28/05/2025
সম্প্রতি দেখতেছি অনলাইন এ ১১০/২৫০ টাকা কেজি আমের দাম নিয়ে অনেক চর্চা হচ্ছে। ভ্যানে ৬০/৭০ টাকা ওদিকে অনলাইন এর ডাকা ত গুলা গলা কা টিং করতেছে! এটাই মূল বিষয়।
প্রথমেই বলে রাখি চর্চা হওয়া ভালো। যে কোনো বিষয় নিয়ে যতো চর্চা হবে ততো ভোক্তারা সচেতন হবে। আর সচেতন ভোক্তা সলিড বিজনেসের জন্য ভালো।
বর্তমানে চাপাই এর সব চেয়ে বিখ্যাত আমের হাট কানসাটে হিমসাগর এর পাইকারি প্রাইস হচ্ছে ২২০০/২৬০০ টাকা মন।লোক থাকলে খোজ নিন।আমাদের নিজেদের বাগান আছে আবার এই হাট থেকেও চাহিদার উপর আম নেই আমরা।আগামী কাল আরো সলিড তথ্য দিতে পারবো।
এখন যদি ২৫০০ টাকাও মন হয় তো আমের কেজি চাপাই তেই পড়ে ৬২.৫ টাকা
আম কালেক্ট করে ওজনে করে ক্যারেটে ভরার জন্য আড়তে স্পেস ভাড়া নিতে হয়
আমের ক্যারেট এর দাম ২০ কেজির টা ২০০ টাকায় গেছে এইবার
যারা প্যাকিং করে তাদের একটা চার্জ আছে
এই আম আড়ত থেকে কুরিয়ার অব্দি যাওয়ার একটা খরচ আছে
এগুলা কেমিক্যাল মুক্ত আম ৩/৪ দিনেই পাকা শুরু হয়,৫/৬ দিনেও মুখ পচা শুরু হয়। কুরিয়ারের +দ্রুত বিক্রির রিস্ক আছে
আর এরপর বিজনেস কোনো চ্যারিটি না।যারা আমাদের বাগান দেখা শুনা করে,আর হাট থেকে বাছাই করা সেরা আম টা দেয় তাদের প্রোফিট পারিশ্রমিক আছে।
এখন আপনি ক্যাল্কুলেটর নিয়ে বসুন আর হিসেব করুন একেবারে নেট খরচ আসলে ভালো আমের কতো?
রাস্তার পাশের ভ্যান কিভাবে ৬০/৭০ টাকায় আম দেয় যেখানে এই আমের রাজধানী চাপাই এর কানসাট কিংবা আমরা যারা বাগান চালাই তারা দিতে পারি না?
কেনো বাজার থেকে কেনা আম ১০/১৫ দিনে বাহিরে রাখলেও কিছু হয়না সর্বোচ্চ আমের খোচা শুকায় যায়?
যে কোনো ভালো জিনিষের জন্য আপনার সেই পরিমান মূল্য দিতে হবে। যদি আপনার বাজেট না থাকে তো আপনি ভ্যান থেকে কিনুন…যাদের স্বামর্থ আছে…যারা পরিবার কে সেরা কিছু খাওয়াইতে চান তারা এসব অনলাইন থেকে ডিরেক্ট বাগান কিংবা হাট থেকে নিবেন।
যারা এর মাঝে সুপার প্রিমিয়াম কোয়ালিটি চান,প্যাকেজিং চান তারা ২৫০ টাকা কেজিও নিতে পারে
আর যারা একটু রীজনেবল এর মাঝে সেরা টা চান… তারা অর্গানিক ফুড সপ থেকে নিবেন।
এখানে কোনো জোড় জবরদস্তি নাই!
রাজশাহী চাপাই আমাদের স্ট্রং জোন। সব খরচা সহ আমরা একটা দাম নির্ধারন করছি চাপাই এর হিমসাগর তথা ক্ষিরশাপাত এর। তাই ফ্রেশ টা নিতে চাইলে আর দেরি না করে পেইজ এ নক দিন।
ধন্যবাদ।