07/02/2026
আপডেট::
জানুয়ারি মাসের কনটেস্ট বিষয়ে কিছু কথা!
প্রথমত, আমরা জানুয়ারি মাসের কনটেস্ট বাতিল করিনি। অনেকেই বলছেন আমরা কনটেস্ট বাতিল করে দিয়েছি বিষয়টি সঠিক নয়। আমরা কেবল কনটেস্টের সময়সীমা ১ মাস বৃদ্ধি করেছি।
দ্বিতীয়ত, সেদিন আমরা একটি পোস্ট দিয়ে সবার পরামর্শ চেয়েছিলাম। কারণ আমাদের নির্ধারিত রুলস তখনো সম্পূর্ণ হয়নি, সে অবস্থায় আমাদের কী করা উচিত এ বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম। তখন সবাই বলেছেন যারা কনটেস্টে অংশগ্রহণ করেছেন, তারা অনেক কষ্ট করেছেন, তাই তাদেরকে গিফট দেওয়া উচিত। আপনাদের সেই পরামর্শের ভিত্তিতেই আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাইকেই গিফট দেওয়ার। পাশাপাশি রুলস সম্পূর্ণ করার জন্য এই মাসকেও কনটেস্টের অন্তর্ভুক্ত করেছি।
তৃতীয়ত, আজকের পোস্টে না বুঝে কিংবা ইচ্ছাকৃতভাবে অনেকেই এমন কিছু কমেন্ট করেছেন যা আমাদের জন্য খুবই কষ্টদায়ক। কেউ কেউ আমাদেরকে “ফাউল” পর্যন্ত বলেছেন সুবহানাল্লাহ! আবার অনেকে প্রস্তাব দিয়েছেন আমরা যেন এখনই রেজাল্ট দিয়ে দিই, এমনকি ৩ জনের জায়গায় ১ জনকে বিজয়ী ঘোষণা করার কথাও বলেছেন।
সবকিছু বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ২/১ দিনের মধ্যেই সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী ১ জনকে বিজয়ী ঘোষণা করা হবে, ইনশা আল্লাহ। বিজয়ী আমাদের ঘোষিত ৩টি পুরস্কারের মধ্য থেকে নিজের পছন্দমতো যেকোনো একটি বেছে নিতে পারবেন, ইনশা আল্লাহ।
সবার সহযোগিতা ও ধৈর্যের জন্য ধন্যবাদ। 💙... পূর্বের লেখা!
আসসালামু আলাইকুম,
যেহেতু আমাদের জানুয়ারী মাসের কনটেস্টের রুলস কমপ্লিট হয়নি তাই আমরা কনটেস্ট বাতিল করার অধিকার রাখি!
কিন্তু, যারা অংশগ্রহণ করেছেন তাদের কষ্টের কথা চিন্তা করে আমরা ফেব্রুয়ারী মাসকেও কনটেস্টের অন্তর্ভুক্ত করে দিচ্ছি ইনশা আল্লাহ।
আশাকরি আমাদের রুলসগুলো কমপ্লিট হবে, এবং এখন অনেকে এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে কারণ আগে বেশি পয়েন্টকারী অনেকেই ভালোভাবে আর খেলবেনা।
জাযাকুমুল্লাহু খাইরান 💙