31/05/2025
🍃 যেহেতু আমাদের আম একেবারে কেমিক্যাল ফ্রি, তাই স্বাভাবিকভাবেই সংরক্ষণেও প্রাকৃতিক উপায় অনুসরণ করাটাই সবচেয়ে ভালো।
🍋 আম বুঝে পাওয়ার পর কীভাবে রাখবেন, তা নিচে ধাপে ধাপে জানিয়ে দিচ্ছি:
✅ প্রথমেই ক্যারেট বা বাক্স থেকে আমগুলো আলাদা করে নিন।
✅ পাকা আমগুলো আলাদা করে একটা জায়গায় রাখুন।
✅ আর যে আমগুলো এখনো কাঁচা বা একটু শক্ত, সেগুলো অন্যদিকে রাখুন।
✅ সব আমই এমন একটি ঘরে রাখবেন, যেখানে যথেষ্ট আলো-বাতাস আসে।
✅ পাকা আমগুলো কাগজের উপরে বিছিয়ে রাখলে ভালো থাকে।
✅ আর কাঁচা আমগুলো মোটা চটের বস্তার ওপরে বিছিয়ে রাখুন—তাতে দ্রুত বাতাস চলাচল হবে এবং ধীরে ধীরে পাকবে।
✅ প্রতিদিন চোখ রাখুন—যে আমগুলো পাকে, সেগুলো আগে খেয়ে ফেলুন বা আলাদা করে রাখুন যেন নষ্ট না হয়।
🌟 এই নিয়মগুলো মেনে চললে, আপনার প্রিয় আমগুলো অনেকদিন সতেজ ও সুস্বাদু থাকবে ইনশাআল্লাহ!!