Health & Food Concious Tips Bd.

Health & Food Concious Tips Bd. I want to make people aware of food and health through my page "Health and Food Concious Tips Bd".

22/11/2022

অভিনন্দন "সৌদি আরব" দলকে

27/10/2022

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে যে খাবার গুলো?

ডায়াবেটিস একটি আমৃত্যু রোগ। এ রোগ ধীরে ধীরে মানুষকে নি:শ্বেষ করে দেয়। তাই যতদূর সম্ভব এ রোগকে বিভিন্ন ভাবে নিয়ন্ত্রন করতে হবে। কিছু খাবার ও ব্যয়েমের মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রন করা যায়। কিছু খাবার এ রোগ নিয়ন্ত্রন করতে সহায়তা করে যেমন: টকজাতীয় খাবার,দূধ,তিসি,তুলসী,মটরশুটি,কাঁচা শাকসবজি,সালাদ,কালো চা,সূপ,পাতলা বাটার,লেবুর জলসহ আরো কিছু খাবার আছে।

26/10/2022

ডায়বেটিস রোগীর খাবার হিসাবে ভাতের ভূমিকা ?

ডায়বেটিস রোগীদের ক্ষেত্রে খাবার একটি গুরুত্বপূর্ন বিষয়। সেক্ষেত্রে ডায়াবেটিস রোগীরা যদি ভাত খায় তবে এর প্রতিক্রিয়া কি এটা বোঝা গুরুত্বপূর্ন। গভেষকদের মতে,এক কাপ সাদা ভাতে ৫৩.৪ গ্রাম কার্বোহাইড্রেট থাকে। দক্ষিন এশিয়ায় বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় যে, ডায়াবেটিস রোগীরা যেভাবে খাবার হিসাবে ভাত গ্রহণ করেন তাতে ডায়াবেটিস বহুগুনে বেড়ে যায়। ডায়াবেটিস রোগীদের ভাতের উপর নির্ভরতা কমানো উচিত। তবে সাদা ভাতের পরিবর্তে অন্য কোন চাল বেছে নিতে পারেন। সেক্ষেত্রে ব্রাউন চাল বেছে নিতে পারেন।ব্রাউন চাল ডায়াবেটিসের অনেকটা ঝুকি কমায়। সুতরাং ভাতের উপর নির্ভরতা কমান, ডায়াবেটিস মুক্ত থাকুন।

25/10/2022

“সিত্রাং”ঘূর্নিঝড় দ্বারা আক্রান্ত এলাকা বন্যায় কবলিত। বন্যাকবলিত এলাকায় এই মূহুর্তে প্রচুর পরিমানে শুকনো খাবার,স্যালাইন,সুপেয় পানি,ওষুধসহ যাবনতীয় প্রয়োজনীয় জিনিসপত্র একান্ত দরকার। এখন ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাবে। আহতদের সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সুদৃষ্টি থাকা একান্ত প্রয়োজন । বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এগিয়ে আসা একান্ত কাম্য। আশা করি আল্লাহ অতি তাড়াতাড়ি এই সমস্যা দূর করে দিবেন। যারা ঝড়ের কবলে পড়ে গুরুত্বর আহত হয়ে মৃত্যুবরণ করেছেন তাদেরকে আল্লাহ যেন জান্নাত নসীব করেন। আমিন।

24/10/2022

বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন!

24/10/2022

আবহাওয়ার অবস্থা ভাল না। উপকূলীয় এলাকার অবস্থা আরো খারাপের দিকে ধাবিত হচ্ছে । সবাই ঘূর্নিঝড় “সিত্রাং” হতে সতর্ক হোন। ”সিত্রাং” ধীরে ধীরে বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে। আল্লাহ আপনি ঘূর্নিঝড়ের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন। আমিন।

23/10/2022

ডেঙ্গু থেকে বাঁচার উপায় কি ?

