nature point

nature point I love my work

17/07/2024











12/07/2024

কোটা আন্দোলনের ফাঁক ফোঁকরে আবার কোন কেরামতি ঘটাচ্ছেন বুবু!
আন্দোলনকারী এবং আপামর জনতার চোখ কান খোলা রাখা প্রয়োজন।
কারন এই বঙ্গতে-শর্ষের মাঝেই ভূত লুকায়িত।

গত ১৪/১৫ বছর থেকেই এই এক নাটক দেখে আসছি( জনগণকে যে কোন একটা ইস্যু তৈরী করে একমুখো করে দিয়ে- আড়ালে চলে দেশকে গিলে খাওয়ার তান্ডব লীলা।

পথের 'শেষ' প্রান্ত খোঁজায় যে বদ্ধপরিকর-তার নেশাটা বড্ড ভয়ংকর!একটা কবর খুঁড়া থাকে যে বুকে- সে-তো মৃত লাশের সারি মাড়িয়ে যা...
06/07/2024

পথের 'শেষ' প্রান্ত খোঁজায় যে বদ্ধপরিকর-তার নেশাটা বড্ড ভয়ংকর!
একটা কবর খুঁড়া থাকে যে বুকে-
সে-তো মৃত লাশের সারি মাড়িয়ে যায় জঞ্জাল ভেবে।
পথের দুরত্ব মাপার মত কোলাহল তাঁর কাছে একঘেয়েমি জীবন -অথচ' শত সহস্র পথ পাড়ি দিতে ক্লান্তি নেই তার! যতটুকু আছে-তা কেবল'ই "উপেক্ষা" --

23/06/2024

যুদ্ধ'তো হয় মুখোমুখি -
কিন্তু যে যুদ্ধ শুরু হওয়ার আগেই আত্মসমর্পণ করে নেয় নিরবে, নিভৃতে, রাতের অন্ধকারে-
সেই যুদ্ধের দায় কার!?

ব্রিটিশরা দুইশো বছর শাসন করার পর যখন -মানুষ নিজের অধিকার সম্পর্কে সোচ্চার হয়ে উঠলো তখনই -
১৯৪০ সালে ‘লাহোর প্রস্তাব’-এ ঠিক করা হয়েছিল ভারতবর্ষের যে অঞ্চলগুলোতে মুসলমান বেশি, সেরকম দুটি অঞ্চলকে নিয়ে দুটি দেশ এবং বাকি অঞ্চলটিকে নিয়ে আর একটি দেশ তৈরি করা হবে। কিন্তু ১৯৪৭ সালের ১৪ আগস্ট যে এলাকা দুটিতে মুসলমানরা বেশি সেই এলাকা দুটি নিয়ে দুটি ভিন্ন দেশ না হয়ে পাকিস্তান নামে একটি দেশ এবং ১৫ আগস্ট বাকি অঞ্চলটিকে ভারত নামে অন্য একটি দেশে ভাগ করে দেয়া হলো। পাকিস্তান নামে পৃথিবীতে তখন অত্যন্ত বিচিত্র একটি দেশের জন্ম হলো, যে দেশের দুটি অংশ দুই জায়গায়। এখন যেটি পাকিস্তান সেটির নাম পশ্চিম পাকিস্তান এবং এখন যেটি বাংলাদেশ তার নাম পূর্ব পাকিস্তান। মাঝখানে প্রায় দুই হাজার কিলোমিটার দূরত্ব এবং সেখানে রয়েছে ভিন্ন একটি দেশ- ভারত।


সত্যি বলতে ৫২ এর ভাষা আন্দোলন, পাকিস্তানের সাথে ৭১ এর মুক্তি যুদ্ধ -আমাদের দেশে যতটুকু না প্রভাব ফেলছে ;তারচেয়ে হাজারগুন ক্ষতিকর প্রভাব পড়তেছে ১৯৪০ সালের লাহোর প্রস্তাব সূচনার মধ্য দিয়ে- ১৯৪৭ সালের ১৪ এবং ১৫ আগষ্টের দেশ ভাগ।

মূল কথা হলো- ভারত কখনো'ই চায়নি বাংলাদেশ নামে কোন রাষ্ট্র থাকুক বা ভারত বর্ষ ভাগ হোক।
তাদের এই না চাওয়াটা এখন ক্রমেই প্রকাশ পাচ্ছে বন্ধু রুপে😅

পাকিস্তানের সাথে বাপ দাদারা যুদ্ধ করে টিকিয়ে রাখলো মুখের ভাষা,বাক স্বাধীনতা,এবং অস্তিত্বের ন্যায্য অধিকার।

কিন্তু দেশমাতার বন্ধু হয়ে ভারত কেড়ে নিলো- তিনভাগের দুই ভাগ নদী,ফসলি সিজনের পানি,তালপট্টি দ্বীপ,চট্টগ্রাম বন্দর, দেশের অন্যতম শিল্প-পাঠ কল, বাংলাদেশের আকাশ সীমানা, বঙ্গোপসাগরের অংশ, কৌশলে বানিয়ে নিলো পদ্মা সেতু,আর এখন নিলো রেলপথ, টার্গেট সেন্টমার্টিন!

