নিত্য ফুড প্রোডাক্টস

নিত্য ফুড প্রোডাক্টস Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নিত্য ফুড প্রোডাক্টস, Grocers, Madaripur, Madaripur.

আপনাদের আস্থায়, আমাদের পথ চলা... 🧑‍🍳নিত্য ফুড প্রোডাক্টস 👍
04/04/2026

আপনাদের আস্থায়, আমাদের পথ চলা...
🧑‍🍳নিত্য ফুড প্রোডাক্টস 👍

𝐓𝐞𝐫𝐦𝐬 𝐚𝐧𝐝 𝐂𝐨𝐧𝐝𝐢𝐭𝐢𝐨𝐧𝐬:গুরুত্বপূর্ন – আমাদের যেকোন প্রোডাক্ট ক্রয় করার পূর্বে কাইন্ডলি এই টার্মস এবং কন্ডিশন গুলো পড়ে নে...
03/04/2026

𝐓𝐞𝐫𝐦𝐬 𝐚𝐧𝐝 𝐂𝐨𝐧𝐝𝐢𝐭𝐢𝐨𝐧𝐬:

গুরুত্বপূর্ন – আমাদের যেকোন প্রোডাক্ট ক্রয় করার পূর্বে কাইন্ডলি এই টার্মস এবং কন্ডিশন গুলো পড়ে নেয়ার অনুরোধ রইলো। আমাদের সার্ভিস ব্যাবহার করার মানেই হলো আপনি আমাদের টার্মস এবং কন্ডিশন গুলো পড়ে নিয়েছেন এবং এতে সম্মত আছেন। কিন্তু, আপনি যদি আমাদের টার্মস এবং কন্ডিশন গুলোতে সম্মত না থাকেন, তাহলে আমাদের সার্ভিস ব্যাবহার না করাটাই শ্রেয়।

আমাদের কাছ থেকে কোন প্রোডাক্ট ক্রয় করার মাধ্যমে আপনি আমাদের একজন ক্রেতা হলেন এবং আমাদের সার্ভিসের সাথে সংযুক্ত হলেন এবং আমাদের “Terms of Service”, “Terms of use” অথবা “Terms” এর সাথে সম্মতি পোষন করলেন। এই টার্মস এবং কন্ডিশন গুলো সকল ক্রেতার জন্য প্রযোজ্য।

যেকোন সময় আপনি এই পেজটি ভিজিট করার মাধ্যমে আমাদের আপডেটেড টার্মস এবং কন্ডিশন গুলো সম্পর্কে পড়তে এবং জানতে পারবেন। তাই, আমাদের টার্মস এন্ড কন্ডিশনের নতুন ফিচার, নতুন যোগ কিংবা নতুন সেকশনে ও আপনি সম্মত আছেন বলে ধরে নেয়া হবে।

সেকশন ১ – সাধারন কন্ডিশন প্রোডাক্ট প্রাইস এবং প্রোডাক্ট স্টক
যেকোন প্রোডাক্ট এর প্রাইস এবং প্রোডাক্ট টি এভেইলেবল আছে কি না সেটা পুরোপুরি নির্ভর করে প্রোডাক্ট এর স্টক এর ওপর। যদি কোন প্রোডাক্ট বা সার্ভিস এভেইলেবল না থাকে তাহলে যত দ্রুত সম্ভব আপনাকে জানানো হবে এবং সিমিলার বা অলটারনেটিভ প্রোডাক্ট সাজেস্ট করবে অথবা এডভান্স পেমেন্ট করা থাকলে সেটা রিফান্ড পলিসি অনুযায়ী রিফান্ড করবে। আমাদের রিফান্ড পলিসি সম্পর্কে বিস্তারিত জানতে রিফান্ড পলিসি সেকশন দেখে নিতে পারেন।
আমাদের ফেসবুক পেইজ ভিজিট করার মাধ্যমে বা কিছু ক্রয় করার মাধ্যমে আপনি সম্মতি দিচ্ছেন যে ব্যাবসার ধরন, প্রাকৃতিক অবস্থা কিংবা বৈশ্বিক অবস্থার, ইনকামিং স্টক বা সোল্ড আউট হবার কারনে অর্ডার প্লেস করার পরও প্রোডাক্ট স্টক না থাকার কারনে কাস্টমারকে সিমিলার কিংবা অল্টারনেটিভ প্রোডাক্ট সাজেস্ট করা হতে পারে অথবা পুরো অর্ডারটিই ক্যান্সেল করা হতে পারে।