মূলত এডিশ মশার কামড়েই ডেঙ্গু হয়। এই মশা সকাল ও সন্ধ্যায় আক্রমন করে। ভোরে সূর্যোদয়ের আধঘন্টার মধ্যে ও সন্ধ্যায় সূর্যাস্তের আধঘন্টা আগে এডিশ মশা আক্রমন কর তে পছন্দ করে। এই দুই সময়ে মশার কামড় থেকে সাবধান থাকতে হবে। এডিশ মশা থেকে বাঁচতে হলে এর উৎপত্তিস্থল ধবংস করে বংশবিস্তার রোধ করতে হবে। যেসব স্থানে এডিশ মশা জন্মায় সেসব স্থান যেমন কাপ,টব,টায়ার,ডাবের খোলস,গর্ত,ছাদ ইত্যাদিতে আটকে থাকা নোংড়া পানি অপসারণ করতে হবে। বাড়ির আশে-পাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।সবচেয়ে বড় বিষয় হলো আমাদেরকে সচেতন হতে হবে।

22/10/2022

ডেঙ্গুজ্বর হতে প্রতিকারের উপায় ?

ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ। জুলাই-অক্টোবর পর্যন্ত এর প্রভাব থাকে। ডেঙ্গু জ্বর A,B,C ক্যাটাগরির হয়ে থাকে। A ও B ক্যাটাগরির ডেঙ্গু জ্বর ততোটা মারাত্নক হয়ে ওঠে না। এদেরকে বাড়ীতে নিয়মানুসারে চিকিৎসা করালে ভালো হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু C ক্যাটাগরির ডেঙ্গু জ্বরের রুপ ভয়ঙ্কর হয়ে থাকে। এতে লিভার, কিডনিসহ গুরুত্বপূর্ন অঙ্গ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। C ক্যাটাগরির ডেঙ্গু জ্বরের রোগীর জন্য নিম্নোক্ত বিষয়গুলো খেয়াল রাখা যেতে পারেঃ

১। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে এবং ওষুধ সেবন করতে হবে।।
২। প্রচুর বিশ্রাম নিতে হবে।
৩। ডাবের পানি, লেবুর শরবত, ফলের জুস এবং খাবার স্যালাইন কিছুক্ষন পর পর পান করতে হবে।
৪। পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে।
৫। রক্তের প্লাটিলেট বাড়াতে নিম পাতার রস পান করা যেতে পারে।
৬। মেথী ভিজানো পানি পান করা যেতে পারে।
৭। কাঠবাদাম,দই,গ্রিন টি,আদা,রসুন ও হলুদ খাবার গুলো ডেঙ্গু জ্বরের জন্য উপকারী।
৮। ভিটামিন-বি১, ভিটামিন-বি২, ভিটামিন-বি৬ সমৃদ্ধি খাবার রক্তের প্লাটিলেট বাড়াতে সহায়ক হিসাবে কাজ করে।
৯। ভেজা কাপড় দিয়ে বারবার শরীর মুছাতে হবে।

21/10/2022

আমাদের দৈনন্দিন জীবনে রোগ জীবানু পিছু ছাড়ছে না। করোনার প্রভাব এখনো চলছে। বর্তমানে ডেঙ্গু জ্বরের প্রভাব লক্ষ করা যাচ্ছে। প্রতিদিন অনেক রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে আবার অনেকে মারা যাচ্ছে। যা আমাদের জন্য একান্ত কাম্য নয়। নিচে ডেঙ্গু জ্বরের কিছু উপসর্গ উল্লেখ করা হলোঃ

ডেঙ্গু জ্বরের সাধারণ উপসর্গসমূহঃ
১। ১০৪ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর আসতে পারে।
২। প্রচন্ডভাবে মাথা যন্ত্রনা করতে পারে।
৩। বমির সম্ভাবনা থাকে।
৪। হাড় ও জয়েন্টে ব্যথা হতে পারে।
৫। নাক ও দাতের মাড়ি থেকে রক্তপাত হতে পারে।
৬। যেকোনো আঘাত ছাড়া শরীরের যেকোন অংশে ক্ষত হতে পারে।
৭। ক্লান্তি বা অবসাদ ভাব হতে পারে।
৮। চোখের ভিতরে ব্যথা হতে পারে।

20/10/2022

বিষয়ঃ ডায়াবেটিসের লক্ষনসমূহ?

