23/02/2022
সবসময় বা প্রতিটা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যদি লাভের চিন্তাই করেন তাহলে কখনোই উদ্যোক্তা হয়ে উঠা সম্ভব না।
লস বিষয়টা অবশ্যই অবশ্যই কষ্ট দায়ক, মনটা ভেঙে দেয়, কিন্তু তারপরও এটা মেনে নেয়ার মন মানষিকতা অবশ্যই আপনাকে থাকতে হবে।
আমার পুজি কম হোক বা বেশি হোক লস মেনে নেয়ার মানষিকতা থাকতে হবে।
ফেসবুকের মালিক জাকারবার্গ বিশ্বের সেরা ১০ ধনীদের একজন ছিলো। কিন্তু গত কয়েকদিন আগে হঠাৎ ফেসবুকের শেয়ার মূল্য কমে যাওয়াতে এক দিনের ব্যাবধানে উনি সেরা ১০ ধনীর কাতার থেকে নেমে গেছে, হারিয়েছে কয়েক বিলিয়ন ডলার।
বড় পুজিপতিদের বড় লস হয়, ছোট পুজিপতিদের ছোট লস। কিন্তু লস হবেই এবং এটা মেনে নিয়েই লক্ষ্যের প্রতি এগিয়ে যেতে হবে।
শুভ সকাল