Green Van Agro

Green Van Agro Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Green Van Agro, Organic Grocery Store, House: 3, Road:9, Block: C, Banasree, Rampura, Dhaka, Meradia.

01/04/2023
প্রতিদিনের খাবার রান্নায় কোনো না কোনোভাবে মসলা থাকেই। নানাভাবে রান্নায় ব্যবহার করা হয় এইসব হলুদ-মরিচের গুঁড়া। কেউ বেটে ব...
02/03/2023

প্রতিদিনের খাবার রান্নায় কোনো না কোনোভাবে মসলা থাকেই। নানাভাবে রান্নায় ব্যবহার করা হয় এইসব হলুদ-মরিচের গুঁড়া। কেউ বেটে ব্যবহার করে, তো কারো গুঁড়াতেই আস্থা। এইসব মসলা খাবারের সুন্দর রং এনে দেয়। যোগ করে আলাদা সুবাস। আর এইসব মসলার আছে নানা গুণ। যা আমাদের শরীরের অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে। আমাদের শরীরে নানা কারণে যেসব ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়, সেগুলো বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে ক্ষতিকর প্রভাব ফেলে। এসব অনাহূত ফ্রি র্যাডিক্যাল নিয়ন্ত্রণ ও প্রতিরোধে হলুদ বেশ কার্যকর। হলুদ নিউরোপ্রটেক্টিভ হিসেবে কাজ করে। ঠিক এমনভাবে প্রতিটি মসলারই রয়েছে রানারকম গুণাগুণ।

গ্রীনভ্যানে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রেশ ও উন্নতমানের মসলার গুঁড়া। যাতে কোনো প্রকার ভেজাল মেশানো হয় না এবং সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে প্যাকেটজাত করা হয়।

অর্ডার করতে পেইজ এ ইনবক্স করুন অথবা কল করুন আমাদের পেইজ এর নাম্বারে।
শপ এড্রেসঃ হাউস-৩, রোড-৯, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা।

বাংলাদেশে এমন কোনো বাড়ি নেই যেখানে গোল মরিচ ব্যবহার করা হয় না। এটি মশলার রানী হিসাবে বিবেচিত হয়। আমরা যেকোনো সবজি তৈর...
01/03/2023

বাংলাদেশে এমন কোনো বাড়ি নেই যেখানে গোল মরিচ ব্যবহার করা হয় না। এটি মশলার রানী হিসাবে বিবেচিত হয়। আমরা যেকোনো সবজি তৈরি করতে পারি, সবজিটি শুকনো বা রসালো হোক বা নোনতা থেকে স্যুপ ইত্যাদি, প্রতিটি খাবারে গোল মরিচ অবশ্যই ব্যবহার করা হয়। গোল মরিচ শুধুমাত্র খাবারে স্বাদের জন্য ব্যবহার করা হয় না। এটি স্বাস্থ্যের জন্যও খুব উপকারী। গোল মরিচও একটি ভালো ওষুধ। এটি দীর্ঘকাল ধরে আয়ুর্বেদে ওষুধে ব্যবহৃত হয়ে আসছে। আসলে গোল মরিচের ঔষধি গুণের কারণে এটি খাবারের অন্তর্ভুক্ত করা হয়। গোল মরিচ রোগ নিরাময়েও ব্যবহৃত হয়। এটি আপনার হজম শক্তি বৃদ্ধিতেও সহায়তা করে। কারণ আপনি যখন গোলমরিচ খাবেন তখন আপনার মস্তিক পাকস্থলিকে এক প্রকার সংকেত প্রদান করবে যা বেশি পরিমাণে হায়ড্রক্লরিক এসিড নিঃসরণে সহায়তা করবে। ফলে প্রোটিনসহ অন্যান্য উপাদান গুলো সহজে ভেঙ্গে যাবে এবং হজম হবে। পাকস্থলীতে বেশিক্ষণ খাদ্য থাকবেনা। গোলমরিচের আরেকটি অনন্য গুন হল, এটি আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ রাখবে। এছাড়াও উচ্চ রক্তচাপ হলে তা কমিয়ে আনবে। হৃদরোগের ঝুঁকি কমাবে।

গ্রীনভ্যানে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রেশ ও উন্নতমানের সাদা ও কালো গোল মরিচ। যাতে কোনো প্রকার ভেজাল মেশানো হয় না এবং সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে প্যাকেটজাত করা হয়।

