21/01/2024
চিংড়ি মাছ কে না পছন্দ করে।
চিংড়ি মাছের বড়া, চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি পোলাও, বিভিন্ন সবজিতে চিংড়ি মাছ দিয়ে খেয়ে থাকি।
কিন্তু চিংড়ি মাছের পায়ের শাশ, চিংড়ি মাছের মাথা, চিংড়ি মাছের ঘিলু খেয়েছেন??
White Gold বা সাদা সোনা নামে খ্যাত চিংড়ি মাছের জন্য খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চল বিখ্যাত।
চিংড়ি মাছের মাথার ভীতরে যে লাল / হলুদ রং এর ঘিলু হয় তা খেতে অসাধারণ স্বাধের হয়ে থাকে।
চলুন আজকে আপনাদের চিংড়ি মাছের ঘিলু রান্না নিয়ে আলোচনা করবো।
চিংড়ির ঘিলু রান্নার রেসিপিঃ
চিংড়ি মাছের ঘিলুর ভীতরে দেখবেন ছোট কালো কালো দানা আছে ওগুলো ফেলে দিবেন।
প্রথমে কড়াইতে তেল গরম করে (আমি সরিষার তেল ব্যবহার করি) পেয়াজ কুচি, কাঁচা মরিচ অথবা সুকনা মরিচ দিয়ে হালকা ভেজে তার ভীতরে ঘিলু দিয়ে দিতে হবে।
তার ভীতর লবন হলুদ দিয়ে নাড়াচাড়া করতে হবে। (পানি দিবেন না)
20 মিনিট পরে নামিয়ে ফেলুন।
এই 20 মিনিটে দেখবেন ঘিলু থেকে তেল বের হয়ে গেছে এবং ঘ্রাণ ছড়িয়ে পড়েছে।
চিংড়ির ঘিলু রান্না করলেই পুরো ঘর ঘ্রাণ ঘ্রাণ হয়ে যাবে।
দেখতে এত অসাধারণ লাগবে আর ঘ্রাণে জিভে জল চলে আসবে 😋😋
এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন অসাধারণ স্বাধের চিংড়ি মাছের ঘিলু রান্না।
ধন্যবাদ
চিংড়ি মাছের ঘিলু, মাথা বা পায়ের শাশ প্রয়োজন হলে আমাদের ম্যাসেজ দিন।
ঠিকানাঃ বয়রা, খুলনা।