14/10/2025
সব শুরু হয়েছিল ছোট্ট একটা দোকান থেকে…
একজন বাবা, হাতে সামান্য মূলধন আর অন্তরে অগাধ পরিশ্রমের জেদ নিয়ে
শুরু করেছিলেন “Taqwa Modhughar” এর পথচলা।
দিনরাত কষ্ট করেছেন — কখনও গরমে ঘাম ঝরিয়েছেন,
কখনও না খেয়ে থেকেছেন শুধু এই স্বপ্নটা বাঁচিয়ে রাখার জন্য।
🔴তার উদ্দেশ্য ছিল ২টা
১. হালাল রিজিক সন্ধান
২. আপনাদের ন্যাচারাল এবং অর্গানিক ফুড সরবরাহ করা
তিনি বিশ্বাস করতেন —
“সততা, মান আর দোয়া থাকলে একদিন আল্লাহ নিজেই সাফল্যের দরজা খুলে দিবেন।”
আজ আলহামদুলিল্লাহ, তাঁর সেই স্বপ্ন এখন বাস্তবে রূপ নিয়েছে —
আমরা দাঁড়িয়ে আছি সেই ভিত্তির ওপর,
যেটা তিনি নিজের হাতে গড়ে গেছেন।
‘’Taqwa Modhughar’’
‘’TAQWA Live Bakery’’
“Taqwa Sweets”
এখন ‘’Taqwa’’ শুধু একটা নাম নয় —
এটা আমাদের পরিবারের ইতিহাস, ভালোবাসা আর পরিশ্রমের প্রতিচ্ছবি।
ভবিষ্যতে ইনশাআল্লাহ, আমরা এই স্বপ্নটাকে আরও বড় করবো —
যেখান থেকে পুরো দুনিয়া জানবে
এই নামটা শুধু ব্যবসা নয়, এটা এক বাবার উত্তরাধিকার। 💫
সব শেষে
আলহামদুলিল্লাহ , আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ🥰
📝MD Bishal Musa
#মধু
#বাবার_স্বপ্ন #আমাদের_গল্প #আলহামদুলিল্লাহ