28/02/2026
অনলাইনে ব্যবসা করতে গিয়ে আমি দেখেছি—
অনেকেই মাঝপথে ঝরে পড়ে, আবার অনেকেই ধীরে ধীরে এগিয়ে যায়।
যারা এগিয়ে যেতে পারে, তাদের মধ্যে একটি বড় পার্থক্য আছে।
তারা কখনোই শুধু “আজ কত সেল হবে” সেটাই নিয়ে ভাবে না।
দুঃখজনক হলেও সত্য—
অনেকে কোয়ালিটি নিয়ে একদমই চিন্তা করে না।
ভাবনা একটাই— কিভাবে সেল করে লাভ করা যায়।
আমি, সোহাগ, কাস্টমারকে সবসময় অপশন দিই—
👉 এই কোয়ালিটির টা আমি নিজে বাসায় খাই
এ কারণে অনেক কাস্টমার বাসায় খাওয়ার জন্য নেয়,
এরপর আবার একটি নেয় বিক্রির জন্য।
কিন্তু বাস্তবতা হলো—
কেউ বালতি-ওয়ালাদের কাছ থেকে মধু এনে ব্যবসা করে,
আবার কেউ অপরিচিত নতুন আইটেম দেখলেই ঝাঁপিয়ে পড়ে। কিন্ত আমি সোহাগ চেষ্টা করি সময় নিতে সেটা ভাবতে কারন এখন আমার আসল ফোকাসড ই হলো অনলাইনে সারা দেশে পরিচিতি লাভ করা
যারা আমার কাছাকাছি আছেন, তারা জানেন—
আল্লাহ আমাকে কোথায় থেকে কোথায় এনেছে
এবং ইনশাআল্লাহ সামনে কী হতে চলেছে।
আমার অভিজ্ঞতা থেকে আপনাদের জন্য ২টি পরামর্শ:
১️⃣ কোয়ালিটি নিশ্চিত না করলে
আপনি সাময়িকভাবে সেল পেতে পারেন,
কিন্তু কখনোই টেকসই ও সফল ব্যবসা গড়ে তুলতে পারবেন না।
২️⃣ মাল বিক্রি হোক বা না হোক—সবসময় হাতে মাল রাখুন
কারণ অর্ডার হলে তখন মাল এনে দিলে,
আপনি উদ্যোক্তা নন—আপনি একজন ফেরিওয়ালা।
মনে রাখবেন—
উদ্যোক্তা মানেই হলো, আপনার যা আছে তাই দিয়েই শুরু করা।
ভেজাল নয়, বিশ্বাস গড়ুন।
ইনশাআল্লাহ সফলতা আসবেই।
pic for attention made by Al
আমার সাথে সব সময় যুক্ত হতে একটি ফলো দিবেন এইখানে Trust Man