অরণ্যে দিন রাত্রী

অরণ্যে দিন রাত্রী সমাজের সাথে মিলে মিশে চলা সাধারণ জীবন

12/09/2025

Facebook-এ আমার 3য় বার্ষিকী উদযাপন করছি। আপনাদের নিরবচ্ছিন্ন সমর্থনের জন্য ধন্যবাদ। আপনাদের ছাড়া এটা কখনই সম্ভব হতো না। 🙏🤗🎉

23/05/2025

প্রিয় বাংলাদেশ, কাঁদিস কেন?
হে সোনার বাংলা,
তোর চোখে এতো জল কেন?
তুই যে লাল-সবুজের স্বপ্ন ছিলি,
আজ কেন এতো নিঃসঙ্গ, এতো ক্লান্ত?

তোর মাটিতে যে র*ক্তের গন্ধ,
তা কি শুধু শহীদের নয়?
নাকি তোর বুক চিরে
খাবলা খাওয়া শকুনের লালসা?

প্রিয় বাংলাদেশ—
জানি, তুই ভালো নেই,
তুই কোনোদিনই ভালো ছিলি না।
জন্মের পর থেকেই তোকে
লুটে নিচ্ছে নেতা নামের জন্তুগুলো,
তোর বুক ছিঁ*ড়ে খায় তারা—
আর তুই কাঁদিস, নীরবে, নিঃশব্দে।

নির্বাচনের নামে উৎসব হয়,
আসন বদলায়, মুখ বদলায়,
শুধু শকুন বদলায় না —
তোর ক্ষ*ত একই থাকে,
বুকের র*ক্ত ঝরে আগের মতোই।

ওদের কোনো পরিচয় নেই—
না জাত, না দল, না ধর্ম।
লোভই ওদের ঈশ্বর,
ক্ষমতাই ওদের পূজা।
ওরা অক্টোপাসের মতো রঙ পাল্টায়,
হায়নার মতো ছিঁ*ড়ে খায়,
শিয়ালের মতো চতুর,
বানরের মতো দুর্বৃত্ত।

তারা বেচে দেয় তোর স্বাধীনতা,
তোর চেতনা, তোর রক্তাক্ত ইতিহাস—
ধর্মের মুখোশ পরে চালায় চুরি।
তারা হজ্ব করে চুরির টাকায়,
বিদেশে পাঠায় সন্তানদের,
এদেশে রেখে যায় জনতাকে ।

তারা গরিবের থালায় হাত দেয়,
তারা চিতা পোষে, খু*নিকে পালন করে—
জনতার সেবক হয়ে
জনতারই শত্রু হয়ে ওঠে।

তারা হিং*স্র, তারা লোভী, তারা ভ*য়া*নক।
তারা জানোয়ার—
তারা মানুষরূপী অমানুষ।

তবুও প্রিয় বাংলাদেশ,
তুই আমার মা—
তোর বুকেই আমি মাথা রাখি,
তোর কান্নার শব্দে
আমি শুনি এক নবজাগরণের ডাক।

তুই কাঁদিস, কারণ তুই এখনও বেঁচে আছিস,
তুই কাঁদিস, কারণ তুই স্বপ্ন দেখিস,
তুই কাঁদিস, কারণ তোর বুকে এখনও আশা বেঁচে আছে।

একদিন তুই রুখে দাঁড়াবি—
এই বিশ্বাসেই
আমি তোর পায়ের ধুলায় জীবন সাজাই।

প্রিয় বাংলা
ভালবাসি তোকে
আমার প্রিয় বাংলাদেশ ।

#বাংলাদেশ #বাংলাদেশের
সংগ্রহীত

Mymensingh
21/05/2025

Mymensingh

Address

Mymensingh Muktagacha
Muktagachha

Alerts

Be the first to know and let us send you an email when অরণ্যে দিন রাত্রী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অরণ্যে দিন রাত্রী:

Share