12/09/2026
আপনি ভালো কিছু করবেন,
আর অন্যরা বসে দেখতে থাকবে এটা কি হয়? 😱
শুনেন, হয়তো আপনি হালালভাবে, সততার সঙ্গে কাজ করবেন। ধীরে ধীরে অল্প অল্প করে উন্নতিও হবে। যেখানে অনেকে অভিজ্ঞতার অভাবে ভুল সিদ্ধান্ত নিয়ে লস খেয়ে শেষ হয়ে যায়, আর এখানেই আপনি অল্প আয় হলেও থেকে গেলেন আলহামদুলিল্লাহ। 🥰
আজকের খারাপ সময়ে আপনি যদি অসৎভাবে চলেন, তাহলে হয়তো কেউ আপনাকে দেখবে না। উল্টো বলবে
“সে নেশা করে, চুরি করে, মদ খায়, মেয়েদের নিয়ে ঘুরে,
সুদ খায়” আরও কত কী! 🤮
হ্যাঁ, এগুলো অবশ্যই ১০০% খারাপ কাজ। কিন্তু আপনি যদি এগুলো থেকে দূরে থেকে ভালোভাবে ঘুমাতে পারেন, শান্তিতে খেতে পারেন এবং সৎ পথে অল্প আয়ও করেন- সেটাই অনেক বড় নিয়ামত। অথচ আশ্চর্যের বিষয়, এটাও অনেকের সহ্য হবে না, জ্বলবে। 💔
এমন হচ্ছে কেন, বুঝি না! 😔
মানুষ অনেক কথা বলবে। কিন্তু নিজের সৎ পথের মিশন থেকে এক চুল পরিমাণও সরে দাঁড়াবেন না। এগিয়ে যান। একসময় ইনশাআল্লাহ ভালো কিছু হবে। 🏃♂️
অন্যের দিকে তাকাবেন না। সে হয়তো ১ লাখ টা*কা
ইনকাম করে, আর আপনি ১০ হাজার টাকা করেন - এতে কষ্ট পাওয়ার কিছু নেই। এখানে মূল বিষয় হলো বরকত।
হালাল পথে চললে হয়তো অনেক ধরনের অসুস্থতা, অপ্রয়োজনীয় খরচ ও ক্ষতি থেকে বেঁচে যাবেন। নিজের সামর্থ্য অনুযায়ী ভালো কাজে যতটুকু ব্যয় করতে পারেন, করুন - আলহামদুলিল্লাহ। 🤲
অনেক আমল করলেন, কিন্তু ইখলাস থাকল না - তাহলে সেই আমলের প্রকৃত মূল্য থাকে না। তাই প্রতিটি আমল
ও কাজের মধ্যে আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য ইখলাস রাখুন। তাহলেই ইনশাআল্লাহ আপনি অনেক বেশি
লাভবান হবেন। ❤️