অর্ডার করতে পেইজ এ ইনবক্স করুন অথবা কল করুন আমাদের পেইজ এর নাম্বারে।
শপ এড্রেসঃ হাউস-৩, রোড-৯, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা।

মেথি একটি মৌসুমী গাছ। এর পাতা শাক হিসাবে খাওয়া হয়। মেথি শাক গ্রাম বাংলার মানুষের প্রিয় খাদ্য। ইউনানী, কবিরাজী ও লোকজ ...
28/02/2023

মেথি একটি মৌসুমী গাছ। এর পাতা শাক হিসাবে খাওয়া হয়। মেথি শাক গ্রাম বাংলার মানুষের প্রিয় খাদ্য। ইউনানী, কবিরাজী ও লোকজ চিকিৎসায় বহুবিধ ব্যবহার হয়। মশলা হিসাবেও এটি প্রচুর ব্যবহার হয়। এটি পাঁচ ফোড়নের একটি উপাদান। মেথি থেকে ষ্টেরয়েডের উপাদান তৈরি হয়। মেথিকে মসলা, খাবার, পথ্য—তিনটাই বলা চলে। মেথির স্বাদ তিতা ধরনের। এতে রয়েছে রক্তের চিনির মাত্রা কমানোর বিস্ময়কর শক্তি। প্রতিদিন সকালে খালি পেটে মেথি চিবিয়ে খেলে বা এক গ্লাস পানিতে মেথি ভিজিয়ে রেখে সেই পানি পান করলে শরীরের রোগ-জীবাণু মরে, বিশেষত কৃমি মরে, রক্তের চিনির মাত্রা কমে। মেথি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। শুধু শরীর নয়, ত্বক ও চুলের যত্নেও খুবই কার্যকরী এক উপাদান হলো মেথি। রক্তে শর্করার ভারসাম্য বজায় রাখা থেকে শুরু করে রক্তচাপ ও ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ, চুল পড়া রোধ, রক্তাল্পতার সমস্যায় মেথি ‘সুপার ফুড’ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। মেথিতে থাকে ফলিক অ্যাসিড, রিবোফ্লাভিন, কপার, পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজসহ অসংখ্য উপকারী উপাদান। রক্তে ক্ষতিকর কোলেস্টেরল বা চর্বির মাত্রা কমে যায়। গরমে ত্বকে যে ঘা, ফোড়া, গরমজনিত ত্বকের অসুখ হয়, এই অসুখগুলো দূর করে মেথি। বার্ধক্যকে দূরে ঠেলে দিয়ে তারুণ্যকে দীর্ঘস্থায়ী করতে গুরুত্বপূর্ণ অবদান রাখে মেথি। গবেষণা করে দেখা গেছে, যে ডায়াবেটিক রোগীরা নিয়মিত মেথি খান, তাদের ডায়াবেটিসজনিত অসুখগুলো কম হয় এবং স্ট্রোক হওয়ার প্রবণতা তুলনামূলকভাবে কম। ডায়াবেটিক রোগীদের জন্য মেথি শ্রেষ্ঠ পথ্য।

গ্রীনভ্যানে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রেশ ও উন্নতমানের মেথি। যাতে কোনো প্রকার ভেজাল মেশানো হয় না এবং সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে প্যাকেটজাত করা হয়।
অর্ডার করতে পেইজ এ ইনবক্স করুন অথবা কল করুন আমাদের পেইজ এর নাম্বারে।
শপ এড্রেসঃ হাউস-৩, রোড-৯, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা।

কাজু বাদামের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। এই কাজু বাদামে অধিক পরিমাণে ভিটামিন থাকায় চিকিৎসকেরা একে ন্যাচারাল ভিটামিন ট...
27/02/2023

কাজু বাদামের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। এই কাজু বাদামে অধিক পরিমাণে ভিটামিন থাকায় চিকিৎসকেরা একে ন্যাচারাল ভিটামিন ট্যাবলেট নামে ডাকেন। এতে উপস্থিত আর্জিনিন নামক উপাদান হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমায় এবং হার্টের কার্যক্ষমতা বৃদ্ধি করে। কাজু বাদামে রয়েছে প্রচুর পরিমাণ ওলিসিক নামক ফ্যাটি অ্যাসিড। যা দেহের গুড কোলেস্টেরল এর মাত্রা বাড়ায় এবং ব্যাড কোলেস্টরলের মাত্রা কমাতে সাহায্য করে। কাজু বাদামে থাকা জিঙ্ক, ভাইরাসের আক্রমণের হাত থেকে শরীরকে রক্ষা করে। শরীর ইনফেকশনের শিকার হলে কাজু বাদাম দ্রুত সংক্রমন সাড়াতে ভূমিকা রাখে। এই বাদামের উৎপত্তিস্থল ব্রাজিল সহ উত্তর আমেরিকা এবং উত্তর দক্ষিণ আমেরিকার কিছু অংশ। কিন্তু বর্তমানে ইন্দোনেশিয়া, কেনিয়া, ভারত, মালয়েশিয়া, মোজাম্বিক সহ বেশ কিছু দেশে চাষ হচ্ছে এই বাদাম। এই বাদাম মূলত বেলে দোঁআশ মাটি অথবা পাহাড়ের ঢালে ভ্লো জন্মে।