নিচের লক্ষণগুলো যদি প্রকাশ পায় তাহলে পরীক্ষা করুনঃ
১। ঘনঘন প্রস্রাব হওয়া।
২। ঘনঘন পানির তৃঞ্চা আসা।
৩। দুর্বলতা অনুভব করা।
৪। ক্ষুধাভাব বেড়ে যাওয়া।
৫। মিষ্টির প্রতি আকর্ষণ হওয়া।
৬। ওজন হ্রাস পাওয়া।
৭। শরীরে ক্ষতস্থান ঠিক হতে বিলম্ব হওয়া।
৮।চোখে ঝাপসা দেখা।

19/10/2022

ডায়াবেটিস কি ?

ডায়াবেটিস একটি ইংরেজি শব্দ,যার বাংলা হল বহুমুত্র। ডায়াবেটিস হলো শরীরের সুগারের সাথে সম্পর্কিত। প্রতিটি মানুষের শরীরে সুগারের নির্দিষ্ট একটি মাত্রা আছে। সুগারের এই স্বাভাবিক মাত্রা হলো ৪.৫-৬.৫। যখনই আপনার শরীরের সুগারের মাত্রা ৪.৫-৬.৫ এর মাত্রা অতিক্রম করবে তখন আমরা তাকে ডায়াবেটিস বা বহুমুত্র বলে থাকি।

ডায়াবেটিস কেন হয় ?

মানুষের শরীরে একধরনের ইনসুলিন তৈরি হয়। যে ইনসুলিনের কাজ হলো শরীরে সুগারের মাত্রা নিয়ন্ত্রন করা। কিন্তু ডায়াবেটিস রোগটা যখন শরীরে বাসা বাধা তখন এই ইনসুলিন পর্যাপ্ত হারে উৎপাদন হতে পারে না । তখন শর্করা ভেঙ্গে সুগারে রুপান্তরিত হতে শুরু করে এবং রক্তের মধ্যে সুগারের পরিমান বাড়তে থাকে। এই সুগার রক্তের সাথে মিশে প্রতিটা কোষে পৌছে যায়। তখনই সুগারের মাত্রা ৪.৫-৬.৫ মাত্রা অতিক্রম করে। ফলে ডায়াবেটিস নামক রোগ হিসাবে পরিচিতি পায়। ডায়াবেটিসটি মূলত শরীরে ইনসুলিনের ঘাটতি ঘটায়।

18/10/2022

খাদ্য শরীরের শক্তি যোগানের অন্যতম উৎস। তবে যারা ডায়াবেটিসের রোগী তাদেরকে এই খাবার অনেক হিসাব করে ভক্ষন করতে হয়। তাদেরকে খাবারের ক্ষেত্রে অনেক নিয়ম-কানুন মেনে চলতে হয়। আপনাদের যাদের ডায়াবেটিস আছে,তারা সব ধরনের খাবার খাবেন তবে নিয়ম মেনে খাবেন। যেসকল খাবারে সুগারের পারিমান বেশী সে খাবার গুলো অল্প খাবেন পারলে এরিয়ে চলবেন। কারণ ডায়াবেটিস হলো সুগারের সাথে সম্পর্কিত। যেসব খাবারে সুগারের মাত্রা বেশি সেসব খাবার কম করে খাবেন। যেমন: মাটির তলের যেকোন খাবার,মিষ্টি জাতীয় খাবার। তবে টক জাতীয় খাবার আপনার জন্য উপকারী। যেকোন শাক-সবজি ইচ্ছামতো খেতে পারবেন। চাল ও গমের তৈরি যেকোন খাবার খুব কম খাবেন। ২৪ ঘন্টার মধ্যে ৩ ঘন্টা পর পর মোট ৮ বার খাবেন তবে পরিমানে অল্প। আপনি বার বার খাবার খান কিন্তু অল্প খাবেন। সুতরাং নিয়ম মেনে চলেন,ডায়াবেটিস মুক্ত থাকুন।

Address

Narayangonj
Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Health & Food Concious Tips Bd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Health & Food Concious Tips Bd.:

Share