21/02/2026
১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর পুলিশ গুলি চালালে বরকত, সালাম, রফিক, জব্বারসহ অনেকে শহীদ হন, যা ছিল ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ; এই আত্মত্যাগের স্মরণে ১৯৯৯ সালে ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে ''আন্তর্জাতিক মাতৃভাষা দিবস'' হিসেবে ঘোষণা করে, যা ভাষাশহীদদের প্রতি সম্মান এবং বিশ্বের সকল ভাষার মর্যাদা ও অধিকার রক্ষার প্রতীক।
২১ আমার অহংকার, ২১ আমার গর্ব -- বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি সকল ভাষাশহীদদের প্রতি 🇧🇩