24/10/2025
বার্সেলোনায় কন্স্যুলার সেবা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিঃ
১। আগামী ০১-০২ নভেম্বর, শনি ও রবিবার বার্সেলোনায় Avinguda de Josep Tarradellas, 134 এ কনসুলার সার্ভিস দেয়া হবে। আগামী ২৭ অক্টোবর ২০২৫ সোমবার, ছিতা চালু করা হবে।
পাসপোর্ট বিতরণ সংক্রান্তঃ
যারা উক্ত সার্ভিসে ই-পাসপোর্ট ডেলিভারি চান তাদের অবশ্যই দূতাবাসের ওয়েবসাইট থেকে ই পাসপোর্টের অথরাইজেশন ফর্ম ডাউনলোড করে, পূরণ করে [email protected] এ আগামী ২৭ অক্টোবর ২০২৫ থেকে ৩০ অক্টোবর বিকেল ৫:০০ টার মধ্যে স্ক্যান করে পাঠাতে হবে। নইলে ই-পাসপোর্ট বার্সেলোনায় বিতরণ করা সম্ভব হবে না, কারণ ই-পাসপোর্ট একটিভ করার জন্য ফিংগারপ্রিন্ট দিতে হয় অথবা যার বিকল্প হিসেবে অথরাইজেশনের মাধ্যমে একটিভ করা যায় ।
আপনার পাসপোর্ট ডেলিভারির জন্য প্রস্তুত কি না তা এই লিস্ট থেকে দেখে নিন -https://tinyurl.com/3r7zc39y
২। পাসপোর্ট ডেলিভারির সময় পুরনো পাসপোর্ট বা লস্ট রিপোর্ট এবং মূল ডেলিভারি স্লিপ অবশ্যই নিয়ে আসতে হবে। দয়া করে ইমেইল রিপ্লাই না পেলেও একাধিক ইমেইল পাঠাবেন না । ৩০ অক্টোবর মধ্যে ই-পাসপোর্ট নিয়ে আসার ইমেইলের রিপ্লাই না পেলে দয়া করে (৩১ অক্টোবর বেলা ১২.০০ টার মধ্যে )আরেকবার ইমেইল করবেন।
সকল প্রকার সার্ভিসের জন্য https://citabdmadrid.com/ এই লিংক থেকে ছিতা নেয়া লাগবে। (ই-পাসপোর্ট এর ফিংগার প্রিন্ট এর ছিতা ছাড়া) ।
৩। ছয় (০৬) বছরের কম বয়সী শিশুদের অবশ্যই অনলাইনে ছিতা গ্রহণ করতে হবে।
ই-পাসপোর্ট সংক্রান্তঃ
৪। বার্সেলোনায় মোবাইল ইউনিটের মাধ্যমে সীমিত পরিসরে ই-পাসপোর্ট এর আবেদন গ্রহণ করা হবে।
উল্লেখ্য, দুই কার্যদিবসের স্বল্প সময়ে অন্যান্য গুরুত্বপূর্ণ কন্সুলার সেবার পাশাপাশি মোবাইল ইউনিটের মাধ্যমে সর্বোচ্চ ৫০ জনের বায়োমেট্রিক ডাটা প্রসেস করা সম্ভব হতে পারে । এই বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রাথমিকভাবে শুধুমাত্র নিচের তিন ক্যাটাগরির (ক, খ এবং গ) প্রার্থীগণ যাদের পাসপোর্ট এর মেয়াদ ৩ মাসের কম অথবা মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তাদের আবেদনপত্র ও নিচে উল্লেখিত কাগজপত্র দূতাবাসের ই-মেইলে ([email protected]) জরুরি ভিত্তিতে প্রেরণের জন্য কর্তৃপক্ষের নির্দেশক্রমে পরামর্শ প্রদান করা হলোঃ
ক) ছোট শিশু (০৬ বছরের উপরে) ;
খ) নারী (পাসপোর্ট এর মেয়াদ ৩ মাসের কম অথবা মেয়াদ শেষ হয়ে গিয়েছে, এমন আবেদন। শিশুর পাসপোর্ট কপি সংযুক্তি সাপেক্ষে শিশুর মাতা অগ্রাধিকার পাবেন); এবং
গ) অসুস্থ বয়োজ্যেষ্ঠ ব্যক্তি (পাসপোর্ট এর মেয়াদ ৩ মাসের কম অথবা মেয়াদ শেষ হয়ে গিয়েছে, এমন আবেদন) ।
