An-Niyamah l আন-নিয়ামাহ

An-Niyamah l আন-নিয়ামাহ 🌱 Pure • Natural • Halal
🔹 Authentic & Safe Food
" An-Niyamah — নিয়ামতপূর্ণ খাদ্যে, নিরাপদের প্রতিশ্রুতি।”
(3)

15/09/2026

পেইজে কনটেস্ট চলে জানেন কি?
বিস্তারিত কমেন্টে 📝

রান্নাঘরের সেরা বন্ধু সরিষার তেল। সয়াবিন বা অন্য তেল যতই আসুক, ভর্তা, ভাজি, মাছ ভুনা বা আচারে সরিষার তেলের ঝাঁঝালো ঘ্রাণ...
15/09/2026

রান্নাঘরের সেরা বন্ধু সরিষার তেল।

সয়াবিন বা অন্য তেল যতই আসুক, ভর্তা, ভাজি, মাছ ভুনা বা আচারে সরিষার তেলের ঝাঁঝালো ঘ্রাণটা না থাকলে খাবারই যেন অসম্পূর্ণ লাগে।

সরিষার তেল রান্নার জন্য বেস্ট কেন ?
প্রথমত স্বাদের জন্য। সরিষার তেলে রান্না করলে তরকারিতে একটা আলাদা দেশি ফ্লেভার আসে। গরম ভাতের সাথে সরিষার তেল দিয়ে আলু ভর্তা - আহা!

দ্বিতীয়ত স্বাস্থ্যের জন্য। শুনেছি সরিষার তেলে `Monounsaturated` আর `Polyunsaturated` ফ্যাট থাকে। এই ভালো ফ্যাটগুলো শরীরের খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। তাই হার্টও ভালো থাকে। রোজকার রান্নায় একটু সচেতন হলেই অনেক বড় উপকার।

আরেকটা বড় গুণ হলো এটা `অ্যান্টি-ব্যাকটেরিয়াল`। গরমে তরকারি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করলে খাবার অনেকক্ষণ ভালো থাকে। আগে দাদুরা আচার, শুঁটকি ডুবিয়ে রাখতো এই কারণেই।

রান্নায় সরিষার তেল দিয়ে ইলিশ ভাজলে ঘ্রাণে পুরো বাড়ি ম-ম করে।

ভাবছি, আধুনিকতার ভিড়ে আমরা অনেক কিছু ভুলে গেলেও সরিষার তেলকে ভোলা যাবে না। এটা শুধু তেল না, এটা আমাদের ঐতিহ্য।

রান্নাও হবে মজার, শরীরও থাকবে ভালো এর চেয়ে ভালো আর কি চাই?

রিজিক এমন একটা জিনিস যদি আপনার ভাগ্যে থাকে তাহলে যেভাবেই হোক আপনার কাছে আসবেই।কারো মাধ্যমে হলেও সে ঠিকই আপনার হাতে আসবেই...
14/09/2026

রিজিক এমন একটা জিনিস যদি আপনার ভাগ্যে থাকে তাহলে যেভাবেই হোক আপনার কাছে আসবেই।কারো মাধ্যমে হলেও সে ঠিকই আপনার হাতে আসবেই।

২০১৮ সাল। পবিত্র হজ্জ পালন করতে তখন আমি আমার আম্মা সহ মক্কায়। মক্কা থেকে মিনায় আসছি শয়তানকে (জামারাতে ) পাথর মারতে হবে ২য় দিনের। মিনার মসজিদে সারারাত থেকে পরের দিন ফযর পরে ৩য় দিনের পাথর নিক্ষেপ করে একবারে মক্কায় ফিরব। আমি আর সাথে আমার স্যার । হজ্জ চলাকালীন কোন বাহন না থাকায় পায়ে হেঁটেই সব করতে হয়।

অনেক দূর হেঁটে আসতে হবে তাই ব্যাগে অল্প খেজুর ফল বিস্কুট আর পানি নিয়ে আসছি । মানুষের সাথে ধাক্কাধাক্কি করে পাথর নিক্ষেপ করার পরে আছর নামাজ শেষে খুব খিদা লাগছে ।

মক্কায় কেএফসি র মত এক পদের ফ্রাইড চিকেন পাওয়া যায় যার নাম আল বাইক । হঠাৎ দেখি সেই আল বাইকের একটা দোকান। খিদায় আল বাইকের গন্ধ নাকে সুড়সুড়ি দিল ।

আমি আর স্যার লাইনে দাঁড়ালাম । বিশাল লম্বা লাইন পাড়ি দিয়ে যখন আর ৩ জনের পরেই আমি পাব এমন সময় মাগরিবের আজান দিয়ে দিল।

