02/08/2026
মেয়েরা সবসময় বলে, "পুরুষ মানুষ নাকি লয়্যাল না!" 😒 আসেন, আজকে এক লয়্যাল প্রেমিকের মহাকাব্য শুনি! 🤣
ঘটনাটা বগুড়ার দুপচাঁচিয়ার। সাব্বির নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর হঠাৎ নিখোঁজ হওয়ার খবর পেয়ে পরিবারের মাথায় হাত। এরপর তার বাবার কাছে ফোন৷ ওপাশ থেকে মারধরের শব্দ, সঙ্গে ৫ লাখ টাকা মুক্তিপণের দাবি!
পুলিশও ভাবলো, "বিষয়টা সিরিয়াস!" শুরু হয়ে গেল অভিযান। তথ্যপ্রযুক্তির সাহায্যে কয়েক ঘণ্টার মধ্যেই রাজশাহীতে গিয়ে সাব্বিরকে উদ্ধার করা হলো।
কিন্তু এরপর আসে প্লট টুইস্ট!
কোনো অপহরণই হয়নি। পুরো কিডন্যাপের স্ক্রিপ্ট, ডিরেকশন, অভিনয় সবই সাব্বিরের নিজের!
কারণ প্রেমিকাকে একটা নতুন মোবাইল ফোন গিফট দিতে হবে। কিন্তু টাকা নেই। তাই বাবার কাছ থেকেই ৫ লাখ টাকা "সংগ্রহের" অভিনব পরিকল্পনা! এমনকি ফোনে নিজেই মার খাওয়ার সাউন্ড এফেক্টও দিয়েছেন, যাতে গল্পটা বিশ্বাসযোগ্য লাগে! 🤣
এত কষ্ট, এত রিস্ক, এত অভিনয়...
এতকিছুর পরেও মেয়েরা বলে পুরুষ মানুষ নাকি লয়্যাল না! ব্যপারটা খুবই কিডনী টাচিং কষ্ট :)