Organic Ingredients

Organic  Ingredients ✅প্রাকৃতিক উপাদানে তৈরি ১০০% অরজিনাল হালাল প্রোডাক্টস এখানে পাবেন।☺️🤗
আপনার স্বাস্থ্য আমাদের গৌরব।😊

30/03/2024
আনার খুবই পরিচিত একটি ফল। অনেকে একে বেদানা বা ডালিমও বলে থাকেন। রূপকথার গল্পে এই ফলকে যৌবন ও সৌভাগ্যের প্রতীক হিসাবে উপস...
28/03/2024

আনার খুবই পরিচিত একটি ফল। অনেকে একে বেদানা বা ডালিমও বলে থাকেন। রূপকথার গল্পে এই ফলকে যৌবন ও সৌভাগ্যের প্রতীক হিসাবে উপস্থাপণ করা হত। আনারের আদি নিবাস পারস্যে। পারস্য থেকেই ফলটি আমেরিকা, ভারত, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। অদ্ভুত সুন্দর দেখতে এই ফলটি খেতে যেমন সুস্বাদু, তেমনি এর উপকারিতাও অনেক। শরীর সুস্থ রাখার পাশাপাশি জীবনের সজীবতা ধরে রাখতে এর ভূমিকা অতুলনীয়। চলুন আনারের উপকারী দিকগুলো সম্পর্কে জেনে নেই–

(১). হৃদরোগের ঝুঁকি কমায়: মাত্র এক গ্রাম আনারের জুসে যথেষ্ট পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। এটি রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে হার্টকে ঝুঁকিমুক্ত রাখে। ফলে হৃদরোগের সম্ভাবনা হ্রাস পায়।

(২). ক্যান্সার প্রতিরোধে সহায়ক: বিভিন্ন গবেষণায় দেখা গেছে, আনারের অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার সেল তৈরী ও বেড়ে ওঠাকে বাধা দান করে। ফলে ক্যান্সার প্রতিরোধে আনার বেশ কার্যকর।

(৩). হজমে সহায়তা করে: আনার খেলে পাকস্থলী ও খাদ্যনালীর পরিপাক ক্ষমতা বৃদ্ধি পায়। ফলে হজমের জন্যও আনার বেশ উপকারী।

(৪). রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে: আনারে প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’ ও ‘সি’ রয়েছে। এই দুইটি ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক।

(৫). স্ট্রেস বা মানসিক চাপ কমাতে সাহায্য করে: গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন কিছু পরিমাণে আনার খায় তারা অন্যদের তুলনায় কম স্ট্রেস বা মানসিক চাপে ভোগে। চিন্তামুক্ত থাকতে তাই নিয়মিত আনার খেতে পারেন।

(৬). শরীরে সজীবতা ধরে রাখে: আনারের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট দেহের সজীবতা ধরে রাখে। এছাড়া আনার দেহকে বিভিন্ন ধরনের জীবাণু সংক্রমণ থেকে রক্ষা করে।

(৭). কোষের পুনরুজ্জীবন: আনারে পর্যাপ্ত ফ্যটি আসিড রয়েছে। সেই সাথে রয়েছে ক্যারাটিন বজায় রাখার গুণাগুণ। এই কারনে কোষের পুনরুজ্জীবনের সাথে সাথে ত্বকে বয়সের ছাপও কম পড়ে।

(৮) কোলাজেন গঠনে সহায়ক: ত্বকের একটি স্তর ডার্মিস, যা ফাইবার বা আঁশ দিয়ে তৈরী। ডার্মিসকে ঠিক রাখে কোলাজেন, যার জন্য দরকার প্রোটিন ও ভিটামিন সি। আনার কোলাজেন ফাইবারকে ঠিক রেখে অ্যান্টিএজিং এজেন্ট হিসেবে কাজ করে। অর্থাৎ অকালে বুড়িয়ে যাওয়া প্রতিরোধ করে।

(৯). ত্বকের সজীবতা ধরে রাখতে সাহায্য করে: আনারের জুস ত্বকের যত্নে দারুণ উপকারী। এটা ত্বকের গভীরে ঢুকে পানি সরবরাহ নিশ্চিত করে। এছাড়া মাইক্রোনিউট্রিয়েন্ট ও সাইটো কেমিক্যাল উপাদানের যোগান দেয়। ত্বকের সজীবতা ধরে রাখতে এগুলো খুবই দরকারী।