আমার স্যার বলল চল ইমন আগে নামায তার পরে খাব , এদিকে খিদায় আমার অবস্থা খারাপ ।
নামাজের সময় দোকান বন্ধ। নামায শেষে আবার কত লোকের পিছনে লাইনে দাড়াতে হয় এই চিন্তা করতে করতে আমি নামাযে দাঁড়ালাম।

নামায শেষ করে সালাম ফিরিয়ে ই দেখি একজন লোক আমাদের পিছনে দাড়ায় আছে।
সালাম দিয়ে লোকটি বলল আপ্নারা কি বাংলাদেশ থেকে আসছেন?

সৌদিতে অনেক বাংলাদেশি ভাইরা ক্লিনারের কাজ করে রাস্তায়। হজ্জের সময় অনেক মানুষ থাকায় রাস্তায় ই নামায পড়ে সবাই। আমরাও রাস্তায় ই নামায পড়ছিলাম ।

আমি বললাম জি ভাই ।

উনি উনার পিছনের ব্যাগ থেকে সেই আল বাইকের ২ টা ফ্রাইড চিকেনের প্যাকেট বের করে আমার হাতে দিলেন। আর বললেন ভাই আমি এই খাওয়ায় রুচি পাই না , আমাকে একজন দিসে খাইতে, আপনারা যদি খান আমি খুব খুশি হব।

সৌদিতে মানুষ মানুষ কে খাওয়ায় অনেক । কেউ যদি কারো দেয়া খাবার খেতে অপারগতা প্রকাশ করে তখন যে খাবার দেয় সে খুব মন খারাপ করে ।

আমি আল বাইকের প্যাকেট হাতে নিয়ে তাকায় আছি আর চিন্তা করছি আল্লাহ আমি না এই জিনিস খাইতে লাইনে দাঁড়াইলাম কিন্তু আযান দেয়ায় খেতে না পেরে মনে কষ্ট আর খুদা নিয়ে নামাজে অংশ নিছি। আর তুমি ই কিভাবে সেই খাবার আমার হাতে দিয়ে গেলা ।

আজব কাহিনী হল এই ঘটনার আকস্মিকতায় আমার মাথা কাজ করছিল না ।
ওই দেশি ভাইকে ধন্যবাদ দিতে গিয়ে দেখি উনি নাই ।
আমি চারদিক খুঁজে ও ওনাকে আর পাই নাই ।

আসলে আপনার রিজিক কেউ নিতে পারবে না । সে কোন উপায়ে হোক সে আসবেই। কোন মানুষ কে আপনি খাওয়াবেন সেটা কিন্তু আপনার ভাগ্য কারন আপনি তার রিজিকের উছিলা হইলেন। আপনার মাধ্যমে আল্লাহ তাকে দিয়েছে আপনি ক্যাবল মাধ্যম একজন ।
তার জন্য আপনার যে টাকা খরচ হয়েছে সেটা আল্লাহ ই আপনাকে দিয়েছেন কোনভাবে। কারন আপনার টাকায় তার রিজিক ছিল সে পেয়েছে।

লেখা: Mirza এমন

সুবহানাল্লাহ, অথচ রিজিক নিয়ে আমাদের কতই না দুশ্চিন্তা।

02/09/2026

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ
02/09/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ

আদার গুঁড়া ছোট কিন্তু গুণে বড়। চুল পড়া নিয়ে টেনশন? নারকেল তেল হালকা গরম করে তাতে ১ চিমটি আদার গুঁড়া মিশিয়ে মাথায় ১০ মিনি...
30/08/2026

আদার গুঁড়া ছোট কিন্তু গুণে বড়। চুল পড়া নিয়ে টেনশন?

নারকেল তেল হালকা গরম করে তাতে ১ চিমটি আদার গুঁড়া মিশিয়ে মাথায় ১০ মিনিট ম্যাসাজ করুন। এটা স্ক্যাল্পে রক্ত চলাচল বাড়ায়, চুলের গোড়া শক্ত করে আর নতুন চুল গজাতে সাহায্য করে।

আবার যারা ওজন কমাতে চান তাদের জন্যও আদার গুঁড়া বেস্ট। সকালে খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানিতে লেবু আর ১/৪ চা চামচ আদার গুঁড়া মিশিয়ে খেলে মেটাবলিজম বুস্ট হয়। ফ্যাট বার্ন দ্রুত হয় আর সারাদিন এনার্জি থাকে।