গ্রীনভ্যানে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রেশ ও উন্নতমানের রোস্টেড কাজু বাদাম। যাতে কোনো প্রকার ভেজাল মেশানো হয় না এবং সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে প্যাকেটজাত করা হয়।
অর্ডার করতে পেইজ এ ইনবক্স করুন অথবা কল করুন আমাদের পেইজ এর নাম্বারে।
শপ এড্রেসঃ হাউস-৩, রোড-৯, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা।

সরিষার নাম শুনলেই সবার আগে সরষে ইলিশের কথা মনে আসে। আর এই সরিষা সস, ভর্তা কিংবা যেভাবেই খাওয়া হোক, এর থেকে মিলবে আঁশ, ম্...
25/02/2023

সরিষার নাম শুনলেই সবার আগে সরষে ইলিশের কথা মনে আসে। আর এই সরিষা সস, ভর্তা কিংবা যেভাবেই খাওয়া হোক, এর থেকে মিলবে আঁশ, ম্যাগনেসিয়াম, পটাসিয়ামসহ আরও পুষ্টিগুন। তবে সবচেয়ে বেশি যেটা পাওয়া যায় তা হল ক্যালসিয়াম। এক চা-চামচ সরিষায় থাকে প্রায় ৪ মি.লি.গ্রাম ক্যালসিয়াম। ক্যালসিয়ামের অভাবে শুধু হাড় দুর্বল নয়, নানান রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে। যেমন- অবসাদ, ক্লান্তি, স্মৃতি হারানো। তাই সরিষা ভর্তা প্রতিদিন খেতে পারলে অতিরিক্ত উপকার অবশ্যই মিলবে। হাড় সুস্থ সবল রাখতে যে ক্যালসিয়াম প্রয়োজন একথা সবারই জানা। আর এই জন্যই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম গ্রহণের চেষ্টা করতে হবে। যার একটা সহজ উপায় হল সরিষা। এই বাইরেও সরিষাতে রয়েছে বহু গুণাগুণ।

গ্রীনভ্যানে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রেশ ও উন্নতমানের সাদা ও কালো সরিষা। যাতে কোনো প্রকার ভেজাল মেশানো হয় না এবং সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে প্যাকেটজাত করা হয়।

অর্ডার করতে পেইজ এ ইনবক্স করুন অথবা কল করুন আমাদের পেইজ এর নাম্বারে।
শপ এড্রেসঃ হাউস-৩, রোড-৯, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা।

লবঙ্গ বিভিন্ন খাবারে স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে, যেমন স্যুপ, রোজকার তরকারি, ইত্যাদি। অনেক সময় সর্দি বা গ...
22/02/2023

লবঙ্গ বিভিন্ন খাবারে স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে, যেমন স্যুপ, রোজকার তরকারি, ইত্যাদি। অনেক সময় সর্দি বা গলাব্যথা হলে লবঙ্গ চিবিয়ে খেতে বলা হয়। লবঙ্গের তেলও দাঁতের ব্যথায় দারুণ উপশম করে। লবঙ্গের তেলের একাধিক উপকারিতা আছে এই কথা তো সকলেই জানেন, এটা নানান ব্যথা থেকে আরাম দেয়, হজমের সমস্যা দূর করে, ইত্যাদি। লবঙ্গ ভারতীয় রান্নাঘরে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এটিতে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল, অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিকার্সিনোজেনিকের মতো অনেক বৈশিষ্ট্য রয়েছে। এছাড়াও, যখন আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য একটি ক্বাথ তৈরি করি, তাতেও লবঙ্গ রাখা হয়।

গ্রীনভ্যানে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রেশ ও উন্নতমানের লবঙ্গ। যা সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে প্যাকেটজাত করা হয়।

