24/12/2022
দিনের কখন কোন কাজটা করা উচিত, দেহঘড়ি অনুযায়ী মানছেন কি❓
===============================
১. ভোর ৬টা থেকে সকাল ৮টা ৫৯
এই সময় আপনার হার্ট সবচেয়ে দুর্বল থাকে ।রক্তনালিগুলো তুলনামূলকভাবে অনমনীয় থাকে । আর রক্তচাপ থাকে সর্বোচ্চ । এই সময় ঘুমের জন্য দায়ী হরমোন মেলাটনিনের নিঃসরণ বন্ধ হয়ে যায় । এই সময় শরীরচর্চা না করাই ভালো ।
২. সকাল ৯টা থেকে বেলা ১১টা ৫৯
এই সময় আপনি সম্ভবত অফিসে । এ সময় আমাদের শরীর কাজ করার মুডে থাকে । তবে সর্বোচ্চ পরিমাণে নিঃসৃত হয় স্ট্রেস হরমোন কর্টিসল । এটা আমাদের সতর্ক থাকতেও সাহায্য করে । দুপুরে খাবারের আগপর্যন্ত আমাদের মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়তে বাড়তে সর্বোচ্চ হয়ে যায় । তবে এই সময়ের স্মৃতি আমাদের সবচেয়ে কম মনে থাকে । এর অন্যতম কারণ, এটা ‘শর্ট টার্ম মেমোরি’রও সময় । এই সময় আপনার উচিত ব্যস্ত থাকা ।
৩. দুপুর ১২টা থেকে বেলা ২টা ৫৯
দুপুরের খাবারের পর আমাদের পেট ভরা থাকে । এই সময় গ্যাস্ট্রিকজনিত কার্যক্রম বাড়ে । এটা গাড়ি চালানোর জন্য সবচেয়ে খারাপ সময় । বিশ্বে যত সড়ক দুর্ঘটনা ঘটেছে, তার বেশির ভাগই বেলা ২টা থেকে ৩টা—এই সময়ের মধ্যে । বিশেষ করে বয়স্ক মানুষেরা এই সময় রাস্তায় মারা যান । এই সময় মদজাতীয় কোনো কিছু খাওয়া উচিত নয় । কেননা অন্য সময়ের তুলনায় এই সময় অ্যালকোহল বেশি ‘চড়ে বসে’ ।
৪. বেলা ৩টা থেকে বিকেল ৫টা ৫৯
এটি শারীরিক পরিশ্রমের জন্য সেরা সময় । এই সময় শরীরের তাপমাত্রা সবচেয়ে বৃদ্ধি পায় । হাঁটা বা ‘ওয়ার্ম আপ’ জাতীয় ব্যায়াম আপনি করতেই পারেন । এই সময় হার্ট ও ফুসফুস সবচেয়ে ভালো থাকে । শরীরের মাংসপেশিও শতকরা ৬ ভাগ শক্তিশালী থাকে । অনেকেই এই সময় দৌড়ে বা ‘অ্যাথলেটিক’ কিছু করে রেকর্ড গড়েছেন ।
৫. সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ৫৯
এই সময়ের যত শুরুর দিকে আপনি রাতের খাওয়া সেরে নেবেন, তত ভালো । যত দেরি করবেন, তত খারাপ । অর্থাৎ সন্ধ্যা ৬টায় যদি রাতের খাবার খেয়ে নেন, সবচেয়ে ভালো । ৮টা ৫৯–এ খেলে বেশ দেরি হয়ে যায় । তবে এই সময়ের মধ্যে ভারি কিছু খাওয়া যাবে না । এটি নিজেকে নিয়ে ভাবার জন্য ভালো সময় ।
৬. রাত ৯টা থেকে রাত ১১টা ৫৯
এই সময় ঘুমের হরমোন মেলাটোনিন নিঃসৃত হতে থাকে । শরীরের তাপমাত্রা কমতে থাকে । ঘুমিয়ে পড়ার সেরা সময় । রাত ৯টা থেকে ঘুমের হরমোন মেলাটোনিন নিঃসৃত হতে থাকে
৭. ১২টা থেকে রাত ২টা ৫৯
এই সময় স্লিপ হরমোন মেলাটোনিন সর্বোচ্চ পরিমাণে নিঃসৃত হয় । এর মানে এই সময় আপনার গভ