সেকশন ২ – প্রোডাক্টস
আমাদের সকল প্রোডাক্ট ফেসবুক পেইজের মাধ্যমে অনলাইনে এভেইলেবল রয়েছে। প্রোডাক্ট গুলোর পরিমান সীমিত সংখ্যক ও হতে পারে, তাই রিটার্ন এবং এক্সচেঞ্জ সুবিধা কেবল আমাদের Return & Refund Policy অনুযায়ী প্রসেস করা হবে।

সেকশন ৩ – বিলিং এবং একাউন্ট ইনফরমেশন সঠিক দেয়া
আমাদের কাছে প্লেস করা আপনার যেকোন অর্ডার আমরা প্রত্যাখ্যান করা, যেকোন অর্ডার, প্রি-অর্ডার এ প্রোডাক্ট সংখ্যা সীমিত বা ক্যান্সেল করার অধিকার রাখি। এই বাধ্যবাধকতাটি সেইম একাউন্ট, সেইম বিলিং এড্রেস, সেইম পেমেন্ট একাউন্ট, এবং/অথবা সেইম শিপিং এড্রেস হলেও কার্যকর হতে পারে। যেকোন অর্ডার ক্যান্সেল, প্রোডাক্ট পরিমান সীমিতকরণ, প্রোডাক্ট পরিমান ক্যান্সেল করার ক্ষেত্রে আমরা প্লেস করা অর্ডার ইনফরমেশনে থাকা কন্টাক্ট নাম্বার অথবা মেইল এড্রেস এর মাধ্যমে কাস্টমারের সাথে যোগাযোগ করার সর্বাত্মক চেষ্টা করবো। কোন স্পেশাল অফারের ক্ষেত্রে, আমাদের জাজমেন্টের মাধ্যমে আমরা যদি মনে করি যে, কোন ডিলার, ডিস্ট্রিবিউটর বা রিসেলার অর্ডার করেছেন, সেই অর্ডার ক্যান্সেল করার ও অধিকার রাখি আমরা।

সেকশন ৪ – ভুল ইনফরমেশন এবং ত্রুটি
অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের পেইজে এমন কিছু প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে ভুল তথ্য থাকতে পারে। যেমন, টাইপিং ভুল, ভুল ইনফরমেশন অথবা ত্রুটি, যা যেকোন প্রোডাক্ট এর বিস্তারিত, মূল্য, প্রমোশন, অফার বা প্রোডাক্ট ডেলিভারি চার্জ কিংবা প্রোডাক্ট স্টক সম্পর্কে হতে পারে। তাই পূর্ব ঘোষনা ছাড়াই এধরনের ভুল ইনফরেশন কারেক্ট করার বা প্রয়োজনে পরিবর্তন করার অধিকার আমাদের রয়েছে। ভুলে কোন প্রোডাক্ট এর দাম অস্বাভাবিকভাবে কমে গেলে এবং সেই প্রোডাক্ট এর অর্ডার করলেও সেই অর্ডার ক্যান্সেল করা হতে পারে। যেমন 1100 টাকার প্রোডাক্টের প্রাইস যদি ভুলে 11.00 হয়ে যায় এমন ক্ষেত্রে পেমেন্ট করা অর্ডারও ক্যান্সেল করে রিফান্ড করা হতে পারে।

সেকশন ৫ – নিষিদ্ধ ব্যবহার
যেসব কারনে আমাদের ফেসবুক পেইজ/ওয়েবসাইট ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে, নিম্নে তা বর্ননা করা হলো।
(ক) অনৈতিক কাজে ব্যাবহার করা।
(খ) অনৈতিক কাজে কাউকে প্ররোচিত করার জন্য ব্যাবহার করা।
(গ) যেকোন আন্তর্জাতিক, ফেডারেল, প্রাদেশিক বা জাতীয় প্রবিধান, রুলস, আইন, অথবা স্থানীয় নিয়ম অমান্য করার জন্য ব্যাবহার করা।
(ঘ) আমাদের বা অন্য কারো মেধা শক্তির অধিকার লঙ্ঘন করার জন্য ব্যাবহার করা।
(ঙ) ধর্ম, জাতি, বয়স, জাতীয় উৎপত্তি, বা অক্ষমতার উপর ভিত্তি করে হয়রানি, অপব্যবহার, অপমান, ক্ষতি, বদনাম, অপবাদ, অসম্মান বা ভয় দেখানোর জন্য ব্যাবহার করা।
(চ) ভুল বা মিথ্যে তথ্য সরবরাহের জন্য।
(ছ) ভাইরাস কিংবা মালিশয়াস কোড প্রচার করা স্বাভাবিক কার্যক্ষমতায় ব্যাঘাত ঘটাবে এবং যার জন্য অন্যরা ক্ষতিগ্রস্ত হবে এমন কাজে ব্যাবহার করা।
(জ) অন্যদের পার্সোনাল ইনফরমেশন বের করার জন্য ব্যাবহার করা।
(ঝ) স্প্যাম, ফিশ, ফার্ম, প্রিটেক্সট, স্পাইডার, ক্রল, বা স্ক্র্যাপ এর মত নিষিদ্ধ কাজে ব্যাবহার করার জন্য।
(ঞ) কোন অশ্লীল বা অনৈতিক উদ্দেশ্যে ব্যাবহার করলে।
(চ) সার্ভিস সংশ্লিষ্ট অথবা ইন্টারনেট সিকিউরিটি বৈশিষ্টে হস্তক্ষেপ করা বা বাধা দেওয়া।

