01/11/2025
আমি খুব সহজ সরল মানুষ। খুব সহজে মানুষের সাথে মিশে যাই। হেসে খেলে কথা বলি। এর মানে এই না যে আমি অসহায়। আমি খুব নরম মনের মানুষ। কেউ আমার সাথে একটু জোর গলায় কথা বললে আমার চোখ ভার হয়ে আসে। কান্না পায়। কেউ আমাকে ছেড়ে গেলে যেন আমি ভেঙ্গেচুরে যাই কাঁচের মতো।
আমি ভীষণ রকমের বোকা মানুষ। কেউ আমাকে ছেড়ে গেলে আমি তার পিছু পিছু হাঁটি। তাকে বার-বার কোনো না কোনো ভাবে বুঝাই আমি খুব অসহায়। বুঝাই থেকে যাও না আমার সাথে। মূলত এসব আমার দূর্বলতা না। আমি আসলে মানুষ হারাতে পারি না। আমার ভীষণ ভয় হয়। মানুষ হারালে যেনো আমি নিজেকে হারিয়ে ফেলি। তবুও; আমার মানুষ হারায় খুচরো পয়সার মতো।
আমার দূর্বলতা হয়তো এখানে, আমি সহজে মেনে নিতে পারি না। অথচ মেনে নিতে পারলেই জীবন সুন্দর। মেনে নিতে পারলে হয়তো কারো কাছে নিজেকে সহজ সরল, নরম মনের মানুষ, দূর্বল হওয়া লাগতো না!🤍