21/05/2022
আমাদের দেশে আমের মৌসুমে উৎকৃষ্টজাতের আমগুলোর মধ্যে প্রথমেই বাজারে আসে গোপালভোগ আম। রাজশাহী অঞ্চলের গোপালভোগ ইতোমধ্যেই বাজারে আসতে শুরু করেছে। তবে আমরা আপনাদেরকে পরিপক্ক আম দেবার জন্য আরও চার-পাঁচদিন অপেক্ষা করতে চাচ্ছি।
গোপালভোগ অত্যান্ত সুমিষ্ট একটি আম। তবে এর সাইজ ল্যাংড়া, হিমসাগরের তুলনায় সামান্য ছোট হয়। আঁশহীন এই আম যে কারো পছন্দ হবে।
🔸 রাসায়নিকমুক্ততা এবং আমের পরিপক্কতাঃ
শাহীবী’র যে কোন আম ক্ষতিকর রাসায়নিকমুক্ত হবার ব্যাপারে থাকছে শতভাগ নিশ্চয়তা। নৈতিক দিক বাদ দিলেও যৌক্তিক দিক থেকেও এ বিষয়টি আমরা ব্যাখ্যা করতে পারি। আমরা যেহেতু সময়ের আগেই অপরিপক্ক আম না দিয়ে যথেষ্ট সময় নিয়ে পুষ্ট হবার পরেই আম সরবরাহ করি, তাই অপরিপক্ক আম পাকানো বা রঙ আনার জন্য কার্বাইড জাতীয় রাসায়নিক প্রয়োগের প্রশ্নই আসেনা। আবার আম স্টক না করে প্রয়োজনমত টাটকা আম সরাসরি বাগান থেকে সংগ্রহ করার কারণে ফরমালিনের মাধ্যমে দীর্ঘদিন আম সংরক্ষন করারও প্রয়োজন পড়ে না। ব্যবসায়িক দিক থেকে চিন্তা করলেও এখানে রাসায়নিক প্রয়োগটা আমাদের জন্য একটা অতিরিক্ত খরচের বিষয়, যেটার কোন দরকার নেই। আর আমরা যে বাগানগুলো থেকে আম সংগ্রহ করি, তার প্রত্যেকটি মৌসুমের শুরু থেকেই আমাদের পর্যবেক্ষণে থাকে, তারপরও প্রতিটি বিষয়ে পরিপূর্ণভাবে নিশ্চিত হবার পরই আম সংগ্রহ করা হয়। তাই শাহীবী’র আমের মান, পরিপক্কতা আর রাসায়নিকমুক্ত হবার ব্যাপারে নির্দিধায় ভরসা রাখতে পারেন।
🔸 কখন পাবেন?
গোপালভোগ আমের ডেলিভারি শুরু হবে ২৬-২৭ তারিখ থেকে, ইনশাআল্লাহ।
🔸 দাম কত?
আমের দাম, প্লাস্টিক ক্রেইটে প্যাকেজিং, কুরিয়ার চার্জ, বিকাশ চার্জ - মোট কথা আনুষাঙ্গিক সব খরচ সহ--
১০ কেজির দাম আসবে ৯৭৫/- টাকা,
২০ কেজির দাম আসবে ১৯৫০/- টাকা,
কেউ চাইলে এর বেশিও অর্ডার করতে পারেন।
🔸 আমের পরিমাণ অনুযায়ী প্লাস্টিক ক্রেইটে আম প্যাকেজিং করে আপনার নিকটবর্তী যেকোন কুরিয়ারে পাঠিয়ে দেয়া হবে।
🔸 ঢাকা সিটিতে হোম ডেলিভারিঃ
চলমান পরিস্থিতিতে অনেকেই আম হোম ডেলিভারির জন্য রিকোয়েস্ট করেছেন। আপনাদের অনুরোধ বিবেচনা করে আমরা শুধুমাত্র ঢাকা সিটিতে হোম ডেলিভারি দেয়ার ব্যবস্থা রেখেছি।
১০ কেজির পার্সেল হোম ডেলিভারি-তে চার্জ আসবে ১৫০/- টাকা, আর ২০ কেজির পার্সেল হোম ডেলিভারি-তে চার্জ আসবে ২৫০/- টাকা।
---------------------------------
শাহীবী'র সাথেই থাকুন। আমরা চাই রাসায়নিকমুক্ত সেরা মানের আম পৌঁছে দেয়ার মাধ্যমে রাজশাহীর আমের ব্যাপারে আপনাদের সুধারণা অক্ষুণ্ণ রাখতে।