14/07/2024
গতকালের যে ঘটনা বলা হয় নি..
মগবাজার নয়াটোলা শিশুপার্কে ছেলে কে নিয়ে খেলছি,ও খেলতে খেলতে একপর্যায়ে বললো বাবা হাতো(হাটো), আমি আর জুহানী হাটছি,একপর্যায়ে আমার একটা ফোন আসলো আমি ফোনে কথা বলতেছি আর হাটছি,এমন সময় লক্ষ করলাম একজন মহিলা ও পুরুষ কখনো আমাকে কখনো আমার কলিজার টুকরাটাকে ফলো করছে।
আমার ফোনে কথা শেষ বহু আগেই,তবুও আমি ফোনটা কানে নিয়ে কথা বলার ভান করে একটু অন্যদিকে ঘুরে আঁড়চোখে নজর রাখছি,জুহানী কিন্তু আমার সামনে হাটছে,হঠাৎ দেখি ৫ বছর বয়সী বাচ্চাদের মাঝে জুহানী এবং ওই মহিলা বলছে,বাবা ঘুরো ঘুরো অর্থাৎ ঘুরতে ঘুরতে খেলতে বলছে।এরপরই আমি এসে জিজ্ঞেসা করলাম কে আপনি? আপনি ওকে ঘুরতে বলছেন কেন? আপনার বাচ্চা কোনটা এখানে? পরে সে জবাব না দিয়ে হাসতে হাসতে পেছনে হাটা দিয়ে ওই ওইদিকে আমার বাচ্চা খেলছে,আসলে ওইদিকে কোনো বাচ্চাই ছিলো না এবং বিষয়টি এখানে আরো যত বাচ্চার গার্ডিয়ান ছিলো সবাই বুঝে উঠার আগেই মহিলা উধাও,পরে আমি বের হওয়ার সময় দেখি এই মহিলার সাথে যেই লোক কে দেখেছি,সে বাইরে অটো (ব্যাটারী চালিত) রিকশায় বসা!
এখন বাসায় এসে আমার মনে হচ্ছে, যদি মহিলা কোনোভাবে বাচ্চাকে নিতে পারতো,তাহলে ওইলোকের কাছে দিতো আর ঐলোক অটোতে করে দ্রুত সটকে পড়তো! এরা সক্রিয় চক্র,আপনার বাচ্চাকে হাত থেকে ছাড়বেন না কোনো পার্ক কিংবা মাঠে।
লেখা: তামান্না আহমেদ