Natural Food Palace

Natural Food Palace We offer the very best quality locally sourced products.Get the highest quality, healthy and sustainable products from us. Stay healthy and Live naturally..

We’re really passionate about great food, and we LOVE to share our discoveries. They say Prevention is better than cure. Why wait till you down with a disease before you start looking for a way out.

24/07/2025

স্ত্রীকে কেউ “প্রিয় নারী” বলেই না।
কারণ তার প্রতিটা ভালোবাসা যেন দায়িত্বের ভিতর ঢাকা পড়ে যায়।
সে যতটা দেয়, তার স্বীকৃতি যেন ঠিক ততটাই অনুপস্থিত।

ছোটবেলায় মানুষ যখন বলে— ‘মা পৃথিবীর সবচেয়ে প্রিয় নারী’,
বড় হয়ে বলে— ‘মেয়ে আমার প্রাণ’,
আর একটু পরিণত হয়ে বলে— ‘বোনের মত আপন কেউ নেই’।
তবু মুখের ভাষায়, শ্রদ্ধায় বা ভালোবাসায়,
কেউ বলে না— “আমার স্ত্রীই আমার সবচেয়ে প্রিয় নারী।”

স্ত্রীকে কেউ খুঁটিয়ে দেখে না,
কিন্তু তাকেই দিয়ে দেয় জীবনের সবচেয়ে কঠিন দায়িত্বটা।
তার কাছেই চায় নিঃশর্ত সহবাস, নিঃশব্দ সহ্য,
তার কাছেই আশা করে একফোঁটা অভিযোগহীন সংসার।

কেউ ভাবে না—
এই মেয়েটা একদিন মায়ের আঁচল ছেড়ে,
চিরচেনা ঘর-ছাদ, রান্নাঘরের গন্ধ,
ছোটবেলার সেই আয়নাটা রেখে চলে এসেছে একটা ভিন্ন বাড়িতে।

কেউ বোঝে না—
সেই মেয়েটা কীভাবে অভ্যাস পাল্টে নতুন পরিবেশে খাপ খাইয়ে নেয়,
অথচ তার হাসিতে, খাবারের স্বাদে বা চুলে পেঁচানো রোলারেই সবাই খোঁজে ভুল।
ভালো রান্না না করতে পারলে বলে “তুমি তো কিছুই পারো না”,
আর ভালো করলেও বলে “আমার মা এর থেকেও ভালো রান্না করতো।”

হাসপাতালের বেডে যখন স্বামী শুয়ে থাকে,
এই “অযোগ্য” স্ত্রীটাই নির্ঘুম থেকে পাশে বসে চুলে বিলি কেটে দেয়।
স্বামীর অফিস থেকে ফিরে ক্লান্ত মুখ দেখে এক কাপ চা বানায়,
তবুও সে প্রিয় হয়ে উঠতে পারে না, কারণ সে স্ত্রী!

কেন এমন হয়?
স্ত্রীকে ভালোবাসি বললে কি পুরুষত্ব কমে যায়?
নাকি মনে হয় অন্যরা হেসে বলবে— বউয়ের পায়ের নিচে?

আসলে, সমাজ কখনোই স্বীকার করে না,
একজন স্ত্রীও একসময় কারো আদরের মেয়ে ছিল,
যাকে ঘিরে ছিল স্বপ্ন, নিরাপত্তা আর ভালোবাসা।
সেই মেয়েটা একদিন সমস্ত কিছু ছেড়ে এক ছেলের জীবনে এসে
নিজেকে হারিয়ে দিয়ে, তাকে গড়ে তোলে এক রাজা।

তবুও সে রাজাকে বলতে শোনা যায়—
“আমার মা সবার আগে”, “আমার মেয়ে আমার জান”,
কিন্তু বউ? সে হয় দায়িত্ব, বোঝা, ভুলের খাতা।

হয়তো সেদিন, যেদিন কেউ বুক ফুলিয়ে বলবে—
“আমার স্ত্রীই আমার সবচেয়ে প্রিয় নারী”,
সেদিন সমাজ একটু সুন্দর হবে।
একটা মেয়ের আত্মত্যাগ শুধু দায়িত্বে নয়,
ভালোবাসার স্বীকৃতিতে ফিরবে।

Collected

29/06/2025
সরিষার তেলের উপকারিতার কথা অনেকেই জানেন। এ তেল দিয়ে শুধু ত্বকই নয়- হৃৎপি-, পেশি, গাঁটের সমস্যা পর্যন্ত দূর করা  যায়। সরি...
12/10/2022

সরিষার তেলের উপকারিতার কথা অনেকেই জানেন।

এ তেল দিয়ে শুধু ত্বকই নয়- হৃৎপি-, পেশি, গাঁটের সমস্যা পর্যন্ত দূর করা যায়। সরিষার তেল ভেষজ প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। এটি ব্যবহারে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই এবং সহজেই হজমকারক।

সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, শ্বাসনালি এবং মূত্রনালি ও ব্রঙ্কাইটিস ইনফেকশন সারাতে সরিষার তেল বিশেষ ভূমিকা রাখে। এ তেলে রোগের জীবাণু ধ্বংসের ক্ষমতা রয়েছে। এর উপাদান শরীর ক্ষুদ্রান্ত্রের মাধ্যমে গ্রহণ করে এবং ফুসফুস ও বৃহদান্ত্রের প্রয়োজনীয় জীবাণুকে কোনোরকম ক্ষতি না করেই কিডনির মাধ্যমে তা নিষ্কাশিত করে দেয়। এই তেল বৃহদান্ত্রের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও হজমে সহায়তা করে। তবে এ ক্ষেত্রে কি রকম তেল ব্যবহার করতে হবে- সেটা না জানলে ফলাফল খারাপ হতে পারে।
লক্ষ্য রাখার বিষয় হলো, শরীরের জন্য নামি-দামি ব্যান্ডের সরিষার তেল কিন্তু মোটেও উপকারী নয়। আসলে প্রয়োজন খাঁটি সরিষার তেল।

ত্বক বিশেষজ্ঞদের মতে, ব্যান্ডেড তেল নয়, খাঁটি সরিষা থেকে তেল ব্যবহার করতে হবে।

এই পণ্যের গুণগত মান আমি ব্যক্তিগতভাবে সকল নিয়ম মেনে ও পরীক্ষা করেই এখানে এর পরিচিতি পোস্ট করছি। আমার এই পণ্যের দায়ভার আমারই। "উই" কর্তৃপক্ষ কোনোভাবে এর ক্রয়-বিক্রয়ের সাথে সম্পৃক্ত না এবং এর কোনো দায়ভার বহন করে না।

Address

Mirpur

Telephone

+8801930919858

Website

Alerts

Be the first to know and let us send you an email when Natural Food Palace posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Natural Food Palace:

Share