21/06/2024
-
To : Mehejabin Mou
From : লিষ্টের কেউ,এডমিনের কাছে শুনে নিও।
-
কিভাবে শুরু করবো ঠিক জানি না, তবে একটু সাহস করেই এই প্রথম কাউকে নিয়ে কিছু লিখতে যাচ্ছি,,,
শুরুটা জন্মদিন দিয়েই করি শুভ জন্মদিন 🎂🦋
হাজার ভীরে, সবকিছু ছাড়িয়ে!
আপনাকে আজই প্রথম দেখলাম তা না। দেখেছি অসংখ্যবার। দেখেছি প্রভাতের আলোয় আলোকিত সূর্যের আলোতে, গোধুলির আলো-আঁধারে। শুধু কাছে যাওয়ার সাহস হয়ে উঠেনি। হয়তো হবেও না। শুনেছি নক্ষত্র দূর থেকেই সুন্দর। তবুও কতো সাধারণ নক্ষত্র জয় করে আসে, তাই না! আমার কিছু ছোট ছোট ইচ্ছে ছিল যা আপনাকে উৎসর্গ করতে চাই। আমি জানি আপনি ফুল ভালোবাসেন, তাই প্রতিটা ফুলের মাঝেই আপনাকে খুঁজে পাই I ❤️একগুচ্ছ কাঠগোলাপ আপনার হাতে দিয়ে বলতে চাই, এগুলো তোমার হাসির সরূপ। কৃষ্ণচূড়া দিয়ে বলতে চাই, তোমার উল্লাস এই লাল রঙে বিদ্যমান। বর্ষায় দোলনচাঁপা দিয়ে বলতে চাই, এই যে তোমার স্নিগ্ধতা। বেলী দিয়ে বলতে চাই, এটা ছাড়া তোমার হাত অপূর্ণ।তুমিও তো একটি হাস্যজ্জল পুষ্প। আমার মনে হয় তোমার জন্যই আমার দিনগুলো এত সুন্দর হয়।
তোমার চলাফেরা সব সময় হাসি খুশি চেহারা আর লাবণ্যময় রুপে চারপাশ ঝলমল করে।বিশ্বাস করা দুষ্কর। তবে একটা চিরন্তন সত্য কথা কি জানেন?
শাড়ি পরলে আপনাকে পৃথিবীর সবথেকে রুপবতী মেয়ে বলে মনে হয় ❤️
শাড়ি পরা রুপবতী মেয়েটা মুগ্ধতা ছড়ানোর অসীম ক্ষমতা নিয়ে যখন চোখের সামনে এসে হাজির হয়,, শত চেষ্টা করেও তার দিক থেকে দৃষ্টি ফেরানো যায় না। ভুল করে দৃষ্টি সরিয়ে নিলেও ভীষন আফসোস হয়।অনন্তকাল মুগ্ধতা নিয়ে তাকে দেখতে না পারার আফসোস। তাই তো একই পথে পাড়ি দেই বারবার অসংখ্য বার। মানব জীবনটা এমনই, চাওয়ার সাথে পাওয়ার ব্যাবধান, অনন্ত কাল যাকে মুগ্ধতা নিয়ে দেখে যাবার ইচ্ছে হয়, ভাগ্য তাকে ন্যানো সেকেন্ডও সামনে আনবে না।
আপনাকে যখন খোলা চুলে দেখি, আমার কাছে আপনাকে সবথেকে সুন্দরতম মনে হয় ❣️ অনন্তকাল যাবত আপনার হাসিময় মুখটা দেখার তৃষ্ণা যেন মেটে না 🤍
আপনাকে নিয়ে লিখতে বসলে মনে হয় শত বছর পেরিয়ে যাবে তবুও আপনাকে নিয়ে লেখা শেষ হবে না
যদি কখনো সামনে আসি সেদিন অনেক কথা বলবো। ততদিন পর্যন্ত শূন্যতার মাঝে পূর্ণতা পাবার দুঃখ নিয়ে বাঁচি। ভালো থাকবেন ❤️