অর্ডার করতে পেইজ এ ইনবক্স করুন অথবা কল করুন আমাদের পেইজ এর নাম্বারে।
শপ এড্রেসঃ হাউস-৩, রোড-৯, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা।

গ্রীণ ভ্যানের পক্ষ থেকে সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা ও স্বাগতম। আজকে থেকে ৭১ বছর পূর্বে ঠিক এই দিনে ঢাকা ...
21/02/2023

গ্রীণ ভ্যানের পক্ষ থেকে সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা ও স্বাগতম। আজকে থেকে ৭১ বছর পূর্বে ঠিক এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরা বাংলা ভাষা রক্ষার জন্য প্রাণ দিয়েছিল। পাকিস্তান সরকার জোর করে উর্দু ভাষাকে পূর্ব বাংলার রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে। কিন্তু বাংলার দামাল ছেলেরা তা মেনে নিতে পারেনি। তারা রাষ্ট্রভাষা বাংলা করার দাবি জানায়। ১৪৪ ধারা ভঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় ছাত্র-জনতা আন্দোলন ও মিছিল চালায়। মিছিলের উপর নির্মমভাবে বর্বর হত্যাকান্ড চালানো হয়। সালাম, রফিক, জব্বার ও বরকত সহ হাজারো প্রাণের বিনিময়ে আমরা সেদিন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে পেয়েছিলাম।

সুন্দরবনে অনেক ধরনের মধু আছে। যার প্রত্যেকটিরই স্বাদ, ঘ্রাণ কালার আলাদা রকমের। মানের বিচারে ও ভিন্নতার কারণে প্রত্যেকটি ...
20/02/2023

সুন্দরবনে অনেক ধরনের মধু আছে। যার প্রত্যেকটিরই স্বাদ, ঘ্রাণ কালার আলাদা রকমের। মানের বিচারে ও ভিন্নতার কারণে প্রত্যেকটি মধুর দামেও রয়েছে ভিন্নতা। সুন্দরবনের ফুলের মধ্যে প্রথমেই আসে খলিশা ফুলের মধু। সাধারণত ফাল্গুন-চৈত্র (মার্চের মাঝামাঝিতে) খলিশা ফুলের মধুর সিজন শুরু হয়। দেখতে সাদা, গাঢ় ও অনেক বেশি মিষ্টি এই মধুটাই সুন্দরবনের মধুর মধ্যে সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে ভালো ও সবচেয়ে দামী।

গ্রীনভ্যান আপনাদেরকে সরবরাহ করছে সম্পুর্ণ ভেজালমুক্ত উৎকৃষ্ট মানের সুন্দরবনের প্রাকৃতিক মধু।
অর্ডার করতে পেইজ এ ইনবক্স করুন অথবা কল করুন আমাদের পেইজ এর নাম্বারে।

শপ এড্রেসঃ হাউস-৩, রোড-৯, ব্লক-সি বনশ্রী, রামপুরা, ঢাকা।

নিয়মিত খাবারের তালিকায় অন্যতম পরিচিত হচ্ছে ডাল। ডাল হচ্ছে প্রোটিনের অন্যতম ভালো উৎস। এটি আমিষ ও নিরামিষাশী সব ক্ষেত্রেই ...
19/02/2023

নিয়মিত খাবারের তালিকায় অন্যতম পরিচিত হচ্ছে ডাল। ডাল হচ্ছে প্রোটিনের অন্যতম ভালো উৎস। এটি আমিষ ও নিরামিষাশী সব ক্ষেত্রেই শরীরের প্রোটিন চাহিদা মেটায়। এ ছাড়াও মুগডালে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, জিঙ্ক, ফোলেট ও ফাইবার থাকে। বাঙালিদের মাঝে ডাল খেতে পছন্দ করেন না এমন লোকের দেখা খুব কমই মেলে। খাবারের তালিকায় বিভিন্ন ডাল যেমন, মুগ ডাল, অড়হর ডাল, মাসকলইয়ের ডাল, ছোলার ডাল, মসুর ডাল ইথ্যাদি অনেক গুরুত্ব পায়। সুস্বাদু এই ডালে প্রচুর পুষ্টিগুন থাকার পাশাপাশি এটির রয়েছে খুব তাড়াতাড়ি হজম হবার ক্ষমতা। আর গর্ভবতী নারীদের জন্যেও এই ডাল খাওয়া অনেক উপকারী। মুগ ডালে প্রচুর পরিমানে অ্যান্টিঅক্সিড্যান্ট থাকার কারণে এটি দীর্ঘস্থায়ী বিভিন্ন রোগ হবার ঝুঁকি কমতে পারে। মুগ ডালে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য থাকায় এটি স্ট্রোক হবার ঝুকিঁ কমায়। মূগ ডাল শরীরের রক্তশূন্যতার সমস্যা দূর করে। এই ডালে ফাইবার, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকার কারণে এটি রক্তচাপ কমাতে কার্যকরী। ফলে এটি হার্টের সমস্যা হবার ঝুকিকেও কমাতে সহায্য করে। মুগ ডালে ফাইবার এবং প্রতিরোধী স্টার্চ থাকার কারণে এটি হজমে ভালো কাজ করে। এই ডালের ২০২ গ্রামে প্রায় ১৫.৪ গ্রাম ফাইবার থাকে।

