11/01/2026
মানুষের মধ্যে ভয়ংকর আলোড়ন সৃষ্টি হবে—এই কথাগুলো জানলে! চমকে যাবেন সবাই। কারণ আমাদের প্রত্যেকের অজান্তেই পরিবারের কেউ না কেউ কুফরি কালামের শিকার হচ্ছে। হয়তো আপনি, যিনি এখন এই লেখা পড়ছেন, তিনিও এসবের মধ্যে আছেন। তাই সবাই পড়ুন, নিজে যেমন সচেতন হবেন, তেমনি এই লেখা থেকে অনেক কিছু জেনে পরিবারকেও সচেতন করতে পারবেন।
আমরা মানুষ—এই দেহে কত রকমের অসুখ-বিসুখ! অনেকেই দীর্ঘদিন অসুস্থতায় ভুগে, হতাশ হয়ে, শেষ পর্যন্ত ছুটে যান কবিরাজ, সাধক বা ছদ্মবেশী ভণ্ড হুজুরদের কাছে। অনলাইন-অফলাইনে ব্যাঙের ছাতার মতো ছড়িয়ে থাকা এসব ভণ্ডরা মানুষের দুর্বলতাকে পুঁজি করে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। বরং সময় নষ্ট হতে হতে আপনার শরীর চলে যায় গুরুতর ও জরুরি ডাক্তারি চিকিৎসার পর্যায়ে।
তবুও এইসব ভণ্ড কবিরাজ আপনাকে একবারও বলে না—“আপনি ডাক্তার দেখান।”
কেন বলবে? আপনি যদি সুস্থ হয়ে যান, তাহলে তো তাদের রুজিরুটি বন্ধ হয়ে যাবে!
এসবের পিছনে ছুটে ফলাফল কী হয়?
- অনেকেই রোগ বড় করে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
- আবার কিছু ভণ্ড আছে, যারা খারাপ জ্বীন দিয়ে সাময়িকভাবে একটু সুস্থ করে রাখে, তারপর আবার জ্বীন চালান দিয়ে অস