শখের বাজার

শখের বাজার Welcome to the official home of the page. Here You find the latest tournament anouncement and join it

৭ বছর আগে এই মাঠেই মাশরাফি ভাইয়ের নেতৃত্বে প্রথম ইতিহাসের পাতায় নাম লেখিয়ে ওয়ার্ল্ড কাপ এর কোয়ার্টার ফাইনালে উঠেছিলো বাং...
02/11/2022

৭ বছর আগে এই মাঠেই মাশরাফি ভাইয়ের নেতৃত্বে প্রথম ইতিহাসের পাতায় নাম লেখিয়ে ওয়ার্ল্ড কাপ এর কোয়ার্টার ফাইনালে উঠেছিলো বাংলাদেশ।আগামীকাল আবার ইনশা'আল্লাহ আরেকটি ইতিহাস রচনা হতে যাচ্ছে।ভাইয়েরা মাঠে লড়বে ভারতের বিপক্ষে আর আমার লড়াই হবে গ্যালারিতে সুধীর কুমার এর সাথে!অপেক্ষার প্রহর যেনো শেষ হচ্ছে না!❤️🇧🇩



02/11/2022
31/10/2022

ফুটবল বিশ্বকাপের আগে eFootball এর মঞ্চে আপনাদের সবাইকে স্বাগতম! বাংলাদেশের সব E-FOOTBALL (PES) প্লেয়ারদের একমঞ্চে দেখতে চাই আমরা সবাই!

Welcome to the eFootball stage ahead of the World Cup from '''Fantasy Esports''' We want to see all the E-FOOTBALL (PES) players in Bangladesh here. Gear up for the Ultimate battle!

কেন সাকিব মোসাদ্দককে বল না দিয়ে হাসান মাহমুদকে ১৮তম ওভার করতে দিয়েছিলেন, সেই উত্তর দিয়ে দিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্...
31/10/2022

কেন সাকিব মোসাদ্দককে বল না দিয়ে হাসান মাহমুদকে ১৮তম ওভার করতে দিয়েছিলেন, সেই উত্তর দিয়ে দিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ৩ ওভারে ২৫ লাগতো অশ্বিন দিলেন ১৩। বাংলাদেশ ম্যাচেও, ঐ পরিস্থিতিতে দুই সেট ব্যাটার উইলিয়ামস এবং বার্ল সৈকতকে পিটিয়ে ইকুয়েশন আরো সহজ করে ফেলতে পারতেন। ম্যাচ জিততে চান বলেই শেষ ওভার মোসাদ্দেক হোসেনকে দিয়েই সাকিবের করাতে হয়েছে।

জিম্বাবুয়ের যখন ৫ উইকেট পড়েছে তখন ১২তম ওভারের খেলা চলছে, সাকিব ওখানে চেষ্টা করেছেন উইকেট বের করতে। অর্থাৎ তিনি আক্রমণাত্মক ছিলেন, ফিল্ডিং প্লেসিংয়েও সেটাই দেখা গেছে। ৩ ওভারে যখন ৪০ লাগতো তখনো সাকিব সেফ খেলেননি, নিজের প্ল্যানমতোই এগিয়েছেন।

হাসানকে না দিয়ে ঐ ওভার যদি মোসাদ্দেক বা সাকিব নিজেই করতেন কী হতে পারতো? দুজনে মিলে ৩০ রানও দিতে পারতেন, শেষ ওভারে হাসানের পক্ষে কি তখন সম্ভব হতো ১০ রান আটকানো? তা্র চাইতে সাকিব চেয়েছেন স্পিনের দুই ওভারে যতবেশি রান রাখা যায়। দুই ওভারে ২৬ লাগতো, দিনশেষে যেটা পর্যাপ্ত হয়েছে। সাকিব সাহসীকতা দেখিয়েছেন, পুরষ্কারও পেয়েছেন ম্যাচ জিতে। ৪ বোলার নিয়ে খেলতে নামলে এইটুকু রিস্ক তো নিতেই হয়; যখন আপনার পক্ষে ৭ ব্যাটার নিয়ে খেলা সম্ভব না…

সাকিব রিস্ক নিয়েছেন বলেই ম্যাচটাও জেতা গেছে। আরেকটা উদাহরণ দেই, একবার ভাবুন সাকিবের ঐ থ্রো লাগেনি, শন উইলিয়ামস ক্রিজে অবিচল। ফলাফল কী হতো? অনুমিতভাবেই বাংলাদেশও হারতো! আরেকবার ভাবুন, সাকিব থ্রো করলেন স্ট্রাইক এন্ডে, আউট হলেন রায়ান বার্ল। তাতে কি কোনো লাভ হতো? সেই উইলিয়ামস তো টিকেই যেতেন। স্বাভাবিক কেউ হলে স্ট্রাইক এন্ডেই থ্রো করতেন, কারণ ঐ এন্ডে পেছনে ঘুরে থ্রো করতে হতো না বলে থ্রো করা ইজি ছিল, উইকেটকিপারও সাহায্যে ছিলেন। কিন্তু সাকিব ম্যাচের সবচেয়ে ফ্লুয়েন্ট ব্যাটারকে আউট করতে চাইলেন অফ ব্যালেন্সে থাকা সত্ত্বেও, এক স্ট্যাম্প থাকা সত্ত্বেও; কারণ তিনি ম্যাচ জিততে চান

Address

Noakhali, Maijdee, Sadar
Noakhali Sadar Upazila
3803

Website

Alerts

Be the first to know and let us send you an email when শখের বাজার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category