21/05/2025
খাঁটি না ভেজাল?
অনলাইনে কোন প্রডাক্ট দেখলে কমন এই মনস্তাত্ত্বিক প্রশ্ন সবার মনেই জাগে। আসলেই প্রডাক্টটি খাঁটি না ভেজাল?
প্রশ্নটা আসাও স্বাভাবিক কারণ অনলাইনে ক্রেতারা বারবার প্রতারিত হয়েছে বা হচ্ছে। তাই আস্থার সংকট থেকেই প্রশ্ন খাঁটি না ভেজাল!
চাষিঘর - Chashi Ghar প্রতিষ্ঠার শুরুতে হট প্রডাক্ট ছিল 'ঘি'। আমরা একদম হোম মেড ঘি নিতাম তখন। কিন্তু দুর্ভাগ্যবশত বছর খানিক পর আমাদের কারিগর হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পরেন। তারপর থেকে ঘি নিয়ে আমাদের ব্যবসা আর তেমন হয় নাই। আমরাও বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পরি মার্কেটিং সেল কমতে থাকে। একসময় বন্ধও হয়ে যায়, শুধু নিজস্ব বাগান থেকে আম পার্সেলটা চালু রাখি।
দীর্ঘ বিরতির পর চাষিঘর আবার ঘি নিয়ে আসতেছে। সিরাজগঞ্জের একটা ফার্ম থেকে আমাদের ঘি আসবে। না, এবার কোন পাইকারি কেনা টেনা নয়। একদম নিজস্ব তত্বাবধানে গরুর দুধ কেনা থেকে শুরু করে ক্রিম তৈরি করা, ক্রিম থেকে জ্বালে জালে ঘি তৈরি করা, মান নিয়ন্ত্রণ করা এবং তারপর প্যাকেজিং। সম্পূর্ণটাই নিজস্ব তত্বাবধানে। ভেজালের ভ যেন স্পর্শ করতে না পারে চাষিঘরকে। শুধু একদম খাঁটি পণ্যটাই আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। এইটাই চাষিঘরের প্রতিজ্ঞা। উৎপাদন খরচ একটু বেশি হোক, দামও একটু বেশি হোক তুলনামূলক, কিন্তু কোয়ালিটির সাথে কোন আপোষ নয়।
"ঘি হোক বিশুদ্ধ, স্বাদ হোক শুদ্ধ।"
Send a message to learn more