(১০). কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে: নিয়মিত আনার খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়।

আনারসের উপকারিতাঃআনারসের উপকারিতা অনেক। এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাঙ্গানিজ। ক্যালসিয়াম হাড়ের গঠনে বেশ...
28/03/2024

আনারসের উপকারিতাঃ

আনারসের উপকারিতা অনেক। এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাঙ্গানিজ। ক্যালসিয়াম হাড়ের গঠনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং ম্যাঙ্গানিজ হাড়কে করে তোলে মজবুত। এক কাপ আনারসের জুস আমাদের দৈনিক প্রয়োজনীয় ম্যাঙ্গানিজের ৭৩ ভাগ পূরণ করতে সক্ষম। প্রতিদিনের খাবার তালিকায় পরিমিত পরিমাণ আনারস রাখলে হাড়ের সমস্যাজনিত যে কোনো রোগ প্রতিরোধ করা সম্ভব।

জ্বর, জন্ডিস, ঠাণ্ডা লেগে গলা ব্যথা, মাথা ধরা এবং নাক দিয়ে সর্দি ঝরলে আনারস খেলে ভালো ফল পাওয়া যায়।

আনারসে প্রচুর পরিমাণ ব্রোমোলিন রয়েছে। এই ব্রোমোলিন টিউমার ও ফোঁড়া প্রতিরোধ করে।

আনারস দেহে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। ফলে শিরা-ধমনির দেয়ালে রক্ত না জমার জন্য সারা শরীরে সঠিকভাবে রক্ত যেতে পারে। হৃদপিণ্ড আমাদের শরীরে অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে। আনারস রক্ত পরিষ্কার করে হৃদপিণ্ডকে কাজ করতে সাহায্য করে।

আনারসের উপকারিতা অনেক রয়েছে, এতে প্রচুর ফাইবার এবং অনেক কম ফ্যাট রয়েছে। তাই এটি ওজন কমাতে সাহায্য করে।

আনারস ত্বকের বিভিন্ন সমস্যা, ব্রণ এবং ত্বকের ইনফ্লামেশন প্রতিরোধ করে। এছাড়া ত্বকের আর্দ্রতা রক্ষা করে ও ত্বকের শুষ্কতা রোধ করে।

আনারসে চুল পড়ার সমস্যা দূর হয়, চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে এবং মাথার তালুর ইনফেকশন প্রতিরোধ করতে সাহায্য করে।

গলা ও ফুসফুস থেকে মিউকাস সরে যেতে সাহায্য করে। যারা দীর্ঘ দিন কফের সমস্যা ভুগছেন তারা আনারসের জুস খেলে এর থেকে পরিত্রান পেতে পারেন।

আমলকী (Aamla) এটি বৃক্ষ জাতীয় উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম Phyllanthus emblica। সংস্কৃত ভাষায় এর নাম 'আমালিকা'। এটি ফাইলান্...
28/03/2024

আমলকী (Aamla) এটি বৃক্ষ জাতীয় উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম Phyllanthus emblica। সংস্কৃত ভাষায় এর নাম 'আমালিকা'। এটি ফাইলান্থাসি পরিবারের ফাইলান্থুস গণের একপ্রকার ভেষজ ফল।

আমলকী গাছ ৮ থেকে ১৮ মিটার উচ্চতা বিশিষ্ট। এর পাতা তেঁতুল পাতার মত ছোট ছোট। ফুল হলদে রংয়ের। ফল গোলাকার ও রেখাবিশিষ্ট। কাঠ অণুজ্জল লাল বা বাদামি লাল হয়। আগষ্ট - নভেম্বর পর্যন্ত ফল পাওয়া যায়।

বীজ দিয়ে আমলকির বংশবিস্তার হয়। বর্ষাকালে চারা লাগানোর উপযুক্ত সময়।বাংলাদেশ সহ, ভারত, শ্রীলংকা, চীন, কম্বোডিয়া, হংকং, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, ফিলিপাইন ও দক্ষিণ আমেরিকায় এই গাছ জন্মে।