গুজবের আড়ালে এ কিসের লেনদেন! কে নিবে এ দায়ভার?
আমাদের বাপ দাদারাতো একটা পরিপূর্ণ দেশ উপহার দিয়ে গেছে আমাদের কে।
কিন্তু আমাদের আগামী প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছে বঙ্গ কন্যা!!?

এই দেশকে- তলা ফুটো কলসি বানানোর দায় কার!??

আয়েশা সিদ্দিকা

তোমাকে দেখার ইচ্ছে আমার আজন্মকালের, অথচ আমাদের মাঝে শতবর্ষের এক বিরহ জাগ্রত!চোখের মাঝে আঁকা চিত্র;ছুঁতে চাওয়ায় অভিশাপ।'ত...
26/05/2024

তোমাকে দেখার ইচ্ছে আমার আজন্মকালের, অথচ আমাদের মাঝে শতবর্ষের এক বিরহ জাগ্রত!চোখের মাঝে আঁকা চিত্র;ছুঁতে চাওয়ায় অভিশাপ।
'তবুও ভালোবাসা চিরন্তন'।

উজাড় করে ফিরিয়ে দেওয়ার মত ভালোবাসা আমি ফুলের কাছেই পেয়েছি! 'নিরবে নিভৃতে -শতরূপে শতবার  ওরাই যেনো  একান্ত করে আমায় দখল ন...
26/04/2024

উজাড় করে ফিরিয়ে দেওয়ার মত ভালোবাসা আমি ফুলের কাছেই পেয়েছি!
'নিরবে নিভৃতে -শতরূপে শতবার ওরাই যেনো একান্ত করে আমায় দখল নিয়েছে'
এই একটা জায়গাতেই চরম শান্তি,স্বস্তি-
এখানটাতেই; মরে গিয়েও বার বার বেঁচে থাকি!

এটা ভাবনার বাহিরে!আচমকা এমন ভয়ংকর একটা দৃশ্য দেখে চোখ বুঝতে হবে এই রাতটায়!মাগরিবের সময় দেখলাম ডাইনিং রুমে উড়াউড়ি করছে -এ...
03/04/2024

এটা ভাবনার বাহিরে!আচমকা এমন ভয়ংকর একটা দৃশ্য দেখে চোখ বুঝতে হবে এই রাতটায়!
মাগরিবের সময় দেখলাম ডাইনিং রুমে উড়াউড়ি করছে -একটা প্লেটে কিছু চাল দিয়েছিলাম খাওয়ার জন্য,রুমের পাখাটা অফ করে দিয়ে ঘরের দরজা খুলে রাখলাম দশটা পর্যন্ত - তাও আমার ঘর থেকে গেলোনা,
আমি জানালা খোলা রেখে- দরজা বন্ধ করে বাবার ঘরে গেলাম,ওমা দুমিনিটের মাথায় তাকে বাবার ঘরে দেখলাম সানসাইডের উপর! পাখা অফ ছিলো,ভাতিজা কয়েকবার তাড়ানোর চেষ্টা করছে বাট যায়নি-অন্যরুমে চলে গেছে, বাবা তাই-আবার পাখা চালালো-তারমাঝেই আবার হুটকরে রুমে এসে চড়ুইপাখির সাথে ঝামেলা করতে দেখে -সাথে সাথে পাখা অফ করলাম কিন্তু শেষ রক্ষা হয়নি 😢😢
এভাবেও মৃত্যু লেখা হয়!!!! এমনটা না হলেও পারতো...কেনো যে আমার পিছু নিয়ে এক ঘর থেকে আরেক গরে গেলো বোধগম্য নয়!বড্ড অপরাধী মনে হচ্ছে 😭

13/05/2023

প্রকৃতি ও প্রেম! 🤍🤍

11/05/2023

কবে কোন অভিমান তোমার-পৌরানিক বারান্দার ফুল হয়ে হেসেছিলো?

07/05/2023

ক্লান্তিরা ফুরিয়ে যাক এখানে -এই হিজলের ছায়ায়💚

28/04/2023

এ যেনো সন্তানের ক্লান্তিতে বিছিয়ে দেওয়া মায়ের মমতা মাখা সবুজ আঁচল!

স্থান: শ্রীমঙ্গল,কমলগঞ্জ উপজেলা, মাধবপুর ইউনিয়ন,

Address

Laksham Posschim Gaw Collage Road
Laksham

Website

Alerts

Be the first to know and let us send you an email when nature point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to nature point:

Share