গ্রীনভ্যানে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রেশ ও বাছাইকৃত দেশি মুগ ডাল। যাতে কোনো প্রকার ভেজাল মেশানো হয় না এবং সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে প্যাকেটজাত করা হয়।

অর্ডার করতে পেইজ এ ইনবক্স করুন অথবা কল করুন আমাদের পেইজ এর নাম্বারে।

শপ এড্রেসঃ হাউস-৩, রোড-৯, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা।

দারুচিনি হল একটি মশলা যা বিভিন্ন সংস্কৃতিতে ব্যবহার করা হয় যাতে মুরগি ও মিষ্টি খাবারের জন্য মসলার প্রয়োজন হয়। বিভিন্ন...
15/02/2023

দারুচিনি হল একটি মশলা যা বিভিন্ন সংস্কৃতিতে ব্যবহার করা হয় যাতে মুরগি ও মিষ্টি খাবারের জন্য মসলার প্রয়োজন হয়। বিভিন্ন ধরনের দারুচিনি আছে। সিলন দারুচিনি ও দারুচিনি ক্যাসিয়াস সবচেয়ে প্রচলিত। লবঙ্গের পরে দারুচিনিতেই আছে সবচেয়ে বেশি পরিমানে অ্যান্টিঅক্সিডেন্ট।
এর বেশকিছু বৈচিত্র্য আছে, তার মধ্যে "সিলোন দারুচিনি" অন্যতম। এটি আসল দারুচিনি হিসেবেও পরিচিত। এর একটি মিষ্টি স্বাদ এবং মৃদু সুগন্ধ আছে।
পেটের সমস্যা সমাধানে, ওজন কমাতে, ক্যান্সারের ঝুঁকি কমাতে, দাঁত ও মাড়ির যত্নে, মুখের দুর্গন্ধ দূর করতে সিলোন দারুচিনি বেশ কার্যকর। ডায়াবেটিস থেকে বাঁচতে নিয়মিত সিলোন দারুচিনির চা পান করুন।

গ্রীনভ্যানে আপনি পাবেন উন্নতমানের ও সম্পূর্ণ ফ্রেশ সিলোন দারুচিনি। অর্ডার করতে পেইজ এ ইনবক্স করুন অথবা কল করুন আমাদের পেইজ এর নাম্বারে।

শপ এড্রেসঃ হাউস-৩, রোড-৯, ব্লক-সি বনশ্রী, রামপুরা, ঢাকা।

ভালোবাসার মানুষ ভালো থাকুক এটা আমরা সবাই চাই, আর ভালো থাকার জন্য ভালো এবং সুস্বাস্থ্যকর খাদ্য খাওয়া অত্যন্ত জরুরী। আর তা...
14/02/2023

ভালোবাসার মানুষ ভালো থাকুক এটা আমরা সবাই চাই, আর ভালো থাকার জন্য ভালো এবং সুস্বাস্থ্যকর খাদ্য খাওয়া অত্যন্ত জরুরী। আর তাই আমাদের একটাই চাওয়া... ভালো খাবার পৌছে যাক সকলের কাছে, সুস্থ থাকুক সকল মানুষ। অনাহার কেটে যাক এ পৃথিবী থেকে।

গ্রীণ ভ্যানের পক্ষ থেকে সকল সুভাকাংক্ষীদের জানাই ভালোবাসা দিবসের সুবেচ্ছা। ❤

Address

House: 3, Road:9, Block: C, Banasree, Rampura, Dhaka
Meradia

Telephone

+8809678771540

Website

Alerts

Be the first to know and let us send you an email when Green Van Agro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share