T

আমাদের দাদী-নানীর আমল থেকেই সরিষার তেল "সব রোগের ওষুধ"। কাঁচা হোক বা রান্নায়, উপকার অনেক।এখন আপনি ভাবতে পারেন আমি সরিষার...
29/08/2026

আমাদের দাদী-নানীর আমল থেকেই সরিষার তেল "সব রোগের ওষুধ"। কাঁচা হোক বা রান্নায়, উপকার অনেক।

এখন আপনি ভাবতে পারেন আমি সরিষার তেল কিভাবে কাজে লাগাতে পারি!? 🙄

তো কিছু টিপস শেয়ার করি আপনার কাজেও লাগতে পারে।

সরিষার তেল মাথার স্ক্যাল্পে রক্ত চলাচল বাড়ায়,যার ফলে চুল পড়া কমে।খুশকি দূর করে, ফাঙ্গাস মারে, তাই খুশকি হয় না।চুল ঘন করে;রেগুলার ম্যাসাজ করলে নতুন চুল গজায়।গরমে মাথা ঠান্ডা রাখে, ঘুম ভালো হয়। ইউজ করে দেখতে পারেন। উপকার পেতেও পারেন ইন শা আল্লহ।

T

রসুনের গুঁড়া শুধু রান্নার স্বাদই বাড়ায় না, পেটেরও যত্ন নেয়। এতে থাকা প্রাকৃতিক উপাদান হজম শক্তি বাড়াতে সাহায্য করে, ফলে ...
29/08/2026

রসুনের গুঁড়া শুধু রান্নার স্বাদই বাড়ায় না, পেটেরও যত্ন নেয়। এতে থাকা প্রাকৃতিক উপাদান হজম শক্তি বাড়াতে সাহায্য করে, ফলে গ্যাস, বদহজমের মতো সমস্যা অনেকটাই কমে যায়।

যাদের পেটে কৃমির সমস্যা আছে তাদের জন্য এটা প্রাকৃতিক অ্যান্টি-প্যারাসাইটিক হিসেবে কাজ করে।

আবার খাবারে রুচি না থাকলেও ১ চিমটি রসুনের গুঁড়া খাবারের স্বাদ বাড়িয়ে ক্ষুধা ফিরিয়ে আনে।এক চিমটি রসুনের গুঁড়া মানেই পেট শান্তি আর মন শান্তি।

T

আমাকে যিনি বিয়ে করেছেন, বিয়ের পর পুরো এক সপ্তাহ (নামাজ তেলোয়াত জিকিরের সময ছাড়া) আমার দিকে তাকিয়েই থাকতেন।রুম থেকে বের হ...
28/08/2026

আমাকে যিনি বিয়ে করেছেন, বিয়ের পর পুরো এক সপ্তাহ (নামাজ তেলোয়াত জিকিরের সময ছাড়া) আমার দিকে তাকিয়েই থাকতেন।
রুম থেকে বের হলেই, ডেকে নিয়ে আবার সামনে বসিয়ে রাখতেন।

এক সপ্তাহ পর পেট খারাপ হয় হালকা, এই ছুঁতোয় আরো সাত দিন ছুটি নেয় অফিস থেকে।
মোট পনেরো দিন পর, অফিসে যাওয়ার সময় বার বার তিনি বলছিলেন, শালার 'বিবিকে' বুক পকেটে রাখার মতো কোন উপায় নেই কেনো পৃথিবীতে..!

একজন আপু লিখেছেন। 🌼

T

পরীক্ষার সময় বাচ্চা পড়া মনে রাখতে পারছে না?খাওয়ার মেন্যুতে ঘি অ্যাড করুন। ঘিতে থাকা ওমেগা-৩ আর হেলদি ফ্যাট ব্রেইনের ডেভে...
28/08/2026

পরীক্ষার সময় বাচ্চা পড়া মনে রাখতে পারছে না?

খাওয়ার মেন্যুতে ঘি অ্যাড করুন। ঘিতে থাকা ওমেগা-৩ আর হেলদি ফ্যাট ব্রেইনের ডেভেলপমেন্টে সাহায্য করে। এটা কনসেনট্রেশন বাড়ায়, স্মৃতিশক্তি শার্প করে। শুধু বাচ্চা না, অফিসের কাজে যাদের সারাদিন মাথা খাটাতে হয় তাদের জন্যও ঘি মাস্ট। আয়ুর্বেদের ভাষায় এটা আসল "ব্রেইন ফুড"। ১ চামচ ঘিই পারে দিনটাকে প্রোডাক্টিভ করতে।

T

Address

Bogura
Rajshahi
5800

Alerts

Be the first to know and let us send you an email when An-Niyamah l আন-নিয়ামাহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share