12/10/2022
হরিণের গতি ৮০কিলো/ ঘন্টায়, বাঘের সর্বোচ্চ গতি ৬৫ কিলো / ঘন্টায়। তাহলে অঙ্কের হিসেবে বাঘ কখনও হরিণকে ধরার কথা নয়। কিন্তু বাস্তবে ঘটছে উল্টোটা। বাঘের হাতে বেশীরভাগ সময়ই হরিণকে ধরাশায়ী হতে হয়।কারণটা কী?
কারণ হল হরিণ লাফাতে লাফাতে কখনও কখনও পেছন ফিরে তাকায়। বাঘের চাইতে সে কতোটা এগিয়ে আছে বুঝার জন্য। আর এটাই হয় সর্বনাশের মুল কারণ।পেছন ফিরতে গিয়ে এক লাফ কমলেই তেইশ হাত পিছনে চলে আসে! (প্রাপ্ত তথ্য)
তাই চলার পথে কখনও পেছনে তাকাতে নেই। জীবনে লক্ষ্যে পৌঁছাতে হলে কে কি বললো সেদিকে ভ্রুক্ষেপ না করে, কঠোর পরিশ্রমের মাধ্যমে সামনে এগিয়ে যাবার নামই হচ্ছে স্বপ্নের কাছাকাছি পৌঁছা।
©