুরসত নেই। সকালে গোসল সেরেই হেয়ার ড্রায়ারের প্লাগ অন করতে হয়। জলদি চুল শুকিয়েই বেরিয়ে পড়...
16/03/2023

ব্যস্ত জীবনে সময় নিয়ে চুলচর্চার ফুরসত নেই। সকালে গোসল সেরেই হেয়ার ড্রায়ারের প্লাগ অন করতে হয়। জলদি চুল শুকিয়েই বেরিয়ে পড়ার তাড়া।

চুল থেকে দূষণের ছোপছায়া দূর করতে রোজই প্রায় শ্যাম্পু করতে হয়। আর এসবের ফলে ধীরে ধীরে ঝলমলে চুল হয়ে যায় শুষ্ক আর নিষ্প্রাণ।
চুল যদি শুষ্ক ও ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, ঠিক করার দায়িত্ব ছেড়ে দিন মধুর উপর। কারণ মধুূ প্রাকৃতিক ময়েশ্চারাইজার। কন্ডিশনিংয়ের কাজটাও করে দারুণ ৷
ব্যস্ততার মাঝে মাস্ক লাগানোর সময় না থাকলে শ্যাম্পু করার সময় একটু মধু মিশিয়ে নিন।
রাসায়নিক পণ্য ও হিট (স্ট্রেইটনার, হেয়ার ড্রায়ার ইত্যাদি) চুলের জন্য খারাপ।

.com

"মধ্য রাতে হালকা খিদে মেটাতে অথবা সকালে নাস্তার টেবিলে অথবা বিকেলের স্নাকস আইটেমে পাউরুটি ও মৌচাকের মধু হতে পারে আদর্শ ও...
12/03/2023

"মধ্য রাতে হালকা খিদে মেটাতে অথবা
সকালে নাস্তার টেবিলে অথবা বিকেলের স্নাকস আইটেমে পাউরুটি ও মৌচাকের মধু হতে পারে আদর্শ ও ঝটপট সমাধান....

মৌচাক দিচ্ছে খাঁটি মধুর ১০০% নিশ্চয়তা ।
তাই এখনি অর্ডার করুন আর এই সুস্বাদু এবং পুষ্টিকর কম্বিনেশনটি ট্রাই করুন।

ধন্যবাদ



মধু হল এক প্রকারের মিষ্টি ও ঘন তরল পদার্থ, যা মৌমাছি ও অন্যান্য পতঙ্গ ফুলের নির্যাস হতে তৈরি করে[১] এবং মৌচাকে সংরক্ষণ ক...
12/03/2023

মধু হল এক প্রকারের মিষ্টি ও ঘন তরল পদার্থ, যা মৌমাছি ও অন্যান্য পতঙ্গ ফুলের নির্যাস হতে তৈরি করে[১] এবং মৌচাকে সংরক্ষণ করে।[২] এটি উচ্চ ঔষধিগুণ সম্পন্ন একটি ভেষজ তরল ; এটি সুপেয়। বিভিন্ন খাদ্য প্রস্তুতিতে এর ব্যবহারে চিনির চেয়ে এর অনেক সুবিধা রয়েছে। এর বিশিষ্ট গন্ধের জন্য অনেকে চিনির চাইতে মধুকেই পছন্দ করে থাকেন। বাংলাদেশের সুন্দরবনের মধু স্বাদ, রং, হালকা সুগন্ধ এবং ঔষধিগুণাবলীর জন্য প্রসিদ্ধ। সুন্দরবনের বেশিরভাগ মধু কেওড়া গাছের ফুল থেকে উৎপন্ন। সুন্দরবনের মাওয়ালী সম্প্রদায়ের লোকেরা মৌচাক থেকে মধু সংগ্রহ করে এবং তা বিক্রয় করে জীবন নির্বাহ করে। মধুর অন্য একটি গুণ হল এটি কখনো নষ্ট হয় না৷ হাজার বছরেও মধুর গুণাগুণ নষ্ট হয় না।
.com



#মধু

Address

Jahanabad Cantonment, Fullbari Gate
Khulna
4100

Alerts

Be the first to know and let us send you an email when Mauchak.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mauchak.com:

Share