রাঁধুনীর সাতকাহন

রাঁধুনীর সাতকাহন নারায়ণগঞ্জ শহরের মধ্যে যেকোনো ধরনের ?

এই খেলনাটা আমার নানার আনা সৌদি আরবের জিনিস।আমার জন্মের পর থেকেই দেখতাম আমার নানাভাই সৌদি প্রবাসী। অত্যন্ত সরল সহজ মানুষ ...
10/06/2026

এই খেলনাটা আমার নানার আনা সৌদি আরবের জিনিস।
আমার জন্মের পর থেকেই দেখতাম আমার নানাভাই সৌদি প্রবাসী।
অত্যন্ত সরল সহজ মানুষ তিনি। সৌদি গিয়ে ক্লিনারের কাজ করত। কোনমতে স্বাক্ষর দিতে পারেন। তাছাড়া শিক্ষা জ্ঞান নেই।
কিন্তু আল্লাহপাক নানাকে অসম্ভব বড় একটা হৃদয় দিয়েছেন আলহামদুলিল্লাহ।
এত বেশি খরুচে ছিলেন, দুহাত ভরে কেনাকাটা করতেন।
আমার জন্য মেকাপ বক্স, পুতুল, ভাইয়ের জন্য গাড়ি, খেলনা, আম্মুদের জন্য লাক্স সাবান, ফেয়ার এন্ড লাভলী সুনু, সেন্সোডাইন পেস্ট, আর নানুর জন্য, বোরকা, সিল্কের শাড়ি, টাইগার বাম, মামাদের জন্য ট্রাকস্যুট, কেডস জুতা,
হাজার হাজার রকমের উপহার। গান বাজানোর টেপ রেকর্ডারস, টর্চ লাইট, আমাদের জন্য নীল কালীর কলম, গুড়া দুধ, ট্যাং খেজুর, অগণিত চকোলেট। সোনার চেইন, রুপার নেকলেস সেট সবই আমার নানার দেয়ার লিস্টে ছিল। নানা তার ২৮ বছরের প্রবাসী জীবনে এমন কোন শখ নাই, যা পূরণ করে নাই আমার মামা, মা খালাদের।
নাতিনাতনি হিসাবে আমাদের জন্য ছিল আরো বোনাস।
নানা ভাইয়ের আনা এই ক্যামেরা টা আজ আমার মেয়ে খেলে।
আমরা এটার ভেতরে হজ্বের সিনারী দেখতে পেতাম অথবা পাখিটাখি।
কার্ডগুলা নেই আজ।
নানা ভাই আছে। জীর্ণশীর্ণ নানাভাই বয়সের ভাড়ে আজকাল নিরব। উনার উত্তেজনা বলতে বাংলাদেশের ক্রিকেট খেলা।
উনি ৩বেলা ভাত না খেলেও খেলা দেখবে মাস্ট।
নানু মারা যাওয়ার পর গল্প, অভিমান আর আড্ডা দেয়ার কেউ নেই নানার সাথে।
আমরাও থাকি না। পারিও না। হঠাৎ নানার পুরনো কথা মনে পড়ে আবেগী লাগছে।
নানা ভাই চিরতরুণ আমাদের চোখে।
এইতো সেদিন এয়ারপোর্টে আনতে যেতাম ঘটা করে। নানা আসবে খবর আসত।
কিংবা টেপ রেকর্ড করে পুরো ক্যাসেটের এপিঠ ওপিঠ নানা পাঠাত শতকথা বলে বলে। রাতে নিরবে নানু আর আমি বাজিয়ে শুনতাম মনযোগ দিয়ে।

আল্লাহ আমার নানাভাই কে নেক হায়াত দিক।
উনার একাকীত্ব জীবনের পরম শান্তি দিক।
নানুকে জান্নাতবাসী করুক।

আমীন

#আমারনানা #নানুবাড়ি ゚viralシ

দেখেন টাকা আর একটু যত্ন কিভাবে একটা মানুষের পরিবর্তন করে দিতে পারে...নায়িকা পূর্ণিমার পাশে যেই মহিলা টাকে দেখতে পারছেন উ...
10/06/2026

দেখেন টাকা আর একটু যত্ন কিভাবে একটা মানুষের পরিবর্তন করে দিতে পারে...
নায়িকা পূর্ণিমার পাশে যেই মহিলা টাকে দেখতে পারছেন উনি নাকি পূর্ণিমার স্কুল জীবনের বান্ধবী ছিলো... তার মানে তাদের দুজনের বয়স ই একই...!! 😊

অথচ পূর্ণিমা কে দেখলে এখনো মনেহয় যেনো সে
২০ বছরের বালিকা আর পাশের ঐ মহিলা কে দেখে মনে হচ্ছে যেনো ৫০ বছর বয়স...
পার্থক্য টা তাহলে কিসে..?? পার্থক্য আর কিছুই না.. পার্থক্য হলো শুধু টাকায়...