হারানো পাসপোর্ট এর আবেদন বার্সেলোনায় ই-পাসপোর্ট করা সম্ভব হবে না।
আগে ইমেইল করলে আগে ছিতা পাবেন--- এই নীতি অনুসৃত হবে।
উপরোল্লিখিত ৩ ক্যাটাগরির ব্যক্তিবর্গের মধ্যে যারা আবেদন করবেন, তারা বারকোড যুক্ত অনলাইন আবেদন ফরম স্ক্যান কপি, জন্মসনদ কপি/ জাতীয় পরিচয়পত্র কপি, পাসপোর্ট কপি সংযুক্ত করে ইমেইলের মাধ্যমে ছিতার জন্য দ্রুত (৩০ অক্টোবর বিকাল ৫.০০ টার মধ্যে) আবেদন করুন ।
উপরোল্লিখিত ৩ ক্যাটাগরির বাইরের ব্যক্তিবর্গের ই-পাসপোর্ট সেবা ভবিষ্যতে পরবর্তীতে ছিতার পরিমাণ বৃদ্ধি করে পর্যায়ক্রমে সেবা প্রদান করা হবে।
ই-মেইলে আবেদন প্রাপ্তির পর কাগজপত্রের সঠিকতা যাচাই বাছাই করে ছিতার তারিখ ও সময় ফিরতি ইমেইলে জানিয়ে দেয়া হবে। উল্লেখ্য যে, বাস্তবতা বিবেচনায় এবার সর্বোচ্চ ৫০ টি ছিতা প্রদান করা হবে বিধায় ছিতার সর্বোচ্চ সংখ্যা পূরণ হয়ে গেলে অবশিষ্ট আবেদনকারীদের (যদি থাকে) বার্সেলোনায় পরবর্তী কন্স্যুলার ভিজিটের পূর্বে নতুনভাবে ই-মেইলে ছিতার জন্য আবেদন করতে হবে।
পরবর্তী কন্স্যুলার ভিজিটের পূর্বে যথাসময়ে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
সর্বোচ্চ সংখ্যক সেবা প্রার্থীদের তাদের দোরগোড়ায় প্রত্যাশিত সেবা পৌছে দিতে দূতাবাস সর্বদা সচেষ্ট। কিন্তু সরঞ্জামের সীমিত ক্যাপসিটি, জনবল সংকট এবং সময়ের স্বল্পতার কারণে অনন্যোপায় হয়ে ছিতার ক্ষেত্রে উপর্যুক্ত ব্যবস্থা অবলম্বন করতে হচ্ছে । ভবিষ্যতে পর্যায়ক্রমে এই সেবা সম্প্রসারণ করা হবে। এ বিষয়ে সম্মানিত প্রবাসী ভাই-বোনদের মূল্যবান সহযোগিতা কাম্য।
পুলিশ ক্লিয়ারেন্স আবেদন সত্যায়ন ও নো -ভিসার আবেদন সংক্রান্ত
৫। পুলিশ ক্লিয়ারেন্স নিতে হলে পাসপোর্টের মেয়াদ ন্যুনতম ৬ মাস থাকতে হবে এবং পাসপোর্টের ফটোকপি (৩টি) আবেদনের ৩ কপি, ৬ কপি ছবি সহ আসতে হবে।
নো ভিসার জন্য অনলাইন ফর্ম, পুরনো ভিসার কপি বা বাংলাদেশী পাসপোর্টের কপি, শিশুদের জন্য বাবা মায়ের বাংলাদেশী পাসপোর্টের কপি, স্প্যানিশ জন্ম সনদ , ছবি , পাসপোর্ট ইত্যাদি লাগবে।
ওয়েজ আর্নার্স কার্ড (৩৫ ইউরো সরকারি ফি নগদ) ছাড়া অন্যান্য সকল প্রকার সেবার সরকারি ফি ব্যাংক কার্ডের মাধ্যমে গ্রহণ করা হবে ।
৬। ওয়েজ আর্নার্স কার্ডের জন্য অনলাইন ফর্ম, এক কপি ছবি, পাসপোর্টের ফটোকপি এবং ৩৫ ইউরো নগদ ফি প্রদান করতে হবে। লিংক -
https://portal.wewb.gov.bd/
সম্মানিত প্রবাসী ভাই-বোনদের সর্বোচ্চ সেবা প্রদানে দূতাবাস প্রতিশ্রুতিবদ্ধ। কন্স্যুলার সেবা সুষ্ঠূ, সুন্দরভাবে দক্ষতার সাথে সুশৃঙ্খলভাবে পরিচালনার স্বার্থে অবশ্যই ছিতা গ্রহণপূর্বক কন্স্যুলার ক্যাম্পে আসার জন্য বিনীত অনুরোধ জানানো হলো।
সকলকে ধন্যবাদ।
WEWB-Portal