08/07/2023
স্বাদ বোঝার জন্য আমাদের বাগানে নেই, এমন ভিন্ন জাতের কয়েকটি চারা বাড়ির পেছনে লাগিয়েছিলাম - কাটিমন, ব্যানানা (মহাচানক) এবং গৌড়মতি।
চারা লাগানোর পর ১ম ও ২য় বছর মুকুল এলেও, ইচ্ছে করে ভেঙ্গে দিয়েছি, ফল নেইনি। পরীক্ষামূলক তৃতীয় বছর ৪/৫ টি ফল রেখেছিলাম। ৪র্থ বছর প্রায় ১৪ টি ফল এসেছিল, যদিও শেষ পর্যন্ত ৯টি আম টিকে ছিল।
আমের পরিপক্বতা এলে আব্বা নিজ হাতে ৪টি কাটিমন পেড়ে আমাকে দিয়েছিলেন। আজ ৩ দিন পর সেগুলো থেকে দুটো আম নিজ হাতে কাটলাম এবং খেলাম।
আমার দেখায় কাটিমন আমের বৈশিষ্ট্যঃ
দেখতে অপূর্ব, সুঘ্রাণযুক্ত। এর ত্বক প্রায় কাগজের মত পাতলা এবং বীজ বা আঁটি ছোট ও পাতলা হওয়ায় সঙ্গতকারনে ভক্ষন যোগ্য অংশ বেশী, প্রায় ৮০%। খুব রসালো নয়, আবার শুষ্কও নয়, খুব সামান্য আঁশযুক্ত।
খেয়ে ধারণা করছি (মিষ্টতা) ব্রিকস মান হবে ২০-২২।
আমার গাছে আমগুলোর গড় ওজন পেলাম ৩৫০ গ্রাম, তার মানে দাঁড়ায় প্রতি ৩টি আমে ওজন হবে ১ কেজি।