পল্লী খাবার - Polli Khabar

পল্লী খাবার - Polli Khabar পল্লীখাবার কাজ করছে মাঠ পর্যায় থেকে। ইনশাল্লাহ আপনার সচেতনতা আর চেষ্টাই পারে খাদ্যকে নিরাপদ করতে।

নিরাপদ খাদ্য নিশ্চিত করা অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছি। ক্যামিকেল মুক্ত খাবার হোক প্রতিটি ঘরে ঘরে।

১০ বছর আলু সংরক্ষণ তাও আবার ফ্রিজ বা  প্রিজারভেটিভ ছাড়াই। শুনে অবাক লাগে তাই না। আজ থেকে প্রায় তিন হাজার বছর আগে দক্ষিণ...
18/03/2026

১০ বছর আলু সংরক্ষণ তাও আবার ফ্রিজ বা প্রিজারভেটিভ ছাড়াই। শুনে অবাক লাগে তাই না। আজ থেকে প্রায় তিন হাজার বছর আগে দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালায় ইনকা সভ্যতার মানুষ ঠিক এই অসাধ্য সাধন করেছিল। তাদের এই জাদুকরী পদ্ধতির নাম হলো চুনো।

আধুনিক মহাকাশচারীদের জন্য যে ফ্রিজ ড্রাইড খাবার বানানো হয় তার মূল ধারণা মূলত হাজার বছর আগের এই পদ্ধতি থেকেই এসেছে।

আসলে সব আলু আমাদের পরিচিত গোল আলুর মতো মিষ্টি বা নিরাপদ নয়। আন্দিজ পর্বতমালায় এক বিশেষ প্রজাতির তিক্ত আলু হয়। এগুলো দেখতে সুন্দর হলেও স্বাদে প্রচণ্ড তিতা এবং প্রাকৃতিকভাবেই এতে বিষাক্ত উপাদান থাকে যা খেলে মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে। ইনকাদের সামনে মূল চ্যালেঞ্জ ছিল এই তিতা আলুকে কীভাবে খাওয়ার যোগ্য করা যায় এবং দীর্ঘদিনের জন্য জমিয়ে রাখা যায়।

মে জুন মাসের হাড়কাঁপানো শীতে তারা এই আলুগুলো খোলা মাঠে বিছিয়ে রাখত। টানা তিন রাত এগুলোকে মাইনাস ৫ ডিগ্রি থেকে মাইনাস ২০ ডিগ্রি তাপমাত্রায় রাখা হতো যাতে আলুগুলোর ভেতরের পানি পাথরের মতো জমে বরফ হয়ে যায়। তীব্র শীতে বরফ আলুর কোষপ্রাচীর ভেঙে দেয়। এরপর দিনের বেলা যখন কড়া রোদের তাপে বরফ গলতে শুরু করত তখন তারা দলবেঁধে আলুর ওপর পা দিয়ে মাড়াত আর ভেতরের বিষাক্ত তিতা রস নিংড়ে বের হয়ে আসত।

এই মাড়ানো আলুগুলোকে রোদে শুকালে তৈরি হতো শক্ত কালো চুনো। তবে তারা যদি এই আলুগুলোকে রোদে না শুকিয়ে বরফগলা নদীর ঠান্ডা পানির স্রোতে কয়েক সপ্তাহ ডুবিয়ে রাখত তবে তা হয়ে যেত ধবধবে সাদা যাকে তারা বলত তুন্তা। প্রবহমান পানি বাকি বিষাক্ত উপাদান পুরোপুরি ধুয়ে নিয়ে যেত।

বাংলাদেশের আলুকে এই পদ্ধতিতে আমরা সংরক্ষণ করতে পারব!!! আসলে চুনো তৈরির জন্য দরকার উচ্চভূমির চরমভাবাপন্ন আবহাওয়া যেখানে রাতে হিমাঙ্কের নিচে তাপমাত্রা আর দিনে প্রচণ্ড শুষ্ক রোদ থাকে। বাংলাদেশের আবহাওয়া আর্দ্র ও উষ্ণ। এখানে রাতে আলু বাইরে রাখলে তা জমবে না বরং বাতাসের জলীয় বাষ্পের কারণে দ্রুত ফাঙ্গাস ধরে পচে যাবে।

চুনো ছিল ইনকা সেনাবাহিনীর প্রধান শক্তি। ওজনে হালকা হওয়ায় যোদ্ধারা দীর্ঘ পাহাড়ি অভিযানে এটি সহজেই বহন করত। সাম্রাজ্যের বিশাল গুদামগুলো যাদের কোলকা বলা হয় সেখানে টন টন চুনো জমা থাকত যা খরা বা দুর্যোগের সময় প্রজাদের বিলি করা হতো। এমনকি স্প্যানিশরা যখন এই অঞ্চল দখল করে রূপার খনিতে কাজ করাত তখন শ্রমিকদের মূল খাবার ছিল এই চুনো।

বিস্ময়কর বিষয় হলো এই প্রাচীন পদ্ধতি কিন্তু হারিয়ে যায়নি। আজও পেরু এবং বলিভিয়ার আদিবাসীরা ঠিক এই তিন হাজার বছরের পুরনো কায়দায় চুনো তৈরি করে।