টাকা থাকলে আপনি রূপচর্চা ও করতে পারবেন আর টাকা থাকলে বয়স এমনিই কমে যাবে...
দেখছেন যত্ন করলে মানুষের কত পরিবর্তন হয়... এটাই তার প্রমাণ...!! ❤️‍🩹

10/06/2026

ছোট্ট vlog by Laiya's Moments 😂😂

ব্রিজ বানানোর জন্য বাচ্চাদের মাথা 💇‍♀️ লাগতো সেই জামানায় বড় হইছি আমরা। কি পরিমাণ স্ট্রেস সেটা এই জেনারেশন বুঝবেনা।(আমাদে...
09/06/2026

ব্রিজ বানানোর জন্য বাচ্চাদের মাথা 💇‍♀️ লাগতো সেই জামানায় বড় হইছি আমরা।
কি পরিমাণ স্ট্রেস সেটা এই জেনারেশন বুঝবেনা।

(আমাদের তুলসীখালী ব্রিজ হওয়ার সময় আমার ভাইকে শিখায় দিতাম কেউ জিগাইলে বলবি- আমরা ৫ভাই ১০ বইন। এক ভাই এক বইন শুনলেই মাথা শেষ। এক মায়ের এক পুত কেই লাগব ব্রিজ বানাতে। নাহলে জায়গার গায়েবী মালিক ব্রিজ উঠাতে দিবে না।) 🤣🤣🤣

 #ছোট্ট_কুহুআজ শুনাতে এসেছি অন্য রকম এক গল্প।গল্প নয় এ ভিষণ সত্যই!!!হঠাৎ কুহুর বিয়ে হয়েছিল কোন এক রাতে।পারিবারিক চাহিদা ...
08/06/2026

#ছোট্ট_কুহু

আজ শুনাতে এসেছি অন্য রকম এক গল্প।
গল্প নয় এ ভিষণ সত্যই!!!
হঠাৎ কুহুর বিয়ে হয়েছিল কোন এক রাতে।
পারিবারিক চাহিদা পূরণ করতে করতে কখন যে নিজের চাহিদা ভুলে গিয়েছিলাম মনে নেই।
বিয়ে করে আমি অসুখী তা বলব না।

অপরিচিত লোকটা আমায় ভিষণ ভালবাসে।
ভাল রাখার চেষ্টায় থাকে।
তারপরও পাশাপাশি থাকা মানেই ভাল মন্দ মিলিয়ে জীবনকে যাপিত করা।
তারমধ্যে আমার মত বদরাগী এক মেয়ে সংসারী বউ হয়ে উঠাও কি এত সহজ?

প্রতিদিন লড়াই করছি, হয় শিখছি, নয় জিতেছি।
আমি ভাল আছি আলহামদুলিল্লাহ।

প্রবাসী লোকটার মায়ের অসুখ।
আব্দার ছিল দ্রুত দাদী হবে।
যদিও আমার চাওয়া ছিল আরও সময় লাগবে আমার।
আগেই বলেছি পারিবারিক চাওয়ার জায়গায় নিজের স্বপ্নগুলোকে চাপা দিতে শিখেছি।

প্রথম যেদিন জানলাম আমার নরম পেটের ঠিক ভিতরে অন্য একটি প্রাণের অস্তিত্ব তখন কিন্ত কেমন অনুভূতি হয়েছিল জানি না।
না ভাল না মন্দ!
লোকটা কোলে তুলে নিয়েছিল আমায় বাংলা সিমেনার জসিমের মত।
আমি শাবানা তখন ঘোরের মধ্যেই ছিলাম।

এরপর কেটেছে প্রায় ১০মাস ১০দিনের মতই।
মাঝেমধ্যে দুর্বিষহ লাগত।
কান্না করতে করতে সৃষ্টিকর্তাকে বলতাম আমি এখনই চাইনি এমন জীবন।
চারদিকে অবহেলা চোখে পড়ত।
আবার এত এত সুখ লাগত যেন সারাজীবন এমন উঁচু একটা পেট নিয়ে সবার যত্ন আর ভালবাসা আদায় করি।
কি অদ্ভুত একটা সময় যাচ্ছিল!!!

