SRS FOOD.

SRS FOOD. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SRS FOOD., Health Food Shop, Rajshahi.

"আল্লাহ মহান"
👉সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিকী ও শহীদের সঙ্গে থাকবেন - (তিরমিজি -১২০৯)

👍শতভাগ বিশুদ্ধ,স্বাস্থ্যসম্মত ও সম্পূর্ণ প্রাকৃতিক খাদ্যপণ্য সরবরাহে সর্বদা অঙ্গীকারবদ্ধ।

As a Entrepreneur of Rajshahi University.
📞01707438736

23/01/2026

রংপুর এক্সপ্রেস ট্রেনের বগুড়া টু ঢাকা (আজ রাত ১১:২০) এর দুইটা(এসি ) টিকিট বিক্রি করা হবে।অনাকাঙ্ক্ষিত কারণে ঢাকা যাওয়া হচ্ছে না,টিকিট এর দাম কিছুটা কম রাখা যাবে।
যোগাযোগ-01767326331

খেজুরের রসের জন্য গাছ প্রস্তুতকরণ প্রক্রিয়া। 🌴
11/01/2026

খেজুরের রসের জন্য গাছ প্রস্তুতকরণ প্রক্রিয়া। 🌴

11/01/2026

আমরা জিরান গাছের রস থেকে একদম কড়া মিষ্টি রসের গুড় সরবরাহ করে থাকি, সহজলভ্য মূল্য শতভাগ বিশুদ্ধ ও স্বাস্থ্যকর গুড় যা সম্পূর্ণ ভেজাল মুক্ত 👍❤️🌴

📞 Order Now.
01707438736
#ভেজালমুক্তগুড়


03/01/2026

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

নতুন বছর,নতুন প্রাণ।বাঙালির ঘরে ঘরে শীতের আমেজে জমে উঠুক পিঠাপুলি ও পায়েসের সাথে।Happy New Year-2K26
02/01/2026

নতুন বছর,নতুন প্রাণ।
বাঙালির ঘরে ঘরে শীতের আমেজে জমে উঠুক পিঠাপুলি ও পায়েসের সাথে।
Happy New Year-2K26

27/12/2025

শীতের সকালে মাটির উনুনে রস জালের শব্দ যেন পল্লী ছায়ার প্রতিচ্ছবি।

🌴🌴খেজুর গুড়ের ইতিহাস, ঐতিহ্য, স্বাস্থ্যগুণ এবং বাঙালি লোকসংস্কৃতিতে গুরুত্ব। 🌴🌴✅ইতিহাস ও ঐতিহ্যঃশীতকালের সকালে খেজুর গাছ...
23/12/2025

🌴🌴খেজুর গুড়ের ইতিহাস, ঐতিহ্য, স্বাস্থ্যগুণ এবং বাঙালি লোকসংস্কৃতিতে গুরুত্ব। 🌴🌴

✅ইতিহাস ও ঐতিহ্যঃ

শীতকালের সকালে খেজুর গাছের রসের হাঁড়ি থেকে টুপটুপ করে পড়া রসের শব্দ যেন বাংলার এক অনন্য গ্রামীণ চিত্র। আর এই রস যখন গুড়ে রূপান্তরিত হয়,তখন তা হয়ে ওঠে এক বিস্ময়কর মিষ্টি ঐতিহ্যের প্রতীক। খেজুরের গুড় শুধু একটি খাবার নয়, এটি বাঙালির ইতিহাস, ঐতিহ্য এবং জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।খেজুরের গুড় উৎপাদন বাংলার একটি সুদীর্ঘ ঐতিহ্য। শীতকালে, বিশেষ করে অগ্রহায়ণ থেকে ফাল্গুন মাস পর্যন্ত, খেজুর গাছের রস সংগ্রহ করা হয়। এই রস থেকেই তৈরি হয় খেজুরের গুড়, যা বিভিন্ন ধরনের হতে পারে-ঝোলা গুড়, পাটালি গুড়, দানাগুড় এবং নলেন গুড়। এই গুড়ের স্বাদ, গুণ এবং বৈচিত্র্য তার উৎপাদন প্রক্রিয়ার মধ্যে নিহিত থাকে।বাংলার মানুষের সঙ্গে খেজুরের গুড়ের সম্পর্ক ঐতিহাসিকভাবে গভীর ও অটুট। এই সম্পর্কের প্রমাণ ইতিহাসে সহজেই পাওয়া যায়।

খেজুরের গুড়ের ইতিহাস প্রায় ৪০০০ বছরের পুরনো এবং এটি বাংলার একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী গ্রাম শিল্প। শ্রীধরদাসের সদুক্তিকর্ণামৃত কাব্যগ্রন্থে নলেন গুড়ের কথা উল্লেখ করা হয়েছে, যা ঐতিহাসিক নিহাররঞ্জন রায় তাঁর বাঙালীর ইতিহাস আদিপর্ব গ্রন্থে বর্ণনা করেছেন।

ঐতিহাসিক সতীশ চন্দ্র মিত্রের "যশোহর খুলনার ইতিহাস" বইতে উল্লেখ করা হয়েছে, ১৯০০-১৯০১ খ্রিস্টাব্দে পূর্ববঙ্গে মোট ২১ লাখ ৮০ হাজার ৫৫০ মণ খেজুরের গুড় তৈরি হয়েছিল, যার মধ্যে যশোরে তৈরি হয়েছিল ১৭ লাখ ৯ হাজার ৯৬০ মণ। ১৮৩৭ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের ধোবায় প্রথম খেজুর গুড় ও চিনি তৈরির কারখানা স্থাপিত হয়, যা ছিল অবিভক্ত ভারতে পাম চিনি তৈরির ক্ষেত্রে প্রথম শিল্পায়ন। পরবর্তীতে, ১৮৬১ খ্রিস্টাব্দে চৌগাছার কপোতাক্ষ নদের তীরে তাহেরপুরে মিস্টার নিউ হাউস খেজুর গুড় ও চিনি উৎপাদনের একটি যান্ত্রিক কারখানা গড়ে তোলেন। সেই কারখানার উৎপাদিত গুড় ইউরোপে রপ্তানি করা হতো। সময়ের সঙ্গে যশোরের বিভিন্ন গ্রামে গড়ে ওঠে মোট ১১৭টি কারখানা, যা খেজুর গুড়ের উৎপাদন ও বাণিজ্যকে নতুন উচ্চতায় নিয়ে যায়।

অতীতের ধারাবাহিকতা এখনো ধরে আছে যশোর। খেজুরের গুড়ের কথা বললেই দেশের যেসব অঞ্চলের নাম সবার আগে আসে, তার মধ্যে যশোর ও কুষ্টিয়ার নাম উল্লেখযোগ্য। যশোর অঞ্চলের একটি প্রবাদ রয়েছে 'যশোরের যশ, খেজুরের রস'।

যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলার আটটি উপজেলায় প্রায় আট লাখ খেজুরগাছ রয়েছে, যার মধ্যে যশোর সদর, মনিরামপুর, শার্শা, চৌগাছা ও বাঘারপাড়া উপজেলায় সবচেয়ে বেশি খেজুরগাছ রয়েছে। এই জেলার খেজুরগাছ থেকে প্রতি বছর গড়ে প্রায় সাড়ে চার হাজার টন গুড় ও পাটালি উৎপাদিত হয়।

✅স্বাস্থ্যগুণঃ

বাংলাদেশের খেজুর গুড় শুধু স্বাদেই অনন্য নয়, এর স্বাস্থ্য উপকারিতা অনেক। খাঁটি খেজুরের গুড়ে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, ভিটামিন B কমপ্লেক্স, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ও ফসফরাসের মতো উপকারী উপাদান রয়েছে। এগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী, বিশেষ করে হাড়ের স্বাস্থ্য এবং শক্তি বৃদ্ধির জন্য। এছাড়া, খেজুরের গুড় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, ত্বককে সুন্দর ও মসৃণ রাখতে সাহায্য করে, এবং এটি হজমের সমস্যা দূর করতে সহায়ক।

✅প্রচলিত স্বাস্থ্যঝুকি জনিত কারনঃ

এই ঐতিহ্যের সামনে কিছু চ্যালেঞ্জও রয়েছে। খেজুর গাছের সংখ্যা কমছে, এবং ইটভাটায় গাছ পোড়ানো বা জমির পরিবর্তন এর জন্য দায়ী। এছাড়া খেজুরের রস সংগ্রহের জন্য দক্ষ কর্মীর অভাবও দেখা যাচ্ছে। অনেকেই এ কাজ করতে চান না, কারণ এর পারিশ্রমিক খুব কম।

আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো খেজুরের গুড়ের নকল উৎপাদন। অনেক অসাধু ব্যবসায়ী রাসায়নিক পদার্থ মিশিয়ে নকল গুড় তৈরি করছে, যা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। খাঁটি গুড় এবং নকল গুড়ের পার্থক্য বোঝা গেলেও সচেতনতার অভাবে অনেকেই প্রতারিত হচ্ছেন।

এই ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য, খেজুর গাছ সংরক্ষণ এবং নতুন গাছ লাগানোর উদ্যোগ নিতে হবে। এছাড়া গুড় উৎপাদনের প্রক্রিয়া আধুনিকীকরণ করতে হবে, যা বাংলাদেশে একটি শক্তিশালী শিল্প সৃষ্টি করতে পারে। খেজুর গাছের চাষ বাড়ানো এবং গুড়ের উৎপাদন উন্নত করার মাধ্যমে, এটি গ্রামীণ অর্থনীতি ও বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

খেজুরের গুড় আমাদের শেকড়ের মিষ্টি পরিচয়, যা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। আসুন, আমরা সবাই মিলে খেজুরের গুড়ের এই মিষ্টি ঐতিহ্যকে সংরক্ষণ করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা টিকিয়ে রাখি। এটি শুধু আমাদের দেশের ঐতিহ্য নয়, বরং বিশ্বব্যাপী বাঙালি সংস্কৃতির এক অনন্য প্রতীক হয়ে উঠতে পারে। এর মাধ্যমে বাংলার কৃষি, সংস্কৃতি ও ইতিহাসের এক শক্তিশালী মেলবন্ধন রচিত হতে পারে, যা আগামী প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা হয়ে থাকবে এবং জাতীয় পরিচয়ের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে।

লেখা: শামিম হোসেন-শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।

লাখো শহীদের রক্তে অর্জিত আমাদের এ স্বাধীনতা।SRS FOOD.™ এর পক্ষ থেকে সকলকে  মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
16/12/2025

লাখো শহীদের রক্তে অর্জিত আমাদের এ স্বাধীনতা।
SRS FOOD.™ এর পক্ষ থেকে সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

15/12/2025

চকলেট গুড় 🌴প্রস্তুতকরণ।

২য় গুড় সম্মেলন -২০২৫কাজী নজরুল ইসলাম মিলনায়তন, রাবি।
15/12/2025

২য় গুড় সম্মেলন -২০২৫
কাজী নজরুল ইসলাম মিলনায়তন, রাবি।

মায়ের হাতের পরম স্পর্শে এভাবেই দেশের মানুষের কাছে পৌছে যাক SRS FOOD. এর ভালবাসা।
14/12/2025

মায়ের হাতের পরম স্পর্শে এভাবেই দেশের মানুষের কাছে পৌছে যাক SRS FOOD. এর ভালবাসা।

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when SRS FOOD. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share