এই নিষিদ্ধ কাজগুলো করার কারনে আমরা আপনার সার্ভিস ইউজেস কিংবা একাউন্ট টার্মিনেট করার অধিকার রাখি।

রিপ্লেসপেন্ট ওয়ারেন্টি পলিসিঃ
আমরা সবসময় অরিজিনাল এবং অথেনটিক প্রোডাক্ট বিক্রয় করি। কোনো খাবার পন্য বর্ননা অনুযায়ী না পেলে আপনি অবশ্যই রিটার্ণ
করতে পারবেন তবে নিজের মন পরিবর্তন ইস্যু গ্রহেনযোগ্য হবে না। তবে যদি কুরিয়ারে ডেলিভারিতে কোনো ড্যামেজ হয় তাহলে সেটার দ্বায়ভার আমরা (নিত্য ফুড প্রডাক্টস) বহন করবো।

কোন প্রোডাক্ট রিটার্ন করা প্রয়োজন হলে অবশ্যই এর সাথে প্রদত্ত সকল ধরনের পেপার, বক্স, স্টিকার, লেবেল, কৌটা, গিফট আইটেম ইত্যাদি সহ প্রপারলি বক্স করে বা আলাদা ব্যাগের মধ্যে দিয়ে (কোনভাবেই প্রোডাক্ট এর বক্সে টেপ লাগানো যাবেনা) আমাদের অফিসের ঠিকানায় কুরিয়ার করতে হবে অথবা নিজে বা অন্য কাউকে দিয়ে পাঠাতে হবে। এক্ষেত্রে প্রোডাক্ট আপনার লোকেশন থেকে পিকাপ করার সুযোগ থাকলে আমরা চেষ্টা করবো তবে সেক্ষেত্রে কুরিয়ার চার্জ আপনাকে অগ্রিম পে করতে হবে।

প্রোডাক্ট রিটার্ন করলে অবশ্যই প্রোডাক্ট পুনরায় বিক্রি যোগ্য অবস্থায় থাকতে হবে, কোন পার্টস মিসিং হলে বা বক্স ক্ষতিগ্রস্ত হলে প্রোডাক্ট রিটার্ন রিসিভ করা হবেনা। সব কিছু ঠিক থাকলে প্রোডাক্ট রিসিভ করার পর প্রোডাক্ট চেক করে সব ঠিক থাকলে এর পর ৭২ ঘণ্টার মধ্যে রিফান্ড এর ব্যাবস্থা নেয়া হবে।

প্রোডাক্ট এর কোন ফল্ট থাকলে তার জন্য ডেলিভারি চার্জ আমরা বহন করবো (ঢাকার ভিতরে 100 টাকা ঢাকার বাইরে 130 টাকা এর অতিরিক্ত কোন কুরিয়ার চার্জ থাকলে তা ক্রেতাকে পেমেন্ট করতে হবে) তবে মন চেঞ্জ করা বা পছন্দ না হওয়া বা অন্যান্য ক্ষেত্রে কুরিয়ার চার্জ এবং অন্যান্য পেমেন্ট সেটেলমেন্ট চার্জ পুরোটাই কাস্টমারকেই বহন করতে হবে।

রিফান্ডের সময় ওই অর্ডারে ক্রেতা কোন ক্যাশব্যাক এবং গিফট পেয়ে থাকলে সেটি কাস্টমার থেকে ফেরত নেয়া হবে। ক্যাশব্যাক এর টাকা কেটে বাকি টাকা রিফান্ড করা হবে।

ধন্যবাদ।

Address

Madaripur
Madaripur
7910

Website

Alerts

Be the first to know and let us send you an email when নিত্য ফুড প্রোডাক্টস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category