আমলকীর রাসায়নিক উপাদান: আমলকীতে রয়েছে ভেষজ গুন। এটি ভাইরাস ও ব্যাকটেরিয়া ধ্বংস করে। আমলকিতে প্রচুর ভিটামিন-সি বা এস্করবিক এসিড রয়েছে। এতেএলাজিটানিন' নামক পদার্থ রয়েছে যা মানুষের রক্তের কোলেস্টেরল-মাত্রা হ্রাস করতে সাহায্য করে।

উপকারিতা: ১। আমলকীর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ক্যান্সার প্রতিরোধী গুণ। গবেষণায় বলা হয়, আমলকি ক্যান্সারের কোষ বৃদ্ধিতে বাধা দেয়।

২। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আমলকী খুব দ্রুত কাজ করে। আমলকীর গুঁড়ো মধু দিয়ে প্রতিদিন খেলে ভালো ফলাফল পাওয়া যায়। ৩। আমলকী শরীরের বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে এবং ওজন কমায়।

৪। প্রতিদিন সকালে আমলকীর জুস খাওয়া পেপটিক আলসার প্রতিরোধে কাজ করে। ৫। আমলকী কোষ্ঠকাঠিন্য, মাথাব্যথা, অম্ল,রক্তাল্পতা, বমিভাব দূর করতে সাহায্য করে। এছাড়াও আমলকী খেলে ত্বক, দাঁত ও চুল ভালো থাকে।

28/03/2024
27/03/2024

আমরা যদি খেজুরের (Dates) পুষ্টির কথা বলি, তাহলে এটি কার্বোহাইড্রেট, ফাইবার, প্রোটিন, ভিটামিন বি, ভিটামিন কে, ক্যালসিয়াম...
27/03/2024

আমরা যদি খেজুরের (Dates) পুষ্টির কথা বলি, তাহলে এটি কার্বোহাইড্রেট, ফাইবার, প্রোটিন, ভিটামিন বি, ভিটামিন কে, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ সহ বিভিন্ন পুষ্টির ভান্ডার। খেজুর খাওয়ার উপকারিতাও অনেক। পুষ্টিগুণে ভরপুর এই ফলটিতে রয়েছে নানা ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। খেজুর খাওয়ার উপকারিতা (Health Benefits Of Dates) হল এই ফলটি হজমের স্বাস্থ্যের উন্নতি করে, হার্টের স্বাস্থ্য বজায় রাখে, রক্তে শর্করাকে নিয়ন্ত্রণ করে, মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়। আয়ুর্বেদে খেজুরের অনেক উপকারিতা রয়েছে। আয়ুর্বেদ চিকিৎসক দীক্ষা ভাবসার বিশ্বাস করেন যে খেজুর প্রকৃতিতে গরম নয়, তবে এর প্রকৃতি খুব শীতল এবং প্রশান্তিদায়ক।

27/03/2024

মেথিতে রয়েছে প্রোটিন,ভিটামিন-সি, পটাসিয়াম, আয়রন, জিঙ্ক, কপার, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম প্রভৃতির অনন্য এক উৎস হচ্ছে মেথি...
27/03/2024

মেথিতে রয়েছে প্রোটিন,ভিটামিন-সি, পটাসিয়াম, আয়রন, জিঙ্ক, কপার, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম প্রভৃতির অনন্য এক উৎস হচ্ছে মেথি। ১০০ গ্রাম মেথি শাক থেকে ৫০ ক্যালোরি শক্তি পাওয়া ছাড়াও ১.৫ গ্রাম (৭%) স্যাচুরেটেড ফ্যাট, ৬৭ মিলিগ্রাম (২%) সোডিয়াম, ৭৭০ মিলিগ্রাম (২২%) পটাশিয়াম, ৫৮ গ্রাম (১৯%) কার্বোহাইড্রেট এবং ২৩ গ্রাম (৪৬%) প্রোটিন পাওয়া যায় যা মানব শরীরের জন্য অত্যন্ত দরকারি। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার।

Address

Chittagong
Muradpur

Alerts

Be the first to know and let us send you an email when Organic Ingredients posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Organic Ingredients:

Share