রমজান এলো, নিয়ত ছিল ৩০টা রোজা করার সৌভাগ্য যেন হয় আমার।
১০মাসের অন্তসত্ত্বা কাউকে রোজা রাখতে সবার বারণ।
ডাক্তার, আত্মীয়, পরিবারের বাধা অতিক্রম করেই তা করতে পেরেছি আলহামদুলিল্লাহ এটাও একটা নিয়ামত।
কারণ আরো আগেই ডাক্তার চাচ্ছিল সে পৃথিবীতে আসুক।
আমি অপেক্ষা করেছি প্রাকৃতিক উপায়ে যেন আসে।
বাবা নাকি মা কে ফিরে পাব জানতাম না।
চারবার আল্ট্রাসাউন্ড করিয়েও আমার দ্বারা কেউ জানাতে পারেনি।
আমিই ডাক্তারকে বলেছি স্পয়লার দিবেন না প্লিজ।
আমি শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে চাই।
ডাক্তার হেসেছে, বাসারলোকেরা বকেছে।

রোজা তো শেষ করলাম।
ইদের দিন ভোরে ফজরের নামায পড়ার ঠিক পড়েই অনুভব করলাম ইদ আমার একা করা হবে না।
সে আসবে আমায় সঙ্গ দিতে।
দ্রুত হাসপাতালে দৌড়।
সেমাই রান্নার আগেই তার ভাগ নিতে সে হাজির।
যদিও বহু কষ্টে পেট কাটার স্বীকার হয়েছিলাম।
কিছুতেই আমায় কেউ রাজি করাতে পারছিল না সিজারিয়ান করানোর।
ভাগ্য কে মেনে নিয়ে চিৎকার শুনলাম মিনিট দুয়েক পরেই। আধ-অবোশ আমার মাথার কাছে একটা দেবশিশু এনে ধরা হলো।
কানে শুনলাম 'আপা আপনার অনেক সুন্দর একটা মেয়ে হয়েছে দেখেন"।
চোখ বেয়ে জল ঝরছিল আমার।
হ্যা মা ফিরে পেয়েছি।
আমার মা।
আল্লাহ আমার দোয়া কবুল করেছে।
আলহামদুলিল্লাহ।

তারপর কয়েকঘন্টা কিছুই জানি না।
শুধু একবার দেখছিলাম চুকচুক করে ছানাটা আমার বুকে মাথা রেখে খাচ্ছে।
আরে ও খেতেও পারে?
আলহামদুলিল্লাহ!
আমি আবারও অজ্ঞান কি জ্ঞানে জানি না।

এখন পরীটা মা হয়ে আমার কোলে।
হ্যাঁ সারাক্ষণ আমার কোলেই থাকে।
আমি মা হয়েছি।
হ্যাঁ কুহু মা হয়েছে।
সেই পিচ্চি কুহু মা।
ছোট্ট একটা কুহু হয়েছে তার বুকের সকল চাপাকষ্টকে বিনাশ করতে।

পৃথিবী বদলে গেছে।
হ্যাঁ এখন সত্যই পৃথিবী শুধু এই পরীটাকে ঘিরে।

ওহ ওর নাম?
চৌদ্দতম দিনে আকীকা দিয়ে ধর্মীয় নিয়মানুযায়ী নাম রাখা হয়েছে।
★রুবাইসা রাফিয়াৎ মেহেরিমা
★রুবাইসা বিনতে হাসান
★রুবাইসা হাসান রাদিআহ
ডাকনাম হতে পারে "লাইয়া"।

আসলে আমি নিজেও সিদ্ধান্তহীনতায় আছি।
কি যে ডাকি!!!

দোয়া চাইছি এই ছোট্ট কুহুর জন্যে।
আজ তার জীবনের ১৫তম দিন ❤

~কুহু পরী
০৮/৬/২০২০

08/06/2026

আহারে দিন

Address

পাঠানটুলি কবরস্থান রোড
Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when রাঁধুনীর সাতকাহন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share