অদৃশ্য পৃষ্ঠা

অদৃশ্য পৃষ্ঠা follow may pages 💝💐
(1)

21/05/2026

Jara Dil se soco

09/04/2026

18/02/2026

৫. হযরত আবু হোরায়রা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, (যখন) কোন বান্দা অন্তরেরএখলাসের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তখন এই কলেমার জন্য নিশ্চিতরূপে আসমানের দরজাসমূহ খুলিয়া দেওয়া হয়। এমনকি এই কলেমা সোজা আরশ পর্যন্ত পৌঁছিয়া যায়। অর্থাৎ সাথে সাথেই কবুল হইয়া যায়। তবে শর্ত হইল, যদি এই কলেমা পাঠকারী কবীরা গুনাহ হইতে বাঁচিয়া থাকে। (তিরমিযী)
ফায়দা: এখলাসের সহিত বলার অর্থ এই যে, উহার মধ্যে লোক দেখানো এবং মোনাফেকী না থাকে। কবীরা গুনাহসমূহ হইতে বাঁচিয়া থাকার শর্ত লাগানো হইয়াছে। আর যদি তাড়াতাড়ি কবুল হওয়ার জন্য কবীরা গুনাহের সহিতও পাঠ করা হয় তবুও লাভ সওয়াব হইতে খালি‌ হোইবে না। (মিশকাত)

08/01/2026

১. হযরত আবু মূসা (রাযিঃ) হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, আল্লাহ তায়ালা আমাকে যে এলেম ও হেদায়াতের সহিত প্রেরণ করিয়াছেন, উহার দৃষ্টান্ত সেই বৃষ্টির ন্যায় যাহা কোন জমিনের উপর মুষলধারে বর্ষিত হয়। (আর যে জমিনের উপর বৃষ্টি বর্ষণ হইল উহা তিন প্রকারের ছিল।) (১) উহারএক টুকরা অতি উত্তম ছিল, যাহা পানিকে নিজের ভিতর শোষণ করিয়া লইল; অতঃপর যথেষ্ট পরিমাণে ঘাস ও শস্য উৎপন্ন করি। (২) জমিনের অপর টুকরা কঠিন ছিল, (যে পানিকে শোষণ তো করিল না, কিন্তু) উহার উপর পানি জমিয়া রহিল। আল্লাহ তায়ালা উহা দ্বারাও লোকদেরকে উপকৃত করিলেন। তাহারা নিজেরাও পান করিল, পশুদেরকেও পান করাইল এবং ক্ষেত কৃষিও করিল। (৩) সেই বৃষ্টি জমিনের এমন টুকরার উপরও বর্ষিত হইল যাহা খোলা ময়দান ছিল, যাহা না পানি জমা করিয়া রাখিল আর না ঘাস উৎপন্ন করিল।

এমনিভাবে (মানুষও তিন প্রকারের হইয়া থাকে। প্রথম) দৃষ্টান্ত সেই ব্যক্তির, যে দ্বীনের বুঝ হাসিল করিল এবং যে হেদায়াত সহকারে আল্লাহ তায়ালা আমাকে প্রেরণ করিয়াছেন, উহা দ্বারা আল্লাহ তায়ালা তাহাকে উপকৃত করিলেন। সে নিজেও শিক্ষা করিল এবং অপরকেও শিক্ষা দিল। (দ্বিতীয় দৃষ্টান্ত সেই ব্যক্তির যে নিজে তো ফায়দা হাসিল করে নাই, কিন্তু অন্যরা তাহার দ্বারা ফায়দা পাইয়াছে।) (তৃতীয় দৃষ্টান্ত) সেই ব্যক্তির যে উহার প্রতি মাথা উঠাইয়াও দেখিল না, আর না আল্লাহ তায়ালার সেই হেদায়াতকে সে গ্রহণ করিল, যাহার সহিত আল্লাহ তায়ালা আমাকে প্রেরণ করিয়াছেন। (বোখারী)

08/01/2026

১. হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, ইসলামের ইমারত পাঁচ জিনিসের উপর কায়েম করা হইয়াছে, (এক) লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর সাক্ষ্য প্রদান। (অর্থাৎ এই সত্য কথার সাক্ষ্য প্রদান করা যে, আল্লাহ ব্যতীত আর কেহ এবাদতের উপযুক্ত নাই এবং হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তায়ালার বান্দা ও রাসূল।) (২) নামায কায়েম করা। (৩) যাকাত আদায় করা। (৪) হজ্জ করা। (৫) রমযান মাসের রোযা রাখা। (বোখারী)

Address

Patgram

Website

Alerts

Be the first to know and let us send you an email when অদৃশ্য পৃষ্ঠা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category