প্রকৃতির বৈরী পরিবেশ আর বিষাক্ত আলুকে ব্যবহার করে খাবারকে দীর্ঘ মেয়াদে সংরক্ষণ করে রাখার এই প্রাচীন বুদ্ধি আজও আমাদের অবাক করে। তিন হাজার বছর আগের সেই মানুষেরা জানত কীভাবে প্রতিকূলতাকেই সম্পদে রূপান্তর করতে হয়।

#প্রাচীনইতিহাস #খাদ্যসংরক্ষণ #পুরনোপ্রযুক্তি #কৃষি

বাচ্চাদের সবচাইতে পছন্দের গুড় হল চকলেট গুড়। বলতে গেলে এটার তুলনাই হয় না। বাচ্চা কেন বাচ্চার বাবা এটা পছন্দ করবে। কথায...
02/02/2026

বাচ্চাদের সবচাইতে পছন্দের গুড় হল চকলেট গুড়। বলতে গেলে এটার তুলনাই হয় না। বাচ্চা কেন বাচ্চার বাবা এটা পছন্দ করবে। কথায় আছে না তুই খাবি না তোর বাপ খাবে।

অর্ডার করতে: wa.me/8801796892569

#গুড় #রস #গ্রাম #খেজুর #শীত

01/02/2026

মাত্র ৩০০ টাকায় খাঁটি খেজুর গুড়।

মাঘ মাসের শেষে আমাদের কাছে পাবেন বেস্ট কোয়ালিটির গুড়। ইচ্ছা হলে আমাদের এখানে এসে দাঁড়িয়ে গুড় বানিয়ে নিয়ে যাবেন। সর্বনিম্ন ২ কেজি অর্ডার করলেই হবে।

চটকদার বিজ্ঞাপন আমরা হয়ত বানাতে পারিনা কিন্তু সততার সাথে খাঁটি গুড় দিয়ে থাকি। দিন শেষে আপনাদের দোয়াই আমাদের কাম্য।

কোন প্রশ্ন থাকলে নিচের নাম্বারে যোগাযোগ করবেন।

অর্ডার করতে: wa.me/8801796892569

#গুড় #রস #গ্রাম #খেজুর #শীত

এই সকালে কনকনে শীতে বের হবার উদ্দেশ্য একটাই। আপনাকে ভাল জিনিস দেওয়া। ঘরে বসে থাকলে কখনোই কথার সাথে কাজের মিল হবে না। খা...
16/12/2025

এই সকালে কনকনে শীতে বের হবার উদ্দেশ্য একটাই। আপনাকে ভাল জিনিস দেওয়া। ঘরে বসে থাকলে কখনোই কথার সাথে কাজের মিল হবে না। খাঁটি মুখে বলা সহজ সেটাকে গাছিদের কাছ থেকে বের করে আনা অনেক মুশকিল।

08/12/2025

আমি মূলত পাইকারি সেলার। তাই অনেকেই পেজে কম পাচ্ছেন। যারা গুড় নিতে চাচ্ছেন তারা আমার আইডি কমেন্টে লিঙ্ক থেকে ফলো করতে পারেন।

গুড় উৎপাদন শুরু হয়েছে
07/12/2025

গুড় উৎপাদন শুরু হয়েছে

22/11/2025

আমার গুড় বানানোর অন্যতম শর্ত রস সংগ্রহের পরে হাড়ি ধুয়ে রাখা। যারা আমার কাছে এসেছেন তারা নিজ চোখেই দেখেছেন।

12/11/2025

গাছের ঘাট কাটা চলছে।

12/11/2025

গাছের ঘাট গুণে বলে দিলেন এই গাছের বয়স ২০ বছর।

এই শীতে ভাল গুড় পেতে যোগাযোগ করুন।

11/11/2025

লালী বা লিকুইড গুড়ের কয়েকটা সমস্যা দেখা যায়। ১) বাজে গ্যাস হয়
২) দ্রুত চিনির মত দানা জমে যায়
৩) সাদা ফাংগাস খুব দ্রুত জমে
৪) কালো রং হয়ে থাকে
৫) স্বাদ মিষ্টির পরিবর্তে কষ্টা বা কোস ধরনের স্বাদ হয়। মুখের মাঝে মিষ্টি ভাব থাকেনা।

গুড় এর কোয়ালিটি ধরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আর উপরের সমস্যার সমাধান আলহামদুলিল্লাহ করেছি।

শুধুই গুড় বিক্রি করবেন নাকি ভাল গুড় সিদ্ধান্ত আপনার। আজ রাতে ইনশাআল্লাহ্ পাইকারি দাম দিব আশা করছি।

যোগাযোগ: wa.me/8801796892569

#শীত #খেজুর #রস #গুড়

এভাবে এত দ্রুত শীত পড়ে যাবে ভাবতেও পারিনি। এবার যে প্রচন্ড শীতের একটা পূর্বাভাস দিয়েছিল সম্ভবত সেটা সত্যি হতেই যাচ্ছে।...
11/11/2025

এভাবে এত দ্রুত শীত পড়ে যাবে ভাবতেও পারিনি। এবার যে প্রচন্ড শীতের একটা পূর্বাভাস দিয়েছিল সম্ভবত সেটা সত্যি হতেই যাচ্ছে।
সবাইকে রস ও গুড় খাবার দাওয়াত রইল।

wa.me/8801796892569

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when পল্লী খাবার - Polli Khabar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share