10/04/2026
🌾ধানের পাতা পোড়া রোগ প্রতিকারের সহজ উপায়
♈ ধানের পাতা পোড়া (বিএলবি) রোগ মূলত ব্যাকটেরিয়া জনিত রোগ। এই রোগ হলে ধানের ফলন কমে যায়। তবে এই রোগের প্রতিকার খুব সহজে ও অল্প খরচে করা যায়।
♂️ রোগ প্রতিকারের উপায়♂️
🔆পরামর্শ-০১ঃ
১০ লিটার পানিতে ১০০ গ্রাম পটাশ সার মিশিয়ে স্প্রে করে দিলে রোগ ভাল হয়ে যাবে।
🔆পরামর্শ-০২:
১০ লিটার পানিতে ৮০ গ্রাম কুইক পটাশ মিশিয়ে স্প্রে করে দিলে ভাল হয়ে যাবে।
🔆পরামর্শ -০৩ঃ
১০ লিটার পানিতে ৬০ গ্রাম পটাশ + ৩০ গ্রাম সালফার + ৩ গ্রাম চিলেটেড জিংক একত্রে মিশিয়ে স্প্রে করে দিলে রোগ ভাল হয়ে যাবে।
🔆 পরামর্শ -০৪ঃ
যদি অতিরিক্ত আক্রমন করে সেক্ষেত্রে ব্যাকটেরিয়ানাশক দিতে পারেন যেমন ব্যাকটাফ/ ব্যাকট্রোবান/ কিমিয়া/ বাহা প্রভুতি অনুমোদিত মাত্রায় স্প্রে করলে রোগ ভাল হয়ে যাবে।
🔰 আতঙ্কিত না হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করুন ইনশাআল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে।
ধন্যবাদ
#ধান