Rizqun-রিজকুন

Rizqun-রিজকুন খাঁটি ও ভেজালমুক্ত পণ্য সকলের কাছে
পৌঁছে দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য।

বাবা যখন বাজার করেন, তখন তিনি শুধু বাজার করেন না।তিনি ভাবেন—বাচ্চারা কী খাবে,বাচ্চাদের জন্য কী ভালো হবে,আজকের রান্নায় কী...
18/09/2026

বাবা যখন বাজার করেন, তখন তিনি শুধু বাজার করেন না।
তিনি ভাবেন—
বাচ্চারা কী খাবে,
বাচ্চাদের জন্য কী ভালো হবে,
আজকের রান্নায় কী দিলে সবাই খুশি হবে।

কিন্তু একটা প্রশ্ন আমরা খুব কমই করি—
বাবা যে খাবারটা পরিবারের জন্য কিনছেন, সেটা আসলে কেমন?
দাম দেখার আগে কি আমরা কখনো উৎস দেখি?
সুন্দর প্যাকেট দেখার আগে কি মান যাচাই করি?

রিজকুনের গল্পটা এখানেই।
আমরা চাই, পরিবারের জন্য বাজার করার সময় আপনাকে যেন শুধু একজন ক্রেতা হতে না হয়—একজন সচেতন ক্রেতা হতে হয়।কারণ ভালো খাবার বেছে নেওয়া কোনো বিলাসিতা নয়।এটা পরিবারের প্রতি দায়িত্ব।

Rizqun-রিজকুন
“In Search of Purity, With Tradition”

16/09/2026

স্টুডেন্টদের জন্য এমন ছোট্ট ছোট্ট কিউট প্যাকেজগুলো অনেক প্রিয়। ইন্সট্যান্ট এনার্জি বুস্টের জন্য যদি কিছু হেলদি আইটেম পাওয়া যায় মন্দ কি!!!
তবে শুধু একবার দুবার শখের বসে খেলেই হয় না, কন্সিস্টেন্সি ধরে রাখতে হয়।
একমাত্র হেলদি হ্যাবিটই পারে সুস্থ দেহে সুন্দর মন ধরে রাখতে।

16/09/2026

আমাদের আমসত্ত্বের আচারটা এতটাই লোভনীয় যে জিভে জল চলে আসবে 😅

কৃষকের উৎপাদিত খাঁটি পণ্য, সরাসরি গ্রাহকের হাতে পৌঁছে দিতে—রিজকুন।আমাদের সংগ্রহে রয়েছে শত শত চাষির গল্প। চাষিরা প্রতিনিয়...
16/09/2026

কৃষকের উৎপাদিত খাঁটি পণ্য, সরাসরি গ্রাহকের হাতে পৌঁছে দিতে—রিজকুন।

আমাদের সংগ্রহে রয়েছে শত শত চাষির গল্প। চাষিরা প্রতিনিয়তই অক্লান্ত পরিশ্রম করে ফসল ফলান, নিজের পরিবারের জন্য আর্নিং করেন।

একজন চাষি স্বপ্ন বুনেন তার ফসলের ওপর। ধান তুলে পরিবারের জন্য এটা করবেন, এ বছর বাগানের আম বিক্রি করে ছেলে/মেয়ের কোচিংয়ের ফি দেবেন। এ ধরনের শত শত চাষির গল্প রয়েছে আমাদের কাছে। এরকম শত শত চাষির মুখে একটু খানি হাসি ফোটাতে আমরা রিজকুন কাজ করে যাচ্ছি।

সবচেয়ে মজার বিষয়, আমাদের এই চাষিদের কাছে নিরাপদ খাদ্যের অভাব নেই। তারা যেসব সবজি, ফল-ফলাদি চাষ করেন, তা সম্পূর্ণই নির্ভেজাল। আমরা যারা শহুরে মানুষ রয়েছি, আমরা ম্যাগনিফাইং গ্লাস দিয়েও এরকম নিরাপদ খাদ্য খুঁজে পাই না।

আরও একটা মহল রয়েছে, যারা কৃষকের সোনার ফসল আগাম হার্ভেস্ট করে নিয়ে গিয়ে কেমিক্যাল দিয়ে বাজারজাত করছে। শুধুমাত্র কিছু মুনাফার লোভে মানুষের হাতে বিষ তুলে দিচ্ছে। আমরাও না বুঝে সেসব বিষই গোগ্রাসে গিলছি। এতটুকু যাচাই-বাছাই করি না যে, এই পণ্যটা কখন উৎপাদিত হয়।

হ্যাঁ, আপনি যদি ভালো পণ্যটা আপনার পরিবারের হাতে তুলে দিতে চান, তাহলে আপনাকেই সচেতন হতে হবে। ভাবুন, সন্দেহের দৃষ্টিতে তাকান, তারপর যাচাই-বাছাই করে কিনুন। এতে যদি আপনি ঠকেও যান, তাও কষ্টটা কম হবে। নিজেকে বলতে পারবেন যে, আপনি চেষ্টা করেছেন।

প্রতিনিয়ত আমাদের পরিবারের সদস্যরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন এবং অনেকেরই নিয়মিত ঔষধ সেবন করতে হচ্ছে। এটি আসলে আমাদের খ...
16/09/2026

প্রতিনিয়ত আমাদের পরিবারের সদস্যরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন এবং অনেকেরই নিয়মিত ঔষধ সেবন করতে হচ্ছে। এটি আসলে আমাদের খাদ্যাভ্যাসের সঙ্গে জড়িত। যে সব খাবার আমরা গ্রহণ করি, তার প্রভাব আমাদের স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতার উপর অনেক বেশি পড়ে।

আমাদের শরীরের জন্য প্রতিদিন প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ দৈনন্দিন খাদ্যতালিকায় আমরা অনেক সময় এসব পুষ্টির দিকে যথেষ্ট গুরুত্ব দিই না।
সুষম খাদ্যাভ্যাসের পাশাপাশি মধু হতে পারে আমাদের প্রতিদিনের খাবারের একটি প্রাকৃতিক সংযোজন।

15/09/2026

প্রতিনিয়তই আপনাদের একটা কথা বলি যে আমরা আপনাদের নিরাপদ আম দিচ্ছি।আসুন আজকে এই নিরাপদ আমের পিছনের গল্পটা জানি.....

15/09/2026

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ অফার....

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা হলে গতকাল একটা ডেলিভারি ছিল। আলহামদুলিল্লাহ, প্রতিনিয়তই অর্ডার, ক্যাম্পাসের শিক্ষার্থীদের র...
15/09/2026

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা হলে গতকাল একটা ডেলিভারি ছিল। আলহামদুলিল্লাহ, প্রতিনিয়তই অর্ডার, ক্যাম্পাসের শিক্ষার্থীদের রিভিউ—আমাদের কাজের অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিচ্ছে।

কিছুদিন আগে ক্যাম্পাসে একটা ক্যাম্পেইন করেছিলাম, লাইভ এক্সপেরিয়েন্স নিয়েছিলাম ক্যাম্পাসের শিক্ষার্থীদের। আলহামদুলিল্লাহ, প্রায় সবারই আমাদের এই আচারটা অনেক পছন্দ হয়েছে।

প্রতিনিয়তই আপনাদের দেওয়া আমাদের আচারের রিভিউগুলো আমাদের কাজের এনার্জি আরও বাড়িয়ে দিচ্ছে।

আপনি যদি আমাদের আচারটা খেয়ে থাকেন, তাহলে আপনার এক্সপেরিয়েন্স কমেন্টে জানাবেন। আর এখনও অর্ডার না করে থাকলে, চাইলে আমাদের ৫০০ গ্রামের মিনি প্যাকটি ট্রাই করতে পারেন।

আম বিক্রির অসুস্থ প্রতিযোগিতায় নেমেছে সকল অনলাইন ব্যবসায়ী। ভিডিওতে দেখায় ব্যাগিং করা আম, আর দিচ্ছে নন-ব্যাগিং—বাজারের সব...
15/09/2026

আম বিক্রির অসুস্থ প্রতিযোগিতায় নেমেছে সকল অনলাইন ব্যবসায়ী। ভিডিওতে দেখায় ব্যাগিং করা আম, আর দিচ্ছে নন-ব্যাগিং—বাজারের সবচেয়ে খারাপ আমটা। আর কার্বাইড আর ইথোফিনের কথা নাই বা বললাম।

কী এক অসুস্থ প্রতিযোগিতা! আম যেমনই হোক, কম দামে বেশি কাস্টমারের কাছে সেল করতে হবে। কোয়ালিটি ম্যাটার করে না, দৈনিক ২–৪০০ পার্সেল দিতে হবে। আর মানুষও কম দামে পেয়ে গোগ্রাসে গিলছে।

এই অসুস্থ প্রতিযোগিতার ভিড়ে অনেক ছোট উদ্যোক্তার ছোট ছোট স্বপ্নগুলো হয়তো ঝরে পড়বে। তারা যে সার্ভিসটা দিতে চেয়েছিল, হাজার হাজার ডলারের ভিড়ে হয়তো চাপা পড়ে যাবে।

আসলে আমাদের দেশের সব ব্যবসায়, সব ক্ষেত্রেই এই অসুস্থ প্রতিযোগিতা। জানি না, কবে এ দেশের মানুষ সচেতন হবে। বাংলাদেশের ক্রেতারা যেদিন সচেতন হবে, সেদিনই হয়তো এসব অসুস্থ প্রতিযোগিতার অবসান হবে।

14/09/2026

ছেলে কই কি,আচারে নাকি প্রচুর ইকো।
আপনারা কি বলেন?

Address

Rajshahi
6000

Opening Hours

Monday 00:00 - 02:00
10:00 - 23:59
Tuesday 00:00 - 02:00
10:00 - 23:59
Wednesday 00:00 - 02:00
10:00 - 23:59
Thursday 00:00 - 02:00
10:00 - 23:59
Friday 00:00 - 02:00
10:00 - 23:59
Saturday 00:00 - 02:00
10:00 - 23:59
Sunday 00:00 - 02:00
10:00 - 23:59

Telephone

+8801717584285

Alerts

Be the first to know and let us send you an email when Rizqun-রিজকুন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rizqun-রিজকুন:

Shortcuts

Share