15/08/2026
বাংলাদেশে আপনি কোথাও টাকা রাখলে শতভাগ নিশ্চিন্ত থাকতে পারবেন না, এটাই বাস্তবতা। ব্যাংকে রাখেন বা বিজনেসে ইনভেস্ট করেন, প্রতিটা জায়গাতেই ধরা খাওয়ার একটা রিস্ক থেকেই যায়। আমি নিজেও একবার প্রায় ১ লাখ টাকা এভাবে হারিয়েছি।
সেই অভিজ্ঞতা থেকেই আমরা আমবাগানের জন্য ইনভেস্টর নিয়েছিলাম, আর এটা আমার জন্য বিশাল একটা চ্যালেঞ্জ ছিল, কারণ এটা সিজনাল বিজনেস। রিস্ক অনেক বেশি ছিল।
আলহামদুলিল্লাহ, গতকাল আমরা আমাদের ইনভেস্টরদের সামনে পুরো সিজনের হিসাব দিয়েছি। প্রতিটা জিনিস স্পষ্ট করে এক্সপ্লেইন করেছি এবং তাদের টাকা সম্মানের সাথে ফেরত দিতে পেরেছি।
এটা আমার জন্য সত্যিই অনেক গর্বের একটা মুহূর্ত। যারা আমাকে ইনভেস্ট করেছিলেন, তাদের অনেকেই আমাকে চোখেও দেখেননি। শর্ট টাইমের কারণে আমরা কোনো ডকুমেন্টও করিনি। তারপরও আপনারা বিশ্বাস করেছিলেন, আর সেই বিশ্বাসের মর্যাদা রাখতে পেরেছি — এজন্য নিজেকে সত্যিই হ্যাপি ফিল করছি।
আল্লাহ তায়ালার কাছে হাজারো শুকরিয়া। আলহামদুলিল্লাহ।
সামনে কী হবে, সেটা সময়ের সাথে সাথে আপনারা জানতে পারবেন। কিন্তু এখন পর্যন্ত যা করতে পেরেছি, তার জন্যই শুকরিয়া।
আর হ্যাঁ, আপনাদের জন্য একটা সুখবর আছে। আগামীকাল আমবাগানের পুরো এক্সপেরিয়েন্স নিয়ে একটা লাইভ সেশন হবে। ইনশাআল্লাহ আপনারা জয়েন করবেন।
কমেন্টে গ্রুপের লিংক দেওয়া আছে, জয়েন হয়ে যান। ওই গ্রুপেই কালকে রাত ৯টা ৩০ মিনিটে মিটিং হবে।