চাপারহাট, কালীগঞ্জ, লালমনিরহাট

চাপারহাট, কালীগঞ্জ, লালমনিরহাট Chaparhat is a traditional market place in Rangpur Division. Many educational institutions are here. It is also the business center of Lalmonirhat district.
(1)

চাপারহাট, লালমনিরহাট জেলার অন্তর্গত কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত । বৃটিশ আমল থেকে চাপারহাটে বিশাল হাট বাজার এর প্রচলন ছিলো । দেশ-বিদেশের মানুষ জন এসে এখানে ব্যবসা করেছে । বর্তমানে চাপারহাট ব্যবসায়িক দিক থেকে খুবই গুরুত্ত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত হয়ে উঠছে ।

চাপারহাট এর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যথেষ্ট সুনাম রয়েছে । চাপারহাটে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান গুলো হচ্ছে :
১।

চাপারহাট উচ্চ বিদ্যালয়
২। চাপারহাট বালিকা উচ্চ বিদ্যালয়
৩। চাপারহাট টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ
৪। শামসুদ্দিন-কমর উদ্দিন ডিগ্রী কলেজ
৫। জামেনা-রওশান আরা মহিলা কলেজ
৬। রোকন উদ্দিন বাবুল-আনোয়ারা বেগম কৃষি কলেজ
৭। চাপারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
৮। চাপারহাট কিন্ডার গার্টেন
৯। চাপারহাট মডেল কিন্ডার গার্টেন
১০। চাপারহাট এবতেদায়ী মাদ্রাসা

এছাড়াও চাপারহাটে ৩ টি মসজিদ, ২ টি মাদ্রাসা, ১ টি এতিমখানা, ১টি ঈদগাহ মাঠ, ২ টি মন্দির, ২ টি ফিলিং ষ্টেশন রয়েছে । এলাকার মানুষের চিকিৎসা সেবার জন্য ১ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং বিনোদনের জন্য ২ টি সিনেমা হল থাকলেও চলচিত্র শিল্পের মন্দার কারণে সিনেমা হল দু'টি সম্প্রতি বন্ধ হয়ে যায়।

জেলা সদর ও উপজেলা সদর থেকে চাপারহাটের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো । রাজধানী ঢাকা থেকে চাপারহাট এর সরাসরি পরিবহন ব্যবস্থা রয়েছে।

Address

Chaparhat
Lalmonirhat
5520

Alerts

Be the first to know and let us send you an email when চাপারহাট, কালীগঞ্জ, লালমনিরহাট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category