22/06/2025
√রাজশাহীর আকাশ এখন মৌ মৌ সুগন্ধে বার্তা দিচ্ছে কাঙ্ক্ষিত সব আমের আগমনের। তাই আমের রাজধানী রাজশাহীর আম চাষীরা শেষ সময়ের বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।
√এ অঞ্চলের আমের মধ্যে, ফজলি, খিরসাপাত/হিমসাগর, গোপালভোগ ও ল্যাংড়ার নাম শোনা যায় সবার মুখে মুখে।
√তবে আজ শোনাবো অত্যন্ত সুমিষ্ট এক আমের গল্প,আঞ্চলিকভাবে রাজশাহীর বাঘা উপজেলায় আমটির নাম ❝রঙ্গীলা সুন্দরী❞। প্রাচীন যুগে সবচেয়ে সুন্দরী নারী আম্রপালি হলেও,আমের জগৎ এ সবচেয়ে সুন্দর আমের নাম কিন্তু এই তোতাপরি ।
√এই আমটি একদম ছোট থাকতেই লালচে হলুদ রঙ ধারণ করে। আমটি যখন পেকে যায় তখন নতুন বউয়ের মতো লালটুকটুকে হয়ে যায়।
√অধিকাংশ মানুষই মিষ্টি এবং আঁশবিহীন আম খোঁজেন,তোঁতাপরি আমে কোন রকম আঁশ হয় না। খেতেও অনেক বেশি মিষ্টি হয়। এই আমটি আকারে অনেক বড় হয়ে থাকে, গড় ৪০০-৫০০ গ্রাম ওজনের হয় এমনকি কোন কোন ক্ষেত্রে ৮০০-১০০০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে। কিন্তু আমটি অন্তত টেকসই,যা পরিবহণ উপযোগী।
√তোতাপরি আমের ফলন হয় অনেক বেশি। কিন্তু অজানা কোন কারণে এই আমের বাণিজ্যিক কোন বাগান চোখে পড়েনা আমাদের এলাকায়। সুস্বাদু এই তোতাপরি আম রাজশাহীর বাঘা উপজেলায় বেশ জনপ্রিয়। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, অন্তত ৮০ বছরের পুরোনো একটি জাত হলেও ব্যাপকভাবে এই আমটির সাথে পরিচিত নয় ক্রেতারা।
••অথচ এই আমটির রয়েছে সম্ভাবনাময় বাণিজ্য। অন্তত টেকশই, মিষ্টি এবং দেখতে চোখজোড়ানো হওয়ায় দেশের বাইরে তোতাপরি আম রপ্তানি করার সুযোগ রয়েছে।
শরিফ মাহমুদ
এলএলবি(অনার্স), এলএলএম( মাস্টার্স) রাজশাহী বিশ্ববিদ্যালয়
সত্ত্বাধিকারী, ঘরোয়া বাজার
ঠিকানাঃ বাঘা,রাজশাহী।
01719-402733