03/10/2021
✍️টিভি তে বৃদ্ধাশ্রম গুলু দেখলে খুব খারাপ লাগে। বেশির ভাগ ই দেখা যায় উচ্চ শিক্ষিত ,গণ্যমান্য ব্যক্তিদের বাবা মা রা সেখানে!! হয়তো অশিক্ষিত মানুষেরা বৃদ্ধাশ্রম টা চিনে না । শিক্ষিত হইলে হয়তো তারাও চিনে নিত।
বৃদ্ধাশ্রম এর সংখ্যা বেড়ে যাওয়ার মূল কারণ হয়তো জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্যই শুধু শিক্ষা অর্জন মুখ্য হয়ে দাঁড়িয়েছে ,মানুষ হওয়ার জন্য নয়।
সন্তান মেধাবী হলে বাবা-মা তাদের পেছনে পয়সা খরচ করতে কৃপণতা করেননা। বাড়ী,গাড়ী,সোনা-গয়না বিক্রী করে দেয়। অথচ এই সন্তানগুলিই বড় হয়ে ভাল পজিশনে পৌঁছে মা-বাবাকে কষ্ট দেয়।
৯০%(জেনারেল)উচ্চ শিক্ষিত, উচ্চ পদস্থ কর্মকর্তা, ডাক্তার, সচিব, ইঞ্জিনিয়ারের মা -বাবারাই বৃদ্ধাশ্রমে।বিশ্বাস না হলে বৃদ্ধাশ্রম গুলি ঘুরে দেখে আসুন।
জীবনের শেষ সম্বলটুকু দিয়ে হলেও বাবা মা দের শুধুমাত্র আর এক মাত্র টার্গেট বা প্রতিযোগিতা থাকে সন্তানকে প্রতিষ্ঠিত করা, সেইটা থেকে বের হয়ে বরং মানুষ বানান সন্তানদেরকে । 🙏
সন্তান প্রকৃত মানুষ হলে প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারটা ও আশা করি আটকে থাকবে না।
সন্তানকে প্রতিষ্ঠিত করার চেয়েও মানুষ করা যে বেশি জরুরি ছিল সেটা সময় শেষে সবাই বুঝে।আর এত কষ্ট করে প্রতিষ্ঠিত করা সন্তান এর অবহেলার জন্য বাবা মায়ের চোখের পানিই আবার সন্তানের ই ধ্বংসের কারণ হয়ে যায়। ফলাফল তাহলে,,, শূন্যই তো ? তাই সন্তানকে এমন মানুষ বানান যেনো মৃত্যুর আগেও সন্তানকে দেখে বা সন্তান এর কথা মনে করে চক্ষু আর মন শীতল হয়ে যায়।
শুধু শিক্ষা অর্জন টাই মুখ্য নয় মানুষের মতো মানুষ হওয়ার জন্য শিক্ষা অর্জন করা উচিত ।