15/06/2024
আগামীকাল রবিবার ফজর নামাজের পর থেকে বৃহস্পতিবার আসর নামাজ পর্যন্ত তাকবীর পড়তে হবে।
৯ই জিলহজ্ব ফজর থেকে ১৩ই জিলহজ্ব আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাযের পর একবার তাকবীর বলা ওয়াজিব।
তাকবীর হলো-
اَللهُ أَكْبَرُ، اَللهُ أكْبَرُ، لاَ إِلَهَ إِلاَّ اللهُ، وَاللهُ أَكْبَرُ، اَللهُ أَكْبَر ﻭ ﻟِﻠّﻪ الحَمْدُ
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ্।
আমাদের যাদের মনে থাকেনা, কাগজে তাকবীর লিখে জায়নামাজে স্টেপলার দিয়ে আটকিয়ে দিতে পারেন। আর যাদের নামাজের জায়গা ফিক্সড তাঁরা সামনে কাগজে লিখে দেয়ালে আটকিয়ে দিতে পারেন।তাকবীর মিস করা যাবেনা। তাকবীর পড়া ওয়াজিব, ওয়াজিব ছুটে গেলে গুনাহ হবে।।