01/03/2024
"আমাদের সরিষার তেল কতোটা খাঁটি?"
------------------------------------------------------
আমাদের নিজস্ব কোনো সরিষার তেল ভাঙানোর ঘানি নেই। সরিষার হাঁট থেকে দেখেশুনে ভালো মানের সরিষা কেনা হয়। তারপর তেল ভাঙানোর ঘানিতে সরিষা নিয়ে যাওয়া হয় সেই সাত সকালে। যতক্ষণ সরিষা ভাঙানো হয় ততক্ষণ ঠ্যাঁটার মতো ওখানেই ঠাঁয় বসেথাকা; কোনো কিছু যেন এদিক ওদিক না হয়। সরিষা ভাঙানো শেষ হলে তেল আর সরিষার খৈল পৃথক পৃথক পাত্রে ভোরে নিয়ে বাড়ি ফেরা। কম পরিমানে তেল ভাঙ্গানো হয় বলে এর মান হয় সেরা। আমাদের ক্রেতারা আমাদের উপর সন্তুষ্ট তাই পুরোপুরি। এখন পর্যন্ত কারো কোনো অভিযোগ পাইনি। আসলে এরপরে অভিযোগ করার আর কোনো জায়গা থাকে না হয়তো। আলহামদুলিল্লাহ। ইচ্ছা আছে চাহিদার পরিমাণ বেড়ে গেলে নিজস্ব একটা সরিষার তেল ভাঙানোর ঘানি প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আস্থা নিয়ে শুধু আমাদের